somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় সামহোয়ার ইন ব্লগ ডেভেলপার , মডারেটর ও ব্লগার বৃন্দ - এই ব্লগটা কি এখনো ১৬ই ডিসেম্বর ২০০৫ সালেই পড়ে আছে ? ( একটি আলোচনা পোস্ট)

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই প্রশ্নটা দেখে খুব অবাক হবেন না । প্রশ্নটা ফিড ব্যাকেও পাঠাতে পারতাম। কিন্তু প্রাসঙ্গিক আলোচনাটি বহু আগেই আরিল্ড , জানা, দেবরা , রশীদ , মোরশেদ, লাভলু সহ সামহোয়ার ইন ব্লগ ডেভেলপিং ও ম্যানেজমেন্ট টিমের সাথে হয়ে গেছে । মাঝে মাঝেই এই ফিচার নিয়ে কথা বলেছি , জানতে চেয়েছি যখন কারো সাথে কথা বলার সুযোগ হয়েছে । বিভিন্ন ব্লগারের সাথেও কথা হয়েছে । যারা প্রথম আলোচনায় ছিলেন , তারা তাদের ২য়, ৩য় , ৪র্থ ব্লগিং সাইটে এই আলোচিত ফিচারটির সুবিধা বিবেচনা করে যোগ করে নিয়েছেন । কিন্তু সামু আজো নিরব। নোটিশবোর্ডের শেষ পোস্টে ৬ই অক্টোবর দীর্ঘ মন্তব্য করেছি, কোন উত্তর আজো পাইনি। এই সমস্ত কারনে এবং এখনকার সমস্ত ব্লগারের মতামত বিবেচনার জন্য এই পোস্টের অবতারনা । খুশি হবো যদি এই পোস্ট কেউ কপি পেস্ট করে নেন, পাবলিশ করেন, ফিড ব্যাকে এই পোস্ট মেইল করেন। । আমি নিজে এইটা মেইল করে দিয়ে রাখবো কি রাখবো না ভেবে দেখব।

অনেক অনেক দিন আগের কথা তখন আরবের লোকেরা মারামারি করিত যুগে একটা ব্লগার -সামু প্রীতি মিট হয়েছিলো । সেখানে আমরা কয়েকজন আমন্ত্রিত ব্লগার সকলের সাথে দেখা করে , পরিচিত হয়ে , ব্লগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে চা নাস্তা খেয়ে এসেছিলাম। কথা ছিলো প্রতিমাসে এই রকম একটা করে ব্লগারস মিট হবে । আরো অনেক ভালো ভালো ধারনার মত এইটাও বাস্তবায়িত হয় নাই । কিন্তু আমার ক্ষোভ ও বিরক্তিটা ব্লগারস মিট নিয়ে নয় । এর চেয়ে ঢের বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে । তার আগে কিছু বিষয় পরিষ্কার করা দরকার।

১। সামু ব্লগের ব্লগার সংখ্যা ( রেজিস্ট্রি না করা পাঠক অর্থাৎ ভিজিটর সহ ) কি ২০০৫ সালে যা ছিলো এখনো তা-ই আছে?

২। সবার কি ধারনা যারা ব্লগিং করতে চায় তাদের সকলেরই নষ্ট করার মত বিপুল সময় আছে বা থাকা উচিত?

৩। ঠিক কোন ভিত্তিতে ঠিক হয় ব্লগের জন্য কোন ফিচারটি আগে দরকার আর কোনটি পরে? আসলেই কি সেইখানে ব্লগারদের " চাওয়া" প্রায়োরিটি পায় নাকি অন্যকিছু?

৪। সামু কি চায় না ব্লগের ব্লগার সংখ্যা বা ভিজিটর বাড়ুক?

৫। সামু কি অদূর ভবিষ্যতে কোন দিন বেতনভুক্ত " মডারেটর" নিয়োগ দেবে ? একটা অলাভজনক ( দুই চারটা বিজ্ঞাপনে এখনি লাভ জনক হয়ে না উঠাটাই স্বাভাবিক বলে ধরে নিচ্ছি) ব্লগিং এপ্লিকেশনে গাটের পয়সা খরচ করে সম্পাদক রাখার কথা যে কেউ ভাবে না , এইটা কি আমরা বুঝি না?

