আমার প্রিয় পোস্ট
- ইউকে জামাতের প্রধান এবং নিজামীর জামাতার স্বীকারোক্তি...অবশেষে... - নিঝুম মজুমদার
- শিক্ষকদের যৌন নির্যাতন - রাজ মো, আশরাফুল হক বারামদী
- একটি গ্রামের বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রামিং কনটেস্ট - মুনির হাসান
- জাগো গো ভগিনী। - জিকসেস
- আয় কে আমাদের পিটাবি? (আমি একজন ভিকি বলছি) - অগ্নিলা
- আপনি কি সদ্য ডাক্তারী পাশ করেছেন? তাহলে আপনাকেই বলছি!!! - পয়গম্বর
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- কুরআনে শব্দ খোজার জন্য ব্যবহার করুন “জিকর” নামের অসাধারণ সফটওয়্যার - কর্ণেল সামুরাই
- আড়িয়াল বিলের কান্না শুনুন ।। ১০ লক্ষ মানুষ বনাম সরকার - আমি রোদের ছেলে
- অনলাইনে সবচেয়ে সহজ Data এন্ট্রি জব Microworkers নিয়ে বিস্তারিত পোস্টমর্টেম


- টিপস ম্যান
- চমকে দিন সবাইকেঃ মাত্র ৩ মিনিটে কেক বানান আপনার কফি মগটিতে!!!
- তেলাপোকার ডানায়
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- নির্ধারক শিক্ষিত মধ্যবিত্ত মনের গতিপ্রকৃতি - পি মুন্সী
- ১৬৫৬ সালের স্থাপনা: নলডাঙ্গা, ঝিনাইদহ - উড়নচণ্ডী
- ছন্দের যাদুকরদের ছন্দময় প্রিয় কবিতারা - শায়মা
- খলিল আল্টিমেটাম (খলিল সিরিজ-১০) - জিকসেস
- দ্য কিউরিয়াস কেইস অফ বাংলা কী-বোর্ড - আইরিন সুলতানা
- যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ১ম পর্ব - নির্ঝর নৈঃশব্দ্য-২
- আপনার হাতেই যখন প্রমাণ, গোলাম আযমকে কেনো ছাড়া হবে মাননীয় প্রধানমন্ত্রী? - কানু
- একাত্তরে সংগঠিত যুদ্ধাপরাধঃ হামূদুর রহমান কমিশন রিপোর্ট - শেখ আমিনুল ইসলাম
- বিদেশী পত্রিকায় আমাদের মুক্তিযুদ্ধ (রি পোস্ট) - নুর মোহাম
- অফেন্ডিং জিয়া ১ : স্বাধীনতার ঘোষণা পর্ব - নুরুজ্জামান মানিক
- ছড়াপ্রস্তুত কারখানা : দলে দলে যোগ দিন - সবুজ অঙ্গন
- এবার প্রেসের কাজে বাংলা লিখুন ইউনিকোডেই একদম সরাসরি ফটোশপ (মেহেদী ভাইয়ের নতুন পোস্ট) - টেকি মামুন
- কঠিন পৃথিবী এবং অমায়িক ফেসবুক - হাসান মাহবুব
- যুদ্ধ শিশু '৭১ : স্বাধীনতার এক নিষ্ঠুর বাস্তবতা-১ - আলী
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলনে যাঁদের লেখা আসছে - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- প্রসঙ্গ ৭ ই নভেম্বর: জিয়া ভার্সাস কর্ণেল তাহের --- যে বিষয়গুলোতে যুক্তি খুঁজে পাইনা - জ্বিনের বাদশা
- ভাষা আর সংস্কৃতির ক্ষমতা: ক্ষুদ্র জাতিসত্তা প্রসঙ্গে - ফয়েজ আলম - পারভেজ আলম
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- দুনিয়া কাঁপানো ৩০ মিনিট ও লন্ড-ভন্ড শহীদ মিনার - টিংকু ট্রাভেলার
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৬ঃ আন্ধাকানুন - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৫ঃ অপেশাদার কূটনীতি - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৪ঃহরেক রকম অবৈধ ব্যবসা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-৩ঃকিছু বিচ্ছিন্ন ঘটনা - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-২ঃঅপপ্রচার - টুটুল বরকত
- সৌদি আরবে বাংগালীদের দুর্দশার কারন-১ঃআদম ব্যবসায়ী - টুটুল বরকত
- যুদ্ধাপরাধের বিচার: রাষ্ট্র কার বিচার করে - পি মুন্সী
- ডেসটিনির গাছে সোনার কাঁঠাল এবং আবুল ভাইয়ের তৈলাক্ত গোঁফ্ - স্তব্ধতা'
- স্বৈরাচার প্রতিরোধ দিবস না ভ্যালেন্টাইনস ডে? - দিবস বাণিজ্যে বিবশ তারুণ্য ! - দিনমজুর
- ** জ্যোতির্ময় বচন * * ( এক রূপবতীর সাথে কথোপকথন
, হাল্কা ১৮+ ) - বোহেমিয়ান কথকতা
- বহু বিবাহ : প্রয়োজন, লোভ ও ভীমরতি - মোহাম্মদ লোমান
- মহীনের ঘোড়াগুলি - দুঃখবিলাস
- একটি ভ্রুনহত্যার গল্প এবং আমার নিজের প্রতি ঘৃণাবোধ...(কাল রাতে করা এই পোস্টটি সামুর বাগে খেয়ে ফেলায় আবার রিপোস্ট করতে হলো) - ড়ৎশড়
- বাজার অথবা পাত্র পাত্রী বিষয়ক কথোপকথন [*গল্প*] - বোহেমিয়ান কথকতা
