আমার প্রিয় পোস্ট

পরিবর্তনের জন্য লেখালেখি

ছবিওয়ালা

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

শেয়ারঃ
0 2 0

ছবিওয়ালা, ছবিওয়ালা, একটি ছবি চাই
দাও না এনে , হারালো কই আমার ছোট্ট ভাই?
জেগে জেগে স্বপ্ন দেখি ভাইয়ের দুটো হাত
খাবার মেখে বসে থাকা মন খারাপের রাত
বাবার চোখে সামান্য রাগ মায়ের চোখে মায়া
পুকুর পাড়ে ইতস্তত আমার হেটে যাওয়া
চুপটি করে লুকিয়ে এনে মান ভাঙানোর খেলা
ঘুড্ডি নাটাই , লাটিম খেলে বয়েই গেলে বেলা
ছবি ওয়ালা, ছবিওয়ালা, একটি ছবি চাই
দাও না এনে, কই হারালো আমার ছোট্ট ভাই?

বর্ষা এসে পাড় ডুবোলে শাপলা শালুক খুঁজে
দুপুর বিকেল কাটাতে নেই , ভাই কি আমার বুঝে ?
হাওড় যখন সমুদ্র হয় , পানকৌড়ি মাতে
ভাই ও আমার ছিটপানা হাঁস, খেলছে মাছের সাথে
বাবায় ডাকে, বকলে মায়ে , আমার আঁচল ছুয়ে
কাশের বনে লুকোনো চাই মাটির পরে শুয়ে
আবার দেখো মেঘের মতন উড়বে বলে ডানা
ছাড়াই ভাইয়ে ঝাপিয়ে পড়ে , কে শোনে কার মানা?
জোছনা ভরা উঠোন যখন মায়ের হাতের পুলি
ভাই তখনো আমার কোলে , ঠাকুর মায়ের ঝুলি
ছবি ওয়ালা , ছবি ওয়ালা , একটি ছবি চাই
আমার ভাইয়ের ছবি খানা বল না কোথায় পাই?

খেলার ছলে ঢেউয়ের তালে ভাই যে আমার গেলো
বছর ঘুরে নাও বাঁধি আর শুধাই কেউ কি পেলো ?
সেই যে বছর বানভাসিতে ভাসলো হাওড় নদী
সেই বছরে ভাই গেলো মোর , তার দেখা পাও যদি
একটু তারে বলবে তুমি ? দিদির অনেক মান
সব রয়েছে পড়শী তবু বাড়িটা সুন সান
বাবায় এখন রাগ করে না , মা থাকে চুপচাপ
জলের তোড়ে সব গিয়েছে , মোছেনি তার ছাপ।
ঘুড্ডি নাটাই সবই আছে , লাল রাঙা সেই পিরাণ
কেবল আমার ভাই না এলে , বিরাণ সবই বিরাণ !
ছবি ওয়ালা, ছবিওয়ালা , একটা ছবি চাই
হাজার ছবির মুখের ভিড়ে ভাইয়ের ছবি নাই?

( ছবির জন্য কৃতজ্ঞতা ফায়সাল আকরাম ইথারের যে কিনা অদূর ভবিষ্যতে একজন বিশ্ববিখ্যাত ছবিওয়ালা হবে । তার অনেক ছবির আমি মুগ্ধ দর্শক । শিক্ষানবীশকালেই এই ভাইটার কিছু ছবি নজরকাড়া সুন্দর। আমি অবশ্য বুঝি কম , তবু ভালো লাগে দেখতে । ফেসবুকে ওর টাঙ্গুয়ার হাওড় এর ছবি দেখতে দেখতে মনে পড়লো আমার চেনা হাওড়ের কথা , হারিয়ে যাওয়া কোন শিশুর কথা যার মত অনেক শিশুর ছবি কেবল তার আপন জনের মনেই গাঁথা । এই কবিতা লেখার সময়টুকু যেই ব্লগাররা ধৈর্য্য ধরে ছুটি দিয়েছেন তাদের কৃতজ্ঞতা আর আনিকাকে বিশাল ধন্যবাদ কষ্ট করে অনুমতি এনে দেওয়ার জন্য । )

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাগাবিতাকবিতাছবিভাই ;
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরিআমার দিনকাল  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২২
ফেরারী পাখি বলেছেন: কবি জসিমউদ্দীন এর মত মাটির ঘ্রাণ আর কোমলতার ঘ্রাণ পেলাম।

পেলাম আকুলতা আর সাথে মন খারাপের মেলা।

কবিতা অনেক ভালো হয়েছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। নিজের মনটা খারাপ হয়ে আছে বলেই হয়ত তা উঠে এলো ।

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: কবি জসিমউদ্দীন আমার প্রিয় কবি, তাঁর কথা তুলে কি যে লজ্জা দিলেন! উনারা অনে এ এ এ এ এ এ ক বড় কবি। আমি কেবল পাঠক।