৬। সংকলিত পাতা আর ক্রমানুসারে পাতার সুবিধাটা কি?

৭। কন্টেন্ট সার্চ দিয়ে গুগুলের পেজ থেকে শ্রেনীভুক্ত পোস্ট আমাকে পড়তে হবে কেন?

প্রথম বৈঠকেই আমার প্রস্তাব ছিলো ব্লগের প্রথম পাতায় সকলের পোস্টই প্রকাশের অনুমতি বহাল রেখে ব্লগের মাথায় " কবিতা - গল্প- রাজনীতি-ধর্ম- খেলা- সংস্কৃতি - গান- নাটক- পড়ালেখা- রান্নাবান্না - ফ্যাশন/পোশাক - ঘরবাড়ি - আজকের বাজার- মুক্তিযুদ্ধ- ইতিহাস- ভ্রমন কাহিনী- বিজ্ঞান " ইত্যাদি বিভাগ ইন্ডেক্স আকারে করে দিতে । এই শব্দ গুলো বাটন আকারে ১ম পাতা বা মূল পাতায় থাকবে। নতুন পোস্ট লেখার পরে ডান দিকে যেই বক্সটায় " বাঁধ ভাঙার আওয়াজ" এ চেক করলে মূল্পাতায় আসে, তার নিচে এই নতুন ক্যাটাগরির বক্স থাকবে । কবিতা লিখলে কবিতা লেখা বক্সে টিক চিহ্ন দিবেন। কোন নির্দিষ্ট বিষয়ে না পড়লে স্রেফ ব্লগর ব্লগর লেখা বক্সে টিক দেবেন। যে কয়টা বক্সে চেক করবেন ( এক বারে ৩ টা বা ৫টা বক্সে টিক দেওয়া যাবে- এইভাবে সীমাবদ্ধ করে দেওয়া যায়) সেই বিভাগ গুলা সহ পোস্টটি একাধারে প্রথম পাতায় এবং ঐ নির্দিষ্ট বাটন সম্বলিত সংকলিত পাতায় দেখা যাবে । ট্যাগ ওয়ার্ড অন্য জিনিস , এইটা পোস্ট খুঁজে পেতে সাহায্য করে সার্চ অপশনে

এতে সুবিধাগুলি কি?

১। বেশি সংখ্যক ব্লগ পোস্ট থেকে সহজেই নিজের পছন্দ অনুযায়ী শ্রেনীভুক্ত পোস্ট খুঁজে নেওয়া । যেমন কবিতা বাটনে ক্লিক করলে সামুর কবিতা পোস্ট গুলাই শুধু আমার দেখা পাতায় চলে আসবে । গল্প বাটনে ক্লিক করলে গল্পের পোস্ট । আর ব্লগর ব্লগর এ ক্লিক করলে যে সব লেখা কোন বিভাগেই পড়ে , স্রেফ নিখাঁদ ব্লগ পোস্ট , তাদের দেখা যাবে।

২। খুঁজে খুঁজে সময় নষ্ট না করে লেখা, পড়া ও মন্তব্য করার পেছনে সময় দিতে পারা

৩। চোখ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা কমে গিয়ে যারা আলোচনায় অংশ নেন বেশি , তারা তাদের পছন্দের বিষয় গুলো নিয়ে আরো সহজে আলোচনা করতে পারা

৪। মূল পাতায় সকলের লেখাই রেজিস্ট্রেশনের সাথে সাথে প্রকাশ পাওয়ার সুযোগ দেওয়াতে " আমি এক্সেস পেলাম - আমি কেন এখনো পেলাম না - ও কেন ৭ দিনের বদলে ২ ঘন্টায় পাইলো " পোস্ট থেকে আমাদের মুক্তি পাওয়া ।