- পথশিশুদের মাঝে নতুন জামা বিতরন --- ছবিসহ শেষ আপডেট। - নিশ্চুপ নিরবতা
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প ও টিপাই মুখে বাধঃ সাহারা মরুভমির পথে বাংলদেশ-২ - নতুনের পথে অনন্ত যাত্রা
- সহি টিপাইনামা ৪ : বন্যা নিয়ন্ত্রণের ভুলের খেসারত - ফারুক ওয়াসিফ
- শূয়োরের বাচ্চা ফ্লু, ফ্যাকটরী ফার্মিং এবং স্বাস্থ্যমন্ত্রীর দাবী - দিনমজুর
- রাগের নাম: ইমন - ইমন জুবায়ের
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- ১৪ই ডিসেম্বর আমরা যা করেছিলাম [হয়তো আরেকটা ব্যর্থ উদ্যোগ] এবং একটা শুরু । - মনির হাসান
- আমার বামহাতটা কব্জির নীচ থেকে উড়ে গিয়েছিলো ............... - হনলুলু
- বৈশ্বিক খাদ্যসংকট: ভুখা বাঙালির ভাতের কষ্ট বনাম শতাব্দীর বৃহত্তম জোচ্চুরির ইতিহাস - ফারুক ওয়াসিফ
- নবীনদের জন্য - নাদান
- স্যুটকেস চুরির প্রধান প্রধান বিপত্তি এবং ... পরিত্রাণ - মানস চৌধুরী
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- আমার হাতে এক পেয়ালা দেবদারুর ছায়া - বিষাক্ত মানুষ
- সারা দেশে জামাতের শিক্ষা বাণিজ্য নেটওয়ার্ক এবং দেশদ্রোহীতার একটি সাম্প্রতিক দলীল - আদৃতা আবৃত্তি
- এসো , বর্নমালা শিখি - আস্তপ্রেমিক
- একটি নিরীহ প্রশ্ন - নাদান
- এক অখ্যাত কবির পোস্টমর্টেম - ফরহাদ উিদ্দন স্বপন
- কাদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি'র কবি মাহবুবুল আলম চৌধুরী মারা গেলেন। - শওকত হোসেন মাসুম
- ধান্দাবাতি,বজাসহ সব রাজাকার ছানারা দ্যাখতো সিগনেচারটা চিন্তে পারছ নাকি? - লাল মিয়া
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- ভুলে যাওয়া আকাশ - নাদান
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- উদাসীর দেখা এক পরাজিত মানুষের সুইসাইড নোট! - উদাসী স্বপ্ন
- যাত্রা শুরুর ইশতেহার (হোসেইনের কবিতাঞ্জাল) - হোসেইন
- জোড়া দেয়া কবিতা,তোমার জন্য - ফারহান দাউদ
- পথ আগলে থাকা কোন এক নারীকে (সূফীর কবিতাঞ্জাল) - সূফি
- যখন আমি মারা যাই - অন্যমনস্ক শরৎ
- পৃথিবীটা নাকি ছোটো হতে হতে ----- [ মহীনের ঘোড়াগুলি ] - বিষাক্ত মানুষ
- অভিবাসীদের দেশ কানাডা - পর্ব ২.২ (অভিবাসনের বিপক্ষে সিদ্ধান্ত) - এস্কিমো
- খোকাবাবু মূল : আনটোয়ানী ডে সা এক্সউপেরী - পুতুল
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ঝামেলামানুষ-২; ভ্যলেরি টেইলর, আপনাকে - জানালা
- জামাতের আমলনামা: - আড্ডাবাজ
- স্বপ্নবাজি - কিংকর্তব্যবিমূঢ়
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
- নীরবে কাদে ইতিহাস - ১ - পদ্মা মেঘনা যমুনা
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- গোপালিও কবিতা - 1 Day in Jungle - গোপাল ভাঁড়
- গোপালের প্রথম কবিতা - তোমাকে নিয়া কি লিখবো ভেবে পাই না. - গোপাল ভাঁড়
- এক টাহার লাইগ্গা ... - মোঃ সাকিব আল মাহমুদ
- আমি তো পঙ্গু, আমি অভিশপ্ত (300 তম পোস্ট) - মোঃ সাকিব আল মাহমুদ
- ::বউ, বাটা, বল সাবান:: - নজমুল আলবাব
- কইন্যা গিরির উপাখ্যান - হযবরল
তালিকা , সাধের বাংলাদেশ ও বছর শেষের ভাগাংক
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪০
বছর শেষ হয়ে আসছে । নির্বাচনের এক বছরের হিসাব নিকাশ ও চলছে । ব্লগেও নানা রকমের তুলনা, তালিকা , প্রিয় - অপ্রিয় লিস্ট বানানো শুরু হয়ে গেছে । নেহায়েত মজা করেই করছেন ভাগাভাগি হয়ত , আস্তিক - নাস্তিক ভাগ, পুরুষ নারীতে ভাগ, বরিশাল-নোয়াখালী-কুমিল্লা - চট্টলা বনাম বাকি বাংলাদেশ ভাগ, বুয়েট - নন বুয়েট ভাগ, পাবলিক - প্রাইভেট বিদ্যালয় ভাগ, বিবাহিত - অবিবাহিত ভাগ, ভাড়াটিয়া - বাড়ির মালিক ভাগ; এই তালিকা দীর্ঘ হতে হতে আসমান ফুঁড়ে যাবে ! বাঙ্গালী যোগে -গুণে পিছিয়ে থাকলেও ভাগে অনেক এগিয়ে গেছে নিঃসন্দেহে । আর মাইনাস তো ব্লগ ও বাস্তব - দুই জীবনের রাজনীতিতেই বিশেষ মশহুর!
