somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসেন, নতুন করে যুক্তি শিখি । আওয়ামী লীগ , বি এন পি, জাতীয় পার্টি, জামাত-শিবির ও ফখ্রুকে বাঁচাই

০৯ ই মে, ২০১০ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতি জানতে চায় বলেছেন: রাগ ইমন@ জিয়া এক ভয়ংকর খুনী আছিলো! হাজার সেনা অফিসারকে মেরে সমুদ্রে ফেলে দিছিলো! কতজন অফিসার ছিলো তখন সেনাবাহিনীতে সেটা অবশ্য আজও আলীগ-বামের পক্ষ থেকে জানা যায় নাই! এত বিশাল হত্যাকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোরও সমর্থন নিয়ে আজও আলীগ এটার বিচার করতে চায় নাই! অবশ্য দূর্মুখেরা বলেন এটা নাকি মুজিবুরের ৩০ হাজার চরমপন্থী নিকেশের বিপরীতে তৈরি!! তার আরেক বড় দোষ আন্ডারগ্রাউন্ড চরমপন্থী নেতা তাহের কে কেন কাছে টেনে নেন নাই! আর কিছু এই মূহুর্তে মনে পড়ছে না! তবে এটা ঠিক যে আপনাদের বিচক্ষন ও নিরপেক্ষদের সমালোচনাই অত্যন্ত শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনায় আলীগকে দারুন সহায়তা করছে! আপনাকে যারা ট্যাগিং করে তারা আপনার তুলনায় অতিশয় মূর্খ মানব, এদের পাত্তা না দিলেও পারেন!

আসেন , আমরা নতুন করে কিছু যুক্তি শিখি ।

উপরের মন্তব্য থেকে আমরা যা শিখি ,
১। যদি কোন হত্যাকান্ডের , ধর্ষনের , অপহরণের , অত্যাচারের বিচার না হয় , বা এখন পর্যন্ত বিচার করা না যায় , তাহলে ধরে নিতে হবে , যে সেই অন্যায় ঘটে নাই । ঘটলে তো এতদিনে নিশ্চয়ই বিচার হইত , তাই না? ( দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময় করা অন্যায়ের বিচার এখনো কেন হয় , এই সব জ্ঞান দান করতে আসবেন না । জাতি জানতে চায়, কিন্তু , সব কিছু জানতে চায় না, আইলা। আপনি একটা গাধা , নাইলে জানতেন ২য় বিশ্ব যুদ্ধ বলে কোন যুদ্ধই হয় নাই)

২। সেনাবাহিনীতে অফিসার হত্যার তথ্য সংগ্রহ করাটা একমাত্র বাম ও আওয়ামী রাজনীতিবিদের দায়িত্ব ।
অফকোর্স , খালেদা কিংবা এরশাদ কিংবা সাম্প্রতিক কালের ফখরু কেন এই সব তথ্য সংগ্রহ ও বিচার করে নাই - এই প্রশ্ন করবেন না। আপনি তো দেখি , গাধারও অধম , যে হত্যা হয়নি সে হত্যার বিচার কেন খালেদা , এরশাদ করবে?

(অন্যেরটা বিচার করতে গেলে নিজেদেরটা চাপা থাকবে না , এই কথা কিন্তু বলা যাবে না)

৩। এত বিশাল হত্যাকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোরও সমর্থন নিয়ে আজও আলীগ এটার বিচার করতে চায় নাই! ---- দেখেন এইখানেও খুনের বিচারের দায় একমাত্র লীগের । বাংলাদেশে আজ পর্যন্ত যত মানুষ খুন হয়েছে তাদের কারো বিচার করাটা অন্য কোন দলীয় সরকারের আমলে আশা না করাই ভালো । " জাতি জানতে চায়" -- কিন্তু জানলেও বিচার করতে চায় না ।

এখন কথা হইলো , বিচার না হইলে ঘটনাটা আসলে ঘটে নাই , এই যুক্তি দিয়ে কারে কারে বাঁচানো যায় ।

১। জিয়া হত্যার সত্যিকারের বিচার হয় নাই । তার মানে জিয়া খুন হন নাই ।

২। জিয়া হত্যার বিচারের নামে শত শত অফিসারকে খুন করা হয়েছে - তার জন্য এরশাদ ও এরশাদের সহযোগীদের বিচার হয় নাই । সুতরাং, ঐ শত শত লাশ আপনার কল্পনা মাত্র । ঐ শত শত পরিবারের মানুষ গুলোর কান্না আপনার কল্পনা মাত্র ।

৩। ৭৫ এ মুজিব হত্যার পর থেকে জিয়া হত্যা পর্যন্ত ক্যু এর নামে প্রতিরক্ষা বাহিনীতে যে সব অফিসারকে ফাঁসিতে ঝোলানো হয়েছে - তাদের এই " সরকারী" হত্যার বিচার হয় নাই। সুতরাং, দয়া করে সেই সব পরিবারকে গিয়ে বলে আসেন , তাদের বিধবা স্ত্রী , অনাথ সন্তানদের জানিয়ে দিন,

" জাতি জানতে চায়" --- এই সব বাবারা, স্বামীরা , পুত্র সন্তানেরা কি দুনিয়াতে আদৌ ছিলো? এরা তো সব কাল্পনিক চরিত্র!