৫। যারা সব লেখাই পড়তে চান তারা মূল পাতা আর যারা কিছু নির্দিষ্ট বিষয়ের উপরে পড়তে চান তারা সূচীপত্র থেকে বিষয় বেছে নিয়ে বাটনে ক্লিক করে পড়তে পারা । কয়েকটা ট্যাব খুলে ভিন্ন ভিন্ন বিষয় থেকে লেটেস্ট পোস্ট গুলা পড়তে পারা ।

৬। যারা কিছু নির্দিষ্ট বিষয় ভিত্তিক ক্যাচাল ( আস্তিক -নাস্তিক, পাব্লিক - প্রাইভেট ) দেখতে চাই না , তাদের জন্য " ক্রস ফায়ারে" পড়ার ভয় থেকে মুক্তি ।

৭। ক্যাচাল সৃষ্টিকারী পোস্টগুলাকে মুছে " বাক স্বাধীনতাবিরোধী" , " স্বৈরাচারী" ইত্যাদি আখ্যা পাওয়া মডুদের জন্য আজকে নিত্যনৈমিত্তিক ঘটনা। এর চেয়ে যদি দরকার পড়ে কেবল্মাত্র তখন মূল পাতা থেকে সরিয়ে নির্দিষ্ট বিষয়ভিত্তিক পাতায় দিয়ে দিলে অন্তত ব্লগ মুছামুছি ও পূনরায় ফিরিয়ে আনা , ব্যান - আন ব্যান খেলা কমে আসবে। পুরো বন্ধ হবে না , কিন্তু আশা করা যায় কমে আসবে। কাকে কি কারনে কি শাস্তি দেওয়া হলো , তাতে কার মত আছে - মত নাই , এইটাও একটা " মডারেশন" পাতা বা বিভাগে রাখা যায় । যিনি মডারেটেড হলেন, তার খবর /আপডেট অটোমেটিকালি চলে আসবে। যেই মেইল্টা এখন ব্লগার ব্যক্তিগত মেইলে পায় , সেইটার একটা কপি সেই পাতায় আসতে পারে । এতে করে কেউ যদি চাপা মারে , তারাও চাপা মারতে পারবে না । যারা প্রতিবাদ করার , ঐ পাতায় পোস্ট দেবে । মূল পাতা এই বিপ্লব থেকে মুক্ত থাকবে । ( এইটা সবার পছন্দ নাও হইতে পারে)

ব্লগের শুরুতে ব্লগার সংখ্যা ও পোস্টের সংখ্যা কম হওয়াতে এই ধরনের সংকলন হয়ত দরকার হয়নি । কিন্তু যত দিন যাচ্ছে , ব্লগার-ভিজিটর বাড়ছে , একটা পোস্ট প্রথম পাতা থেকে দ্রুত সরে যাচ্ছে । নির্দিষ্ট বিষয় এর উপর পোস্ট পড়ার ইচ্ছা থাকলেও খোজাখুজি আর বের করে নিয়ে পড়া নিয়ে সময় নষ্ট, প্রাণবন্ত আলোচনার সম্ভাবনা কমে গিয়ে- সবটাই বিরক্তির চরম পর্যায়ে চলে যাচ্ছে । যারা কিছুদিন পর পর ভিজিট করেন, তারা খেই হারিয়ে ফেলছেন । দেখলে মনে হতে পারে ,সামু আশা করে দুনিয়ায় সব কয়টা ভিজিটর প্রত্যেকটা দিন ২৪ ঘন্টা ব্রাউজারে সামু খুলে বসে থাকবে। আপনারাই বলেন, এইটা কি বাস্তবে সবার জন্য সম্ভব?

২০০৫ সালের বাস্তবতা আর আজকের সামু ব্লগের বাস্তবতা কি কিছুই বদলায়নি? আমাদের সংখ্যা বেড়েছে , কমেছে সময় । অনেকেই পড়তে আসেন কিন্তু লেখেন কম। আলোচনা করেন আরো কম। সেই কম সংখ্যক মানুষের লেখালেখি, প্রতিমন্তব্য , আলোচনা করার সুবিধা বাড়িয়ে আরো বেশি মানুষ যেন লিখতে ও আলোচনা করতে পারে সহজেই - সেই চেষ্টা করাটা কি এতই কঠিন?