আমি যেই তালিকা গুলো প্রতিটা বছর শেষে দেখতে চাই!
১। বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কে কার সাথে " ব্যবসা" , " আত্মীয়তা" , " রক্তের সম্পর্ক" সূত্রে আবদ্ধ । নাম ও আবদ্ধতার তরিকা সহকারে ।
২। প্রতিটা নেতা নেত্রীর ছেলে মেয়ে কে কোথায় পড়ে বা কাজ করে কিংবা কার সাথে সংসার করে ।
৩। নির্বাচিত প্রতিটা জনপ্রতিনিধির প্রত্যেকে প্রতি মাসে বাংলাদেশের জনগণের রক্ত জল করা ট্যাক্সের টাকার কি পরিমাণ বিভিন্ন সরকারী অফিস , সংসদ , সেবা (টেলিফোন, গাড়ি, বিদ্যুৎ ইত্যাদি) ইত্যাদির মাধ্যমে ভোগ করেছেন । কত টাকা বিল বাকি রেখে সটকেছেন। অতীত , বর্তমান মিলিয়েই সন্নিবেশ করতে পারেন। বর্তমান ( আওয়ামী লীগ) হইলে আরো ভালো ।
এখন প্রশ্ন উঠতেই পারে , আমি এই রকম তালিকা কিংবা প্রোফাইল বানানোর কথা কেন ভাবছি?
উত্তরটা হলো বাংলাদেশে নানান তেলেস্মাতি হয় । বেশির ভাগ সময় " সত্যি সেলুকাস" বলা ছাড়া আমরা কিছুই করি না বা করার সুযোগ থাকে না ।
যেমন একটা উদাহরণ দেইঃ দেখলাম ৩৪৫ টা গাড়ির জন্য ৭০০ কোটি টাকা খরচের কথা । এইটা দিয়ে একটা নতুন বিদ্যুৎ কেন্দ্র করা যায় হয়ত । যেইটা দেশের মানুষের জন্য অনেক বেশি দরকারী । ১০০০ মানুষ জলে ডুবে , ১০০০ টা পরিবার ঈদের আনন্দের সময় স্বজন হারিয়ে ছিন্ন বিচ্ছিন্ন , ক্ষত বিক্ষত হয়ে গেলো। রাস্তায় কত কিছু নিয়ে মিছিল হয়। বাঁধের বিরুদ্ধে মানব বন্ধন সহ নানা কর্মসূচি নেওয়া হয় । কিন্তু রক্ত পানি করা ট্যাক্সের টাকার ৭০০ কোটি যখন জনপ্রতিনিধিদের বিলাসের পেছনে ব্যয় করার কথা ওঠে, যখন ৫০ হাজার স্বজন কবরে কবরে , শ্মশানে শ্মশানে বুক চাপড়ায় তখন কেন মিটিং, মিছিল, প্রতিবাদ , মানব বন্ধন , ভাঙচুর হয় না?
ঐ ৭০০ কোটি টাকাটা তো আপনার আমার রক্ত পানি করা ট্যাক্সের টাকা !
ঐ ১০০০ মানুষ তো আপনার আমার আত্মীয় !
হয় না কারন আমরা এত দিনে জেনে গেছি, বুঝে গেছি , আমাদের ব্রেইন এই কথা দিয়ে ওয়াশ করা হয়ে গেছে যে আমরা যতই চেচাই আর লাফাই আর ভাংচুর করি না কেন , আমার রক্ত বেচা টাকা দিয়ে গাড়িই কেনা হবে। আমাদের স্বজনেরা আল্লাহর মাল হয়ে ডুবে ভেসে যাবে , আর আমরা হাত কামড়ে - বুক চাপড়ে বিনা প্রতিবাদে গুমরে যাবো। কিন্তু কেন? আপনি কি বোঝেন , " কিছু করার নেই" কথাটা যেদিন থেকে ভাবতে শিখেছি , সেই মুহুর্ত থেকে ওরা জিতে গেছে?
বিচ্ছিন্ন ভাবে খবরে, ব্লগে ও অন্যান্য মাধ্যমে এই তেলেসমাতির প্রমান গুলো ছড়িয়ে ছিটিয়ে রয়ে যায় । এক সাথে পাই না । অনেকের চোখ এড়িয়ে যায় বলে আমরা কেউ কেউ জানিও না ।উদাহরণঃ টাল দেলোয়ারের পায়জামা খুলে যাওয়ার কথা আমরা যতজন জানি, ততজন কি জানি তার দুইবাসার বাজার খরচ সংসদের অফিসিয়াল বিল থেকে করা হয়েছে চীফ হুইপ থাকা কালে? আমরা কয়জন জানি এক মাসে দেলোয়ার ৭৪০ টি এসি আই এরোসল স্প্রের বিল করেছেন তার অফিস ঘরের জন্য? কিছু করতে পারবো না ভেবে জানার আগ্রহও প্রকাশ করি না । কিন্তু , ৫ বছরে অন্তত একবার কিছু একটা করার সুযোগ আমাদের জীবনে কিন্তু আসে!দেশের ভাগ্য পরিবর্তনের কাজে আমাদের ব্যক্তিগত ক্ষমতা নাই বললেই চলে । একটাই অস্ত্র এখনো হাতে রয়ে গেছে আর তা হলো , "ভোট"। কিন্তু সেই ভোটটাও মোটামুটি অকার্যকর করে রাখা হয়েছে । ( যারা দাঁড়ায় তারা সবাই খারাপ হলে ভোট আর দিব কারে?) তাই প্রায়শই শুনি ( আমার নিজেরও একই অবস্থা ) , ভোট দিয়ে কি হবে? ভোটার হয়ে কি হবে? কাকে ভোট দিব?
