somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপের ডামাডোলে কি আমাদের এই সব বিপদ আপদ চাপা পড়ে যাবে?

২১ শে মে, ২০১০ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনটা খবর নজর কেড়ে নিলো ।
১। ২৫ হাজার রিট বিচারাধীন কর্মকর্তাদের অবহেলায় ভূমির মামলা হারছে সরকার

২। চার দেশের সঙ্গে উন্মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ : দেশের আয় কমবে ৫ হাজার কোটি টাকা
৩। ঢাকায় চিকিৎসা-বর্জ্যের বিপজ্জনক দূষণ

প্রথম খবরে জানা গেলো সরকারী কর্মকর্তা ও আইনজীবীরা অনেক সময় সরকারের বিরুদ্ধে কাজ করে । তার মানে কিন্তু আপনার আমার ক্ষতি । পাবলিক প্রপার্টি যদি প্রাইভেট হয়ে তখন ব্যক্তি ওইটা নিয়ে যা ইচ্ছা তাই করবে , আপনার আমার কিছুই বলার নাই। ভোগ তো পরের কথা। দেশের যে কোন মন্ত্রনালয় ডিজিটাল ও নিয়ন্ত্রিত হওয়ার আগে ভূমি মন্ত্রনালয়ই সবার আগে ডিজিটাল হওয়া দরকার ।

বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি ও জলাশয় কোথায় , কার মালিকানায় আছে এইটা নথিবদ্ধ করাটা অতীব জরুরী। যে কোন জমির মামলায় প্রতিটা ডকুমেন্ট একই দিনে সকলকে পাঠানো , কে কখন কি উত্তর দিলো তার হিসাব রাখা এবং কে উত্তর দিলো না , এইটা ফ্ল্যাগিং করা ইন্টারনেট ও সার্ভারের মাধ্যমে করাটা কোন ব্যাপারই না । এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও খাটনি কমে যায় । তার নিজের উত্তর লিখে সেন্ড টু অল দিয়ে দিলেই হলো । সময় , কষ্ট -সবই বাঁচে।

একটাই অসুবিধা , উকিল কর্মকর্তাদের বেআইনী টাকা/ ঘুষ খাওয়াটা বন্ধ হয়ে যাবে।

---------------------------

দ্বিতীয় খবরের মাথা মুন্ডু কিছুই বুঝলাম না । ভারত, চীন, শ্রীলংকা ও দক্ষিণ কোরিয়ার সাথে শুল্ক মুক্ত বাণিজ্য করার কি দরকার পড়লো বাংলাদেশে ?

৫ হাজার কোটি টাকা শুল্ক আয় কমিয়ে বাংলাদেশ কি অন্য দিক দিয়ে আরো বেশি আয় করবে?

শুল্ক মুক্ত আমদানিতে সবচেয়ে কম দামের জিনিস বেচবে ভারত আর চায়না । দেশীয় শিল্প টিকবে কি করে?

বাংলাদেশের পণের দাম অন্য তিন দেশের পণের চেয়ে কম রাখার জন্য যে পরিমাণ ভর্তুকি দিতে হবে , বাংলাদেশ সেই ভর্তুকির টাকা কোথা থেকে পাবে?

বিরোধী দল হরতাল করে কুল পায় না, এই চুক্তির ডিটেইলস জনসমক্ষে প্রকাশ করার দায়িত্ব নেয় না কেন?

কিছুই বুঝলাম না । পাগল না হইলে কেউ এইভাবে নিজের পায়ে আণবিক বোমা মারে নাকি? এই চুক্তিতে আসলেই কি আছে?
----------------------------

৩ নম্বর খবরের কথা আর কি বলবো। যারা মনে করে সুস্থ এবং নৈতিক জীবন যাপন করলেই তাদের দুনিয়ার কোন রোগ হবে না , তাদের জন্য এইটা একটা দাঁতভাঙ্গা জবাব হয়েছে । ৪৬ টন হাসপাতালের বর্জ্য প্রতিদিন বাতাসে , পানিতে, মাটিতে মিশছে ।

স্যালাইনের প্যাকেট, সিরিঞ্জ এর মত ভয়াবহ জিনিস সেকেন্ড হ্যান্ড হয়ে আপনার কাছেই ফেরত আসছে । এর ফলাফল কি হইতে পারে কিছু কইলাম না ।

আপনেরা কষ্ট করে দুই এক রাত হাসপাতালে কাটায়ে আইসেন। তারপর বাড়িতে বসে ভাবেন পুরা হাসপাতালের ভাগাড়টাই যদি আপনার ঘরে ঢুকে পড়ে , আপনি কি করবেন।

-------------------------------------

সমস্যা নাই ভাই। এই পোস্ট হইলো একজন সচেতন পাগলের প্রলাপ । আপনারা নিশ্চিন্ত মনে ব্রাজিল - আর্জেন্টিনা দেখতে থাকেন।

একমাত্র এলাহিই ভরসা।

(কেউ মরতে বসলে আর সাহায্য চাইয়া পোস্ট দিয়েন না । তিন নম্বর খবর পড়ার পর থেকে মনে হচ্ছে এত অচেতন জাতির মরাই ভালো)
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×