আমার নাম পরিচয়, ব্যক্তিগত তথ্য , জান মাল রক্ষার দায়িত্ব রাষ্ট্রের । আবার এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার সব রকমের তথ্য আমি রাষ্ট্রযন্ত্র চাইলেই তার হাতে তুলে দিতে বাধ্য । এই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় পরিচয় পত্র তথা ভোটার আইডি তৈরীর সময় নেওয়া আমার এবং আমার পরিবারের নান রকম ব্যক্তিগত তথ্য এবং ছবি এবং স্পর্শকাতর উপাদান আপনার নির্বাচন কমিশন ও সরকারের হাতে এখন আছে ।
কোটি কোটি টাকা ব্যয় করে ২ বছর ধরে নাকি কাজ হয়েছে ।
আমাকে বলতে পারবেন এই ভোটার আই ডি বানাতে কত টাকা খরচ হয়েছে ?
সেই টাকার যোগাড় কোথা থেকে হয়েছে ?
এই টাকা কি আপনার আমার ট্যাক্সের টাকা থেকে নেওয়া হয়েছিলো ?
এত বিপুল তথ্য , এত কোটি কোটি মানুষের একান্ত ব্যক্তিগত তথ্য গুলো এখন কার কাছে কি ভাবে আছে ?
এই ব্যক্তিগত , স্পর্শ কাতর তথ্যের প্রাইভেসি আদৌ রক্ষা হচ্ছে কিনা?
কার কার অনুমতি আছে এই তথ্য ভান্ডার ঘেটে দেখার?
ভোটার আইডি কে বাতিল ঘোষনা করা হলো কেন ? এত টাকা খরচ করার পরে "অবৈধ" বলার মানে কি? ক্রস ফায়ারের মত খুব যদি বৈধ থেকে যেতে পারে তাহলে এইটারেও বৈধ করে নিলেই তো হয় ।
দুই বছরে নেওয়া সকল সিদ্ধান্ত কি এই সরকার অবৈধ ঘোষনা দিয়ে রিভার্স করে নিয়েছে? তো হয় না । তাহলে " আইডি কার্ডে" কি সমস্যা ?
এই কার্ড যদি আর কাজেই লাগানো না হয় , তাহলে আমার এবং আমার পরিবারের সকল তথ্য , তথ্যের নিরাপত্তা , এবং এই তথ্য কি করা হচ্ছে আমি জানতে চাই ।
ফর্ম ফিলাপের সময় দেখে শুনে মনে হয়েছিলো ফর্ম টা আমেরিকার । খুব একটা বদলানো হয়নি । স্রেফ বাংলা করা হয়েছে । এই তথ্য এখন কারা ব্যবহার করবে? কাগজ পত্র গুলা কই আছে ? কে দেখা শুনা করছে?
ডিজিটাল ডাটা ব্যাংক টা কার কাছে ? এই ডাটা ব্যাংক কে ব্যবহার করছে ? কে নিরাপত্তা দিচ্ছে ?
আমার তথ্য কারো কাছে পাচার হয়ে গেছে বা যাচ্ছে কিনা কি করে জানবো?
মাননীয় প্রধান মন্ত্রী , আজকের দুনিয়ায় আইডেন্টিটি ফ্রড একটা বিরাট ক্রাইম। কারো ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অনেক অপরাধই করা সম্ভব ।
আপনার নিরাপত্তা তো জোরদার হয়েই চলেছে , মাননীয় প্রধান মন্ত্রী , একজন অনুগত ও আইন মেনে চলা নাগরিক হিসেবে , শান্তিপূর্ণ সহযোগী হিসেবে , একজন দেশপ্রেমিক ভোটার হিসেবে , আমার নিরাপত্তার কি হবে?
আমার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার কি হবে?
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