আমি ১০১% নিশ্চিত , এই অনুভূতির আরো খারাপ রুপ দেখবো ২০১৩ সালে । কিন্তু আমরা ভোটার হওয়া বন্ধ করলেই , ভোট দেওয়া বন্ধ করলেই কি প্রলয় বন্ধ হবে? কিছু না করে ঘরে বসে থাকলে অবস্থা কি আরো খারাপের দিকেই যাবে না? কয়জনের সুযোগ আছে দেশ ছেড়ে বিদেশে চলে যাবার? অভিবাসী হওয়াটাই কি সমাধান?
সম্ভাব্য সমাধানঃ
সত্যি কথা বলতে কি , বাংলাদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ও দুর্বৃত্তপনা ঢুকিয়ে মসল্লা সহকারে মাখিয়ে তরকারি বানানো হয়েছে । অবস্থা এমনই
হয়েছে যে আমাদের শুধু বড় বড় দুর্নীতি গুলাই চোখে পড়ে , বিবেকে ধাক্কায় , ছোট খাট চুরি, চামারি, ঘুষ , মিথ্যাচার এখন আর গায়ে লাগে না । ( ঘুষ দিয়ে ফাইল ছাড়ানো, বিশেষ সুবিধা নেওয়া, বয়স কমিয়ে সার্টিফিকেট নেওয়া, তদবির করে কাজ আদায়, ডোনেশন দিয়ে মেডিকেল ভর্তি , মিথ্যা যোগ্যতা ও পরিচয় দিয়ে প্রেম আদায় ইত্যাদি) । তাই হঠাৎ করে একদিন সবাই সৎ হয়ে যাওয়া কিংবা দেশ বদলে ফেলা অথবা নেতানেত্রী বদলে ফেলা সম্ভব হবে না । তবে কাজটা এখন শুরু করলে বেঁচে থাকতে থাকতেই এই দেশের পরিবর্তন দেখে যাওয়া সম্ভব!
শুরুতে আমরা আমাদের সকল নেতা নেত্রির প্রোফাইল এই ইন্টারনেটে সন্নিবেশ করতে পারি। নির্বাচন কমিশন জীবনেও করবে না । আমাদেরকেই করতে হবে । কাদের হাতে বার বার আমার জীবন , আমার টাকা পয়সা , আমার রক্তার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব তুলে দিচ্ছি তা আমাদের নিজেদের তাগিদেই জানা দরকার । পত্রিকার পয়সা দিয়ে প্রকাশিত " রাজনৈতিক জীবন " এর বাইরে , সম্পূর্ণ ও সত্য প্রোফাইল জানা ও জানানো দরকার ।
দয়া করে বলবেন না , এই লিস্টি করে কি হবে ! মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল একাট্টা করার সময়েও এই ধরনের অনেক কথা বলে অনেকেই দায় দায়িত্ব এড়াতে চায়, বলে , এই সব করে কি হবে? বিচার তো আর হবে না ! কথা হলো , বিচার আমরাই করবো , আজ নয়ত কাল । প্রমান গুলা এক সাথে না করলে বিচারের সুযোগ এলেই বা কি হবে? আমরা কি কিছু করতে পারবো? যুদ্ধাপরাধীদের লিস্টের চেয়ে এই লিস্টও কম গুরুত্বপূর্ণ না । একদল ১৯৭১ এ মেরেছিলো , আরেক দল এখনো আমাদের মেরে চলেছে।
আগামী নির্বাচনে কি হবে সেইটা এখন থেকেই ঠিক করা দরকার । ৪ বছর আসলে খুব কম সময়! রাজনীতিবিদেরা পরিবর্তন আনে না । সেই আদিকাল থেকে দুই পয়সার মানুষেরাই যুথবদ্ধ হয়ে নিজেদের তাগিদে পরিবর্তন আনে । তাই দুই পয়সার মানুষের উপরেই আমার ভরসা ১০০%।
আমি কি আপনাদের সাথে পাব? কত শত মানুষ এই ব্লগে আসেন আর বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা ব্যক্ত করেন, তাদের ঐ ইচ্ছাগুলোকে কাজে পরিণত করার এই উদ্যোগে কি আপনি সাড়া দেবেন?
বাংলা ব্লগিং সাইট হয়েছে কয়েকটা । ব্যক্তিগত ব্লগ তো আগেই ভুরি ভুরি। তার মানে লেখালেখির পিছনে অনেকেই সময়, শ্রম, ও টাকা ঢালছেন । আমি জানি এইটা একটা বিশাল প্রজেক্ট হবে । অনেকটা উইকিপিডিয়ার মত। কিন্তু এর উপরে আমাদের জীবন মরণ নির্ভর করছে । নির্ভর করছে ১৫ কোটি মানুষের জীবনকে নিয়ন্ত্রনকারী নানা সিদ্ধান্ত । যেই ৬০ টা মানুষ এই ১৫ কোটি মানুষের জীবনকে যাচ্ছেতাই করে চালাচ্ছে , যেই ৩০০টা মানুষ ১৫ কোটি মানুষের ইচ্ছে অনিচ্ছের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দিচ্ছে বারে বার , তাদের সম্পর্কে একটা স্থায়ী দলিল কি আমাদের হাতের নাগালে থাকা উচিত নয়?