৪। মুজিবুরের ৩০ হাজার চরমপন্থী নিকেশের বিপরীতে তৈরি-- এই ৩০ হাজার সংখ্যাটা কোথা থেকে এলো?

পাঠক, মুজিব এক ভয়ংকর খুনী আছিলো! ৩০ হাজার চরম্পন্থীকে মেরে সমুদ্রে ফেলে দিছিলো! কতজন চরম্পন্থী ছিলো তখন বাংলাদেশে সেটা অবশ্য আজও বি এন পি - ডান এর পক্ষ খুব ভালো করেই জানে । তারপরেও, এত বিশাল হত্যাকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোরও সমর্থন নিয়ে আজও বি এন পি, এরশাদ , তত্ত্বাবধায়ক কিংবা সেনা সরকার এটার বিচার করতে চায় নাই!

ফলে, উপরের যুক্তি অনুযায়ী, স্পষ্টতই এই ৩০ হাজার হত্যা আসলে ঘটে নাই। ( বিচার হয় নাই, সুতরাং হত্যাও হয় নাই) এই সকলই দুর্মুখদের অপপ্রচার মাত্র। সব মায়া, কল্পনা!

৫। ১৯৭১ সালের বাংগালী হত্যা ও বাংগালী নারী ধর্ষনের বিচার আজও হয় নাই । বিচার যেহেতু হয় নাই , সুতরাং, এই সব ঘটনা সবই দুর্মুখদের অপপ্রচার। আসলে কিছুই হয় নাই। ৭১ এ একটা মানুষও মরে নাই। একটাও ধর্ষণ হয় নাই।

আপনেরা আসলেই গাধা । জাতি সব জানে । আপনি কিছুই জানেন না ।

৬। ২০০৯ থেকে শুরু করে এই মে ' ২০১০ পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীদের হাতে যেই সব রাজনৈতিক হত্যাকান্ড হয়েছে - সেগুলোর বেশির ভাগেরই বিচার হয় নাই । সুতরাং, উপরের যুক্তি অনুযায়ী - এই সব হত্যা আসলে ঘটে নাই। সকলই অপপ্রচার ।

( ১৯৭১ থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত জিয়া- এরশাদ-খালেদা-হাসিনা-খালেদা- ফকরু আমলে যত রাজনৈতিক হত্যা হয়েছে সেই গুলার বিচার হইলো কি হইলো না , না হইলে কেন হয় নাই - এই সব প্রশ্ন করবেন না । আবারো বলে দিচ্ছি, জাতি জানতে চায় কিন্তু সব কিছু জানতে চায় না)

দয়া করে এটাও বলবেন না যে , " ল্যাঞ্জা লুকানো যায় না রে ছাগু!।"
-------------------------------

ধুরু , " জাতি জানতে চায়" এর কমেন্ট পড়ার আগে পর্যন্ত আমি জানতামই না যে আমি একটা খুন, ধর্ষন, রাজনৈতিক হত্যা, লুটপাট মুক্ত দেশে বাস করি ।

আমি জানতামই আমাদের বাংলাদেশের সকল নেতা ও নেত্রী সম্পূর্ণ দুর্নীতিমুক্ত!

আমি জানতামই না , বাংলাদেশে কোন মেয়েকে কোন্দিন এসিড মারে নাই।

আমি জানতামই না , বাংলাদেশের ঘরে ঘরে নারী নির্যাতন হয় না ।

আমি জানতামই না , বাংলাদেশের অফিসে অফিসে ঘুষ দেওয়া লাগে না ।

( যাহা কিছুর বিচার হয় নাই, তাহা কিছুর কিছুই ঘটে নাই- বলেন সবাই- শুক্রিয়া, শুক্রিয়া)

জাতি জানতে চায় , কিন্তু , জাতি এখনো জানে না বাংলাদেশ হইলো জগতের একমাত্র সুখী, অন্যায় ও দুর্নীতিমুক্ত দেশ!

ওয়াও, হেপি ব্লগিং এভ্রিওয়ান!
আই এম লাবিং ইট , টুউউউট টুট টু টুঁট!

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১০ বিকাল ৪:০৭
১৯টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×