somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমন জুবায়ের ভাই এবং একটি ইচ্ছা

০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিন ধরে একটা ইচ্ছা লালন করি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে প্রতিবছর একটা রচনা প্রতিযোগিতার ব্যবস্থা করবো। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ভাই বোনেরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এবং সাধারণ ব্লগারেরা রচনা লিখবে। কিছু নির্দিষ্ট বই তাদের পড়তেই হবে। যেমন- মুক্তিযুদ্ধের দলিল পত্র ১৬ খন্ড ইত্যাদি।

স্কুলের ক্লাস ১-৫, ৬-৮, ৯-১২, ভার্সিটি , সাধারণ ব্লগার - এই কয়টা গ্রুপ হতে পারে। প্রতি গ্রুপে আলাদা পুরস্কার। তবে, লজিস্টিক কারণে শুরুতে শুধু ব্লগারদের দিয়েই প্রতিযোগিতা হতে পারে।

প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে কিছু ফি দিয়ে। ফি এর পরিমাণ কত হওয়া উচিত? একাধিক নিক অংশ নিলে একাধিক বারই ফি দিতে হবে। :) (মাল্টি ঠেকানোর উপায়)

প্রাথমিক ভাবে রচনা প্রকাশিত হবে অনলাইনে। ব্লগেই হতে পারে। কার লেখা কেমন হলো এই ব্যাপারে পাঠকেরা মত এবং ভোট দিয়ে ফাইনালিস্ট নির্বাচিত করবে। ( মাল্টি নিক এবং হঠাৎ গজানো নিকদের কিভাবে ঠেকানো হবে, এই ব্যাপারে পরামর্শ চাই)

গণভোট পেরিয়ে যারা ফাইনালিস্ট হবে, তারা তাদের রচনা প্রেজেন্ট করবে লাইভ অডিয়েন্সের সামনে। এরপর বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন করবে অডিয়েন্স। নিজের রচনা এবং বাধ্যতামূলক ভাবে যে বই গুলো পড়তে হবে, প্রশ্ন হবে সেইখান থেকে। উত্তর এবং প্রেজেন্টেশনের উপর ভিত্তি করে শেষে আবার ভোট এবং পুরস্কার প্রদান।

ইমন জুবায়ের ভাই এর নামে করতে ইচ্ছা করছে। ইমন ভাই মনে করিয়ে দিলেন আবার, সময় নেই, বড্ড দ্রুত বুড়িয়ে যাচ্ছি। চারিদিকে বিষাক্ত নিঃশ্বাস - সহব্লগাররা কি সাহায্যের হাত বাড়াবেন?

আপনাদের পরামর্শ এবং সমর্থন প্রার্থনা করছি।

[ কেন করতে চাই?

মুক্তিযুদ্ধের বিভিন্ন দলিল পত্র যেন মানুষ পড়ে। এবং পড়ে, জেনে, বুঝে নিজের মতামত লেখার চর্চা করে।]
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২৯)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা জুন, ২০২৬ রাত ১:১৯



সূরাঃ ২৯ আনকাবুত, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। এ সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য দেই। কিন্তু এটা আলেমরা ছাড়া কেউ বুঝে না।

* মানুষের জন্য আল্লাহ প্রদত্ত দৃষ্টান্ত আলেমরা বুঝেন।... ...বাকিটুকু পড়ুন

এমপির কাজ কি মানববন্ধন করা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা জুন, ২০২৬ রাত ২:২০


ব্রাহ্মণবাড়িয়ায় একটা সিনেমা দেখানো হবে। পারিবারিক সিনেমা। সেন্সর বোর্ড থেকে পাস করা। নাম "বনলতা এক্সপ্রেস।" ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি ঈদের আনন্দে মানুষকে একটু সিনেমা দেখাতে চাইল। এতটুকুই ছিল ঘটনা ।... ...বাকিটুকু পড়ুন

মানুষ হিসেবে জন্মের সার্থকতা এবং তোমাদের ক্লাউড আমাদের নদীগুলো শুকিয়ে দিচ্ছে বিষয়ে

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুন, ২০২৬ সকাল ১০:৪৫


কিছুদিন আগে আমার সিটি স্ক্যানের অ্যাপয়েন্টমেন্ট ছিল পাশের শহরের এক হাসপাতালে। গুরুতর কোন অসুখ নয়। ভলিবল খেলতে গিয়ে হাতের জয়েন্টে ব্যথা পেয়েছিলাম স্ম্যাশ করার সময় (আমার ছেলের ভাষায় স্পাইক)। অনেকদিন... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ভালোবাসো, মন নিয়ে ফিরে এসো

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা জুন, ২০২৬ দুপুর ১:৪১

তুমি যদি ভালোবাসো
মন নিয়ে ফিরে এসো



Rhythm, beats, Musical Synergy
If you love songs, you will love it

তুমি যদি ভালোবাসো
মন নিয়ে ফিরে এসো
হৃদয়ে ফুটেছে ফুল
অভিমান ভেঙে ফেলো
মন আজ হারাতে চায়
মেঘেদের... ...বাকিটুকু পড়ুন

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

×