সব কয়টা ব্লগ মিলিয়ে যদি ৬০০০ ব্লগারও থাকে , তার ভিতরে ৬০০ ব্লগারও যদি মাঝে মাঝে তথ্য দিয়ে সাহায্য করেন , তাহলেও ৩০০ ( সংসদের ৩০০ আসন) এলাকার রাজনীতিবিদদের পরিচয় তুলে ধরা সম্ভব।
আমি শুধু প্রয়োজনের কথাটা বললাম । এর টেকনিকাল দিক, সম্ভাবনা ও চ্যালেঞ্জের দিক গুলো আপনাদের আলোচনার উপরে ছেড়ে দিলাম। আপনি কি ভাবছেন?
এই তালিকা করে কি হবে আসলে?
এইটা আসলে প্রথম ধাপ । একটা দেশের মাথা নষ্ট হইলে হাত পায়ের চিকিৎসা করে কোন কাজে আসে না। সুতরাং মাথা গুলা আগে ভালো হওয়া দরকার । আমরা ভোট দিয়ে দিয়ে এই যে প্রতিবার নষ্ট, পঁচা কতগুলা দালাল নিয়ে মাথায় বসাই, সেইটা সবার আগে বন্ধ হওয়া দরকার । এই বন্ধ করার প্রথম ধাপ হলো কাদের ভোট দেব আর কাদের দেব না এইটা বুঝার জন্য রাজনীতিবিদদের সঠিক পরিচয়টা জানা দরকার । আমি নিজে সবাইরে চিনি না । আপনি কি আপনার এলাকার নেতাগুলারে চিনেন ?
হঠাৎ করে ভোটের আগে চার রঙা পোস্টারে আমি তাদের চিনতে চাই না । আমি এখন থেকেই চিনতে চাই , জানতে চাই , ২০১৩ সালে কারা দাঁড়াবে ভোটে । অবশ্য তার আগেও অনেক মেয়র, ইউনিয়ন , হ্যান ত্যান নানা কিসিমের ভোট ও আছে ।
কারে দিব না , এইটা জানা তো যথেষ্ট না , কারে দিব , এইটা জানাও জরুরী । এইটা আসছে ২য় পর্বে । এইটাই পরের , দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলাদেশ, মাতৃভূমি, অংক, ম্যানেজমেন্ট ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ধন্যবাদ সারণী । আপনি কি কোন তথ্য দিতে পারবেন?
লেখক বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা হা
খুব মজা পেলাম আপনার মন্তব্যে !
লেখক বলেছেন: # কাঠের খাঁচা
# আবরার
# শািণ্তর েদবদূত
# আমি এবং আঁধার
# মনজুরুল হক
# ইন২বাংলা
# সাদামেঘ
# দিগন্ত
# ~স্বপ্নজয়~
# ত্রিমাত্রিক
# রাগিব
# চাষী
# সানুনয়
# মুরুববী
# ধ্রুব তারা
# সারণী
দেখেন তো কে । হি হি
শান্তির দেবদূত বলেছেন:
বিএনপি সারা দেশে দৌড়ের উপরে আছে...... টেন্ডারবাজী করতে পারতেছে না, মামলা ঝুলতে তাদের নেতা কর্মীদের উপর, রাজনৈতিক হয়রানি মূলক মামলার অজুহাতে কোন মামলা খারিজ হচ্ছে না, ছাত্রলীগের দাবড়ানি তো আছেই....... ইত্যাদি নানাবিদ সমস্যা ...... কিন্তু, তারপরও সারাদেশে তাদের কাউন্সিল গঠন নিয়ে যে ভাবে নিজেদের মধ্যে মারমারি হচ্ছে ভাবতে অবাক লাগছে কিসের আশায় তার এমন করছে ??? তারা কি দলের জন্য এতোই নিবেদিত প্রাণ ? এরচেয়ে বুদ্ধিমানের কাজ হতো না যদি দলবদল করে আওয়ামিলীগে চলে যেত ?অনেক ভেবে যেটা মনে হলো, আসলে তারা ইনভেস্ট করছে, তারা আগামী আরও চার বছর ইনভেস্ট করবে, তারা ইনভেস্ট করছে দলের প্রতি আনুগত্য, নেত্রীর প্রতি আনুগত্য.......কোন রকমে চারটা বছর দাঁত কামড়িয়ে পড়ে থাকতে পারলেই হবে, .......আওয়ামিলীগ যা করছে ! দিব্যি দেখতে পাচ্ছি আগামীবার বিএনপি ক্ষমতার যাবে........তখন তারা তাদের সব কিছু সুদে আসলে পুষিয়ে নিবে........
শালার আমরা আম পাবলিক হইলাম গিয়ে আসলে মাটির পাতিল, সবাই আইসা খালি দুই গালে থাপ্পর মাইরা যায়........