২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
রাগ ইমন বলেছেন: # কায়েস মাহমুদ
# শাপলেবস্ট
# রিংকু অনিমিখ
# সাদাত খান জামী
# রািজব শাহিরয়ার
# মার্বেল
# শেহাব
# আমি শুভ
# পথের সন্ধানে ...
# কন৭১২০০৩
# আহমদ ময়েজ
# বিবর্তনবাদী
# লুথা
# গুহামানব
# আবদুর রহমান (রোমাস)
# অদ্ভুত কাজী
# বিপরীত স্রোত
# নিরব হাসি
# বোহেমিয়ান কথকথা
# 'লেনিন



হা হা হা হা হা হা হা হা হা হা হা
৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
ইমন জুবায়ের বলেছেন: ভালো লাগল অনেক।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ ইমন ভাই । আপনার লেখা গুলো দ্রুত পড়ে যাই কিন্তু মন্তব্য করা হচ্ছে না । কিছু মনে করবেন না । আপনার বেশির ভাগ লেখাই খুব ভালো ।

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: াহ, আমার ব্লগ তো জোছনায় ভেসে গেলো। অনেক ধন্যবাদ

৫. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
আরিফুল হোসেন তুহিন বলেছেন: কেমন আছ সী শার্প?


অনেকদিন পর তোমার পোস্টে ঢুকলাম।


মাইনাসের ব্যাপারে কারে সন্দেহ করলা? বেটার হাফ কেমুন আছে?
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: বহুদিন পরে দেখা পেলাম ইঞ্জিনিয়ার সাহেব! খুব ইফতার করে বেড়াচ্ছো?
কাকে সন্দেহ করলাম না, জানি কে । হাসলাম । মানুষের বাচ্চাদের মত কান্ডকীর্তি দেখে হাসি।

বেটার হাফ বেটার আছে

৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: প্রিয়তে...আমিও ফেরারী পাখির মতোই জসীমউদদীনের কথাই ভাবছিলাম।
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: হায় হায় , এই আনন্দ কই রাখি।

অনেক অনেক ধন্যবাদ ।

৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
নাঈম বলেছেন: মনটা এমনিতেই খারাপ, কবিতাটা পড়ে মনটা আরো খারাপ হলো....:(
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: ক্যান? তোর তো গার্ল ফ্রেন্ড হারায়, ভাই হারাইলো কবে?

( এই বার পিটানি খামু)

৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
নাঈম বলেছেন: আজকাল সবাই কাটা ঘায়ে নুনের ছিটা দেয়.....:(
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: আহা, এমন করে বলে না । নুনের কেজি কত জানিস ?

এন্টিসেপ্টিক লাগা, কাটতেই পারে , ঘা হবে কেন?

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৫

লেখক বলেছেন: দুর্দান্ত একটা পোস্ট শামসীর। ভীষণ ভালো লাগলো আর কষ্ট করে লিঙ্কটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ।

১০. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
দীপান্বিতা বলেছেন: পড়তে পড়তে সেই ‘বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই!’ গানটা মনে পরে গেল...অদ্ভূত সুন্দর এক সহজ সরল আমেজ মনকে আদ্র করে...

+
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপা ।
লিখতে লিখতে চোখ ভিজে উঠেছিলো ।

১১. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
অনন্ত দিগন্ত বলেছেন: ছবিটা অসম্ভব সুন্দর হইসে ... ঐটার দিকে তাকায়ে সারাটা দিন কাটায়ে দেয়া সম্ভব
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: আসলেই খুব সুন্দর ।

লেখা ভালো হয়নি ভাই ?

১২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০০
অনন্ত দিগন্ত বলেছেন: মাথা কিন্চিৎ আউলায়ে আছে আপি (আমার শেষ পোষ্ট দেখলে বুঝবা), তোমার রিসেন্ট দুইটা পোষ্টই পড়লাম কিন্তু লেখার গভীরে ঠিকমতো যেতে পারি নাই বলে ওগুলো নিয়ে কমেন্টাইনি :(
১৩. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৬
মুক্ত বয়ান বলেছেন: সবাই খালি জসীম উদ্দিনের কথাই বলছে, আর আমি তো ভাবলাম "কাজলা দিদি"র কোন এক্টা কাউন্টার পোস্ট কি না!!
আমারই ভুল হয়ত। তবে, কবিতা চমৎকার।
আর, ছবিটা তো অসাধারণ।

 

মোট সময় লেগেছে ০.৯৪২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রাগ ইমন। আপাতত রাত জাগা পাখি। দেশের স্বাস্থ্য ব্যবস্থা, নীতি প্রনয়ন (পলিসি মেকিং) এবং নাগরিক জীবন উন্নয়ন নিয়ে লিখছি। এক...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