সারকথাঃ
আসলে windows এ এমন কোনো বিল্টিন অপশন নাই যেটা দিয়ে সত্যিই ইন্টারনেটের স্পিড বারে।
তবে কিছু ট্রিকস আছে যা করলে আমরা ইন্টারনেটের কেশ পাওয়ার বারাতে পারি। কেশ পাওয়ার বারালে কিছুটা উপকার পাওয়া যাবে।
এর আগে আমরা দেখিয়েছি (টেজি মেগা টিউনঃ সেঞ্চুরী) উইন্ডোজ এর কিছু অপশন এ পরিবর্তন এনে সাময়িক ইন্টারনেট এর স্পীড আপ করার কৌশল।
এখন আমরা দেখবো কিভাবে
► জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্স এর বুস্টআপ ◄ করে; একটি সুপারফাস্ট ব্রাউজার হিসেবে নেট সার্ফিং করার পদ্ধতি শিখবো।
[এই ট্রিক্সটি আপনারা অনেকেই জানতে পারেন; কিন্তু আমার এই পেইজের কিছু ভাই এর অনুরোধে ফায়ারফক্স এর স্পীড আপ নিয়ে পোস্টটি করছি। আর এটাও ঠিক; সবাই সবজান্তা নয়, আমরাও এর উরধে নই]
যে ভাবে কাজটি করবেনঃ
আপনার কম্পিউটার এ মজিলা ফায়ারফক্স ওপেন করুন।
এ্যাড্রেস বারে লিখুনঃ about:config
একটি এলার্ট আসবে তবে ঘাবড়াবেন না ,নিশ্চিন্তে ক্লিক করুন।
এরপর সার্চ অপশন এ গিয়ে নিচের এন্ট্রি গুলো খুজে নিয়ে প্রতিটির ওপর ডাবল ক্লিক করে এর ভ্যালুগুলো পরিবর্তন করে দিনঃ
network.http.max-connections-per-server [এখানে ভ্যালু হিসেবে লিখে দিন 32]
network.http.max-persistent-connections-per-proxy [এখানে ভ্যালু হিসেবে লিখে দিন 16]
network.http.max-connections [এখানে ভ্যালু হিসেবে লিখে দিন 64 ]
network.http.max-persistent-connections-per-server [এখানে ভ্যালু হিসেবে লিখে দিন 10 ]
network.http.pipelining [ডাবল ক্লিক করে এখানে true করে দিন]
network.http.pipelining.maxrequests [এখানে ভ্যালু হিসেবে লিখে দিন 200 ]
network.http.request.max-start-delay [এখানে ভ্যালু হিসেবে লিখে দিন 0 ]
network.http.proxy.pipelining [ডাবল ক্লিক করে এখানে true করে দিন]
network.http.proxy.version = 1.0 [এখানে default হিসেবে যাই থাকুক, আপনি 1.0 করে দিন ]
উপরের কাজ গুলো শেষ করে এবার যে কোনখানে রাইট ক্লিক করুন এবং রাইট ক্লিক মেনু থেকে New> তারপর Integer সিলেক্ট করুন।
এখানে নাম হিসেবে দিন nglayout.initialpaint.delay
এবার এতে ক্লিক করে এর ভ্যালু সেট করুন 0 (শূণ্য)।
লক্ষ্য করুন এখানে এই ভ্যালুটি ডিলে ভ্যালু ; যা কিনা তথ্য গ্রহণের আগে ব্রাউজার অপেক্ষা করে। আপনি যখন এটিকে শূণ্যতে সেট করবেন, তার মানে অপেক্ষার পালাও শেষ হয়ে যায়, যার ফলে একটি দ্রুতগতির ব্রাউজার আপনি এনজয় করতে পারেন।
কাজ গুলো কি খুব কঠিন হয়ে গেলো? না তা মনে হয় না; ইনশাল্লাহ খুব সহজে করতে পারবেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