আসলেই আমরা জানতে চাই, এখন যারা ক্ষমতায় আছে, সংসদে আছে তারা কি, কি তাদের আসল রূপ....... আর যারা আগামীতে ক্ষমতার যাবার স্বপ্ন দেখছে তাদেরকেও চিনে রাখতে চাই.......শুরু হোক, সাথে আছি.....সাধ্যমত সাহায্য করবো
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আমি জানি আপনি দেশের বাইরে , তাও সাহায্য করার ইচ্ছা টুকু আছে দেখে উৎসাহিত বোধ করছি। আসলে , একজন দুইজন মানুষের পক্ষে এইটা করা সম্ভব না । অনেক মানুষের অংশগ্রহন দরকার । নিজের ভিতর থেকে যতক্ষন না আমরা সবাই অনুভব ও উপলব্ধি করতে পারছি যে এইটা আমাদের নিজেদের দায়, নিজের অস্তিত্ব রক্ষার প্রয়োজন - ততদিন পর্যন্ত থাপ্পড় খেয়ে যেতে হবে।
বি এন পি এখন যা দেখছে, এর আগে লীগ তাই দেখেছে । আমাদের প্রভুর পরিচয় পালটায় কিন্তু প্রভু - দাস দাসী সম্পর্কটা পালটায় না ।
আগে ছিলো রাজা - নওয়াব প্রভু।
তারপর বৃটিশ প্রভু।
তারপর পশ্চিম পাকিস্তানী প্রভু।
তারপর আওয়ামী প্রভু।
তারপর সামরিক- প্রো আমেরিকা- প্রো পাকিস্তানী প্রভু।
তারপর বি এন পি প্রভু যেইটা সামরিক- প্রো আমেরিকা- প্রো পাকিস্তানী প্রভুরই আরেক রুপ।
তারপর আওয়ামী প্রভু।
তারপর বি এন পি প্রভু।
এখন আওয়ামী প্রভু।
তার মানে বুঝতে পারছেন?
শাসন যার হাতেই থাকুক, নির্দিষ্ট কয়েকটা পরিবার ( রাজনীতি - ব্যবসায়ী - অর্থলগ্নি প্রতিষ্ঠানের মালিক) ছাড়া বাংলাদেশের মানুষের একটা বড় অংশ দাস দাসীই থেকে যায় । কেউ কেউ কাঁটা এঁটো ছিটে ফোটা খেতে পেরে খুশি হয় । বাকিরা " যায় দিন ভালো আসে দিন খারাপ " ভেবে কপাল চাপড়ায় । কিছুতেই বুঝতে পারে না কেন ভাগ্য বদলায় না । কেন আসে দিন ভালো হয় না । কারণ এই বিশাল জনগোষ্ঠী ভাবে তারা স্বাধীন- আসলে তারা দাস দাসী ।
এই অন্ধ - বোবা - কালা দাস জনগোষ্ঠীই আবার ভোটারদের একটা বিশাল অংশ । যাদের প্রাপ্তি বলতে ভোটের বছর কিছু টাকা আর একটা শাড়ি কিংবা লুঙ্গি।
লেখক বলেছেন: মাঝখানে এরশাদের সামরিক প্রভু বাদ পড়েছে মনে হয় ।
লেখক বলেছেন: বিলাই এত খুশি কেন?
এইখানে তো মাছ নাই!
আমি এবং আঁধার বলেছেন:
সনতারিখ মনে নাই, তয় ইলেকশনের মেলা আগে পয়লা আলু গডফাদারগুলারে লইয়া একটা সিরিজ করসিলো। ওইগুলা কামে আইতে পারে।আমি নৈরাশ্য বাদী। তাছাড়া কয়েকদিন আগে স্বপ্নে দ্যাশের ভবিষ্যৎ জাইনা আশা এক্কেরে ছাইড়া দিসি।
লেখক বলেছেন: গোট ফাদার দের চেনা জরুরী । তার চেয়েও জানা জরুরী যে সব কয়টাই আড়ালে আড়ালে গোট ফাদার।
আমি অবশ্য আলুরে বিশ্বাস যাই না পুরাপুরি , তাও কিছুই যাবে না ফেলা !
ধন্যবাদ ।
আশা একেবারে ছেড়েই দিছেন, বিশ্বাস করলাম না । নাইলে এইখানে ব্লগাইতেন না, এই ইয়াআআআআআআআ লম্বা লেখাটা পড়তেন না , আর আমারে লিংকুও দিতেন না ।
অনেক অনেক ধন্যবাদ ।
মনজুরুল হক বলেছেন:
"আপনি কি বোঝেন , " কিছু করার নেই" কথাটা যেদিন থেকে ভাবতে শিখেছি , সেই মুহুর্ত থেকে ওরা জিতে গেছে? "
এখন ওই জিতে যাওয়াদের কি ভাবে পরাজিত করা যায় সেটাই হোক প্রধান ভাবনা। আমি শত শত মালমশলা যোগান দিতে পারি। আর একজন হয়ত হাজার হাজার পারে, কিন্তু যেখানে সব কিছুই গতস্য নাস্তি সেখানে সমাধান কোথায়?
আমার মত হচ্ছে ওসব ঘৃণাটৃনা দেখিয়ে লাভ নেই। ওরা এখন ইস্পাতের বর্মের আড়ালে নিজেদের সংরক্ষণ করতে শিখেছে।
তাই যার যার অবস্থান থেকে যতটুকু পারা যায় বলে যেতে হবে। প্রতিবাদে কিছুই হবেনা জেনেও বলে যেতে হবে। এভরী হোয়ার, এভরী টাইম, এভরী মোমেন্ট......