আমার করা প্রস্তাব , যাতে উপস্থিত সকলেই জোরালো সমর্থন দিয়েছিলেন , কাজে লাগিয়ে এরপর নতুন আসা সব কয়টা বাংলা ব্লগে এই ইন্ডেক্স পদ্ধতি ব্যবহার করা হয়েছে । তাতে কেউ আপত্তি করেছে বলে শুনিনি । বরং মানুষের সুবিধা হয়েছে বলেই সবাই এইটা ব্যবহার করছেন । কিন্তু যেই সামুর জন্য ৩ বছর আগে এইটা আলোচনা হয়েছে , সেই সামু এর পর গ্রুপ ব্লগিং , সংকলিত পাতা, অটোমডারেশনসহ নানান টোটাল ফ্লপ ফিচারের জন্ম দিলেও এই ফিচারটি যোগ করতে বড়ই অনীহা দেখাচ্ছে । কোন নির্দিষ্ট উত্তর বা ব্যখ্যা না পেলে অনীহা মনে হওয়াটাই কি স্বাভাবিক না?

মাঝে কয়েক জনকে জিজ্ঞেস করে জানলাম, এই ফিচারটি নাকি " পাইপ লাইনে " আছে । বাংলাদেশের প্রেক্ষিতে পাইপ্লাইনে থাকার ভয়ংকর মানেটা মনে রেখে আশাবাদী হইতে পারলাম না !

কালকে লগ ইন করে দেখলাম প্রোফাইল এর নিচে একটা " হাইড ফিচার" জাতীয় জিনিস যোগ হয়েছে । সেইখানে আমার অভতার , লেটেস্ট পোস্ট , আওয়াজ এর ক্যাও মেও সহ আরো কি কি জানি প্রকাশ অথবা লুকাইবার সুবিধা (!!!!!) আমাকে দেওয়া হইয়াছে । কবে আমি এই সুবিধা চাইয়াছিলাম মনে পড়ে না! কিন্তু , এই রকম না চাইতেই বৃষ্টি বন্যা ধরনের নানা কিসিমের ফিচার " উপহার" পাওয়ার পর মনের ভিতর ভীষন বিরক্তি আর চরম ক্ষোভ যুক্ত একটা জ্বালা টের পাই । সেই জ্বলনটাই মনে করিয়ে দেয় কুম্ভকর্ণের গল্প, লাল ফিতার গল্প আর " তোমার চেয়ে আমি ভালো জানি তুমি কি চাও" এর হীরক রাজার গল্প!

সামহোয়ার ইন ব্লগকে যে ভালোবাসি সেইটা তো প্রমান করে যাচ্ছি প্রতিনিয়ত । জীবনে ব্লগ বানান করতে শিখার পর থেকে এই ব্লগেই আছি । লিখছি , পড়ছি , সবই সামুতে । নানা দুর্ঘটনার পরেও ময়দান ছেড়ে যাইনি । কিন্তু আপনাদের মেইলে বাদ দেন , চোখ -কান- মুখের সামনে জানানো ৩ বছর ধরে করে যাওয়া দাবীটা এখনো কেন পাইপ লাইনে - সেইটা জানানোর ন্যুনতম দায়িত্ববোধটা কি আপনাদের কারো কাছ থেকে আশা করতে পারি না?

অসুবিধা কিছু থাকলে জানায় দেন যে এই কারনে এখনো দেওয়া যাচ্ছে না বা আদৌ এই ফিচার দেওয়াই হবে না । আমরা কি বলেছি দিতেই হবে? কেবল জানতে চেয়েছি , প্রস্তাবটার কি হইলো শেষ পর্যন্ত ! আপনারা কবে বুঝবেন দিনের পর দিন ঝুলিয়ে না রেখে একটা সন্তোষজনক উত্তর / ব্যাখ্যা দিয়ে দিলেই পরবর্তী হাজারটা ভুল বুঝাবুঝি , ক্ষোভ এড়ানো যায়?
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪১
৪৭টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×