আজকের যুগে এইটা অনস্বীকার্য যে ভাষার সাথে প্রযুক্তির মেল বন্ধন ছাড়া সেই ভাষা মরে যেতে বাধ্য। একই কথা প্রযোজ্য ভাষা শিক্ষার ক্ষেত্রেও। মূলত কৌতুহল থেকে ইউ টিউবে learn Bengali লিখে সার্চ দিয়েছিলাম। তারিখ ২৩শে ফেব্রুয়ারী। আর কোন ফিল্টার ব্যবহার না করে ১৭৮০ টা ভিডিও লিংক পাই। সে গুলো খুব মনযোগ দিয়ে দেখি। বেশি দূর এগুতে হয়নি। দ্রুতই স্পষ্ট হয়ে গেলো যে ইউটিউবে শুদ্ধ এবং নিয়মতান্ত্রিক ভাবে বাংলা লিখতে, পড়তে, বলতে এবং শুনে বুঝতে শেখানোর মত কোন চ্যানেল নেই। একটি চ্যানেল পাওয়া গেলো যেখানে আমেরিকা প্রবাসী একজন শিক্ষক মূলত সাধারণ কথোপকথন শেখাচ্ছেন।
একটি ভিডিও পাওয়া গেলো যাতে বাংলা বর্ণমালা উচ্চারণসহ দেখানো হয়েছে। এমনিতে সব কিছুই ভালো তবে কিছু ভুল উচ্চারণ আছে । যেমন অনুস্বরকে অনেশশর বলা ।
এর বাইরে আর দুই একজন বাংলাদেশী প্রবাসীকে চেষ্টা করতে দেখা গেছে বাংলা শেখানোর। তাদের ভিডিও গুলো তেমন কাজের বা আকর্ষনীয় মনে হয়নি। দুটো সফটওয়ার/ এ্যাপ্লিকেশন পাওয়া গেলো যেইটা কিনে ব্যবহার করতে হবে। আমাদের ক্লাউডের অক্ষর আর easy learn Bangla। তবে আমি যেহেতু বিনামূল্যের শিক্ষা উপকরণ খুঁজছিলাম , তাই এদের বাদ দেওয়া হলো।
আমরা কি এই ব্যাপারে কোন উদ্যোগ নিতে পারি? ইউটিউবে বিনামূল্যে বাংলা শিক্ষার ব্যবস্থা করতে পারি?
সময়কালঃ ২৩শে ফেব্রুয়ারী।
খোঁজ সূত্রঃ learn Bengali
খোঁজ ভান্ডারঃ ইউটিউব
প্রাপ্ত ফলঃ ১৭৮০ থেকে শেষ পর্যন্ত ২ টি।
ফল বাছাই এর সূত্রঃ ভিডিও কনটেন্ট, বিনামূল্যে, কথ্য বা লেখ্য বাংলা শেখানোর উদ্দেশ্যে নির্মিত, সকল বয়সের জন্য উপযোগী।
ভাষাঃ ইংরেজি অথবা বাংলা থেকে বাংলা শিক্ষণ।
দুর্বলতাঃ শুধু মাত্র ইউটিউবে খোঁজা হয়েছে , বৃহত্তর আন্তর্জালে আরো ভিডিও শিক্ষা উপকরণ থাকতে পারে।
ছবিঃ ইন্টারনেট থেকে
ইউ টিউবে বাংলা শেখার ভিডিও - একটি গবেষণা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৩টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।