লেখক বলেছেন: ধুরু মনজু ভাই , জিতে যাওয়ার ১০০% নিশ্চয়তা কবেই বা কে লড়তে নেমেছিলো?
লড়াই না করলে কি করে জানবো জিতে যাওয়ার কোন সম্ভাবনা ছিলো কিনা?
কারো সাম্রাজ্য চিরদিনের নয় মনজু ভাই । আমার রথশিল্ডের পোস্টটা একটু পড়িয়েন। ঐ দেবতাদের বিরুদ্ধেও মানুষ সংগঠিত হচ্ছে । সময় লাগবে কিন্তু সাধারনের হাতে ক্ষমতাকে ফিরে আসতেই হবে । আসতেই হয় । এইটাই জীবনের একমাত্র চিরন্তন সত্য!
নাস্তিকের লিস্টে আপনার নাম দেখলাম। ঈশ্বরে যদি আপনার বিশ্বাস নাই থাকে , মানুষের উপর তো বিশ্বাস রাখতেই হবে নাকি?
ঈশ্বর - মানুষ দুইটার উপরেই বিশ্বাস করা বন্ধ করে দিলে বেঁচে থাকার তো আর কোন মানে থাকে না । আত্মহত্যাই একমাত্র পথ।
লেখক বলেছেন: ধন্যবাদ
মনজুরুল হক বলেছেন:
দিলেন তো ঝামেলায় ফেলে!
"প্রচ্ছদ" একটা পোস্ট দিয়ে তার লিস্টে আমার নাম ঢুকালো! আমি চুপ করেই থাকলাম।
আমি জানি সেই কৈশোর পেরিয়ে প্রাকযৌবনের কাল থেকেই আমার ঈশ্বর মানুষ, বিশেষত গতরখাটা মানুষ। কুয়াশা, দস্যু বনহুর, মাসুদ রানা হাতে ওঠার আগেই হাতে উঠে এসেছিল রাহুল সংকৃত্যায়নের "মানব সমাজ"। এর পরে ডুবে দেওয়ার চেষ্টা ওই মাকর্সবাদে। একারণে কেউ নাস্তিকের লিস্টিতে কেউ বাম লিস্টিতে কেউবা স্রেফ আওয়ামী লিস্টিতেও ফেলে দেয়! কি করার আছে? আমি "আমার ঈশ্বর" নিয়েই পড়ে থাকি, সেখানেই ভরসা রাখি।
এই ক'দিন আগেও ওরকম এক গ্যাঁড়াকলে পড়েছিলাম! লিঙ্ক দিলাম। বিশাল লম্বা কমেন্ট্রেন! সবটা পড়ার দরকার নেই, শুধু আমার কমেন্টগুলো পড়বেন অনুগ্রহ করে।
ধর্ম'গুলোর ভবিষ্যত কি ? নাস্তিক'রা ধর্মের কি পরিনতি বা অবস্থা দেখতে চায় ? ...একটি আলোচনা পোস্ট
অ.ট. একটা বিশাল পোস্ট লেখা শুরু করেছি, যার শুরুতেই আপনার কথা আছে, অথচ এখন পর্যন্ত আপনিই ওই পোস্টে এলেন না!!
লেখক বলেছেন: আপনি যে কি বলেন না মঞ্জু ভাই! আপনাকে লাড়বো, আমার এত্ত বড় হাতা কই?
প্রচ্ছদের লিস্টি দেখে আমার খুব হাসি পেলো তাই একটু মজা করলাম। মাঝে মাঝে এই সব লিস্টি দেখলে মনে হয় মানুষের চিন্তাভাবনা বোধ করি পাথরের মতন অনড় কিছু! তাহলে এত এত বিতর্ক করে মানুষের মত ও বিশ্বাস পরিবর্তনের চেষ্টাই বা কেন করা আর কেনই বা এত পড়ালেখা করা হে বাপু!
মানুষের চিন্তা , চেতনা , মত, ভাবনা , বিশ্বাস - এত একটা চলমান , সতত বিকাশমান ধারা - নানান মত ও পথের সংস্পর্শে এসে যা কেবল বিস্তৃত হবে , উদার হবে , নতুন নতুন সম্ভাবনার জন্ম দেবে ।
তাহলে এই লিস্টের মানুষ গুলো কি? তাদের চিন্তা করার শক্তি -ক্ষমতা লোপ পেয়েছে? তাঁরা স্থির বিশ্বাসে পৌঁছে গেছেন? তারা আর কোন নতুন সম্ভাবনাকেই পরখ করে দেখতে চান না?
তার মানে কি দাড়াইলো ? ছোট পুকুর এর বেড়া কেটে বড় "মজা" দিঘীর জন্ম দিলাম? এই আমার জ্ঞান? হা হা হা হা হা হা হা
ঐ পোস্টটা অফ লাইনে পড়েছি কিছুটা । আস্তিক্য - নাস্তিক্য , সমাজ পরিবর্তনের ধর্ম কিংবা ধর্ম পরিবর্তনের সমাজ- কোন কিছুই আমাকে টানে না এখন যদি না তার কিছু শীঘ্র ও চটজলদি বাস্তব ব্যবহারিক দিক থাকে। এই জন্য ঐ পোস্টের আমি কেবল নির্লিপ্ত পাঠক।
কোন পোস্টে আসিনি মনজু ভাই? আমি আসলে ভীষন অনিয়মিত হয়ে গেছি । ব্লগিং এর সময় নেই তবু এসেই পড়ি হুট হাট । ক্ষমা চাইছি । আগামী বছরটা এই রকমই যাবে । তারপর দেখি, নিয়মিত হওয়া যায় কি না!
আবুল'স বাহার বলেছেন:
পোষ্ট পড়ি নাই। বড় পোষ্ট পড়ার ইচ্ছা নাই।
লেখক বলেছেন: এক বারে না পারলে একটু একটু করে পড়ে নিয়েন। ধন্যবাদ ।
মনজুরুল হক বলেছেন:
কি মুশ্কিল! ওটা অনেক আগের পোস্ট না! এই ২ তারিখের। এই মাসে এই লেখাটা শেষ করতেই হবে......
এক কিশোরের চোখে মু্ক্তিযুদ্ধের অমলিন স্মৃতি > আল্লারাখা তোমায় ভুলিনি বন্ধু >
এটা প্রথম পর্ব। এর পর পরই আরো দুটি পর্ব দিয়েছি.......................................
লেখক বলেছেন: এখনি দেখছি।
জানজাবিদ বলেছেন:
প্রথমে অভিনন্দন! এত বড় একটা লেখা লিখেছেন শুধু দেশকে ভালবাসেন বলেই। যে উদ্যোগের কথা বললেন সেটাও ভাল। শুধু একটা জিনিস মাথায় রাখবেন আমাদের দেশে ইন্টারনেটের ব্যবহার এখনো খুবই সীমিত। আর বাংলা ব্লগের ব্যবহার তো আরো সীমিত। এই ব্লগেই ৩০০র বেশী ব্লগার কখনো অনলাইনে দেখেছি বলে মনে হয়না। এদের একটা বড় অংশ আবার প্রবাসী, দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে তাদের প্রভাব খুব বেশী আছে বলে আমার মনে হয়না। দেশী ব্লগারদের মধ্যেও একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে সাংবাদিক সমাজ যারা ব্লগটাকে নিজেদের মধ্যে 'প্রক্সি ওয়ার' চালানোর একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেন। মোটকথা দেশের 'আম জনতার' খুব ক্ষুদ্র অংশের উপরেই ব্লগের প্রভাব আছে।
ব্লগের মাধ্যমে যদি কিছু করতে চান তাহলে এই মাধ্যমটাকে (ব্লগ) জনপ্রিয় করার ব্যাপারেও কিছু করতে হবে। প্রথম আলো তার প্রায় ৫ লাখ কপি সার্কলেশনের কারণে বাংলাদেশের রাজনীতিতে একটা 'ফ্যাক্টর' হয়ে গেছে। ব্লগ বা কোন ওয়েবসাইটকে যদি সেই রকম কোন 'ফ্যাক্টর' বানাতে হয় তাহলে 'ইন্টারনেট' এবং 'ব্লগ' দুটোরই জনপ্রিয়তা আর বিশ্বাসযোগ্যতা নিয়ে কাজ করতে হবে।
লেখক বলেছেন: ভাই, ২০১৩ সাল পর্যন্ত টাইম দিলেও হবে না?
আমি একলা তো পারবো না ভাই। আপনাদের সকলের সহযোগিতা লাগবে । যে যার এলাকার নেতাদের খবর যোগ করে দিলেই সবার প্রোফাইল তৈরী হয়ে যাবে।
সবার ইন্টারনেট বা ব্লগ ব্যবহারকারী হওয়ার দরকার নাই তো । এইটা দরকার একটা অনলাইন রিসোর্স হিসেবে । অনেকটা লাইব্রেরীর কাজ করবে । যার যখন দরকার এক্সেস করে তথ্য নিয়ে পাবলিশ করবে, পরে দেখবে। ইত্যাদি। ওখান থেকে তথ্য নিয়ে কেউ যদি পত্রিকা কিংবা টেলিভিশনে প্রকাশ করে তো সমস্যা কোথায়?
এই জন্যই বললাম , কসেপ্টটা উইকিপিডিয়ার মতন।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
তালিকা তৈরি কতটুকু সম্ভব তা জানি না, তবে এই বোধ টুকু থাকা উচিত সেই ৭০০ কোটি টাকা আমাদের শুধু ৩০০ জন না , যারা প্রধান দল গুলোর প্রধান তাদের সবার প্রোফাইল করা দরকার।
অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার একটা লেখার জন্য ।
লেখক বলেছেন: যারা প্রধান দল গুলোর প্রধান তাদের সবার প্রোফাইল করা দরকার।-- এরা তো ঐ ৩০০ আসনের মধ্যেই পড়ে ভাইয়া ।
লেখক বলেছেন: মন্তব্য দিয়েছি। ধন্যবাদ ।
জনৈক আরাফাত বলেছেন:
ওয়েবসাইট বানালে, ভালো উদ্যোগ হবে সন্দেহ নেই। কিন্তু সেখানেও যে পা-চাটার দল হামলা করবেনা, তার নিশ্চয়তা দিতে পারি কী? - পোস্টে প্লাস।
কথক পলাশ বলেছেন:
চমৎকার! সবাই এভাবে ভাবতে থাকলে নিরব বিপ্লব সম্ভব। আর নিরব বিপ্লবই সবচেয়ে শক্তিশালী কারণ, এর জন্য বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিতে হয়না।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
সবার মান ইজ্জ্বত হরণের প্রজেক্ট লইছেন নি?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















একমত
প্রিয়তে