এইবার উঠিলাম ইন্টারে! সবকিছুই ঠিক আছে কিন্ত সমস্যা একটাই-মন শুধু প্রেম কইরবার চাই! কোন কাপল দেখলেই নিজেরে খুব অসহায় লাগিতো!
খোজ খবর নিইয়া জানিলাম আমাদের পাড়ায় এক বাড়িতে তারা এসেছে বেড়াতে-=শহর থেইকা! তো সাথে সাথে মাইলসের সেই গানটা মনে মনে গাওয়া শুরু করিলাম,”গুঞ্জন শুনি, সবাই বলে-এ পাড়ায় নাকি একি নতুন মেয়ে এসেছে!” বেশ-এবার তাইলে খোজ-খবর নেওয়ার পালা! অনেক প্রেম কইরবার শখ লইয়া গেলাম ওই বাড়ির সামনে টাঙ্কি মাইরতে!
নাহ এর একটা প্রতিশোধ নিয়াই লাগবো! মমিন আর রাকিবরে খবর দিলাম আজ এই বাড়ির মুরগী চুরি কইরতে হইবে! ওরা বলল,সাথে হীরক রে নিতে কেনোনা হীরকের বাড়ি ওই বাড়ির ঠিক পাশেই! তো মিসনে নামলাম-রাত দুইটার দিকে-আম্মারে কইয়া সেই সন্ধ্যার সময় এ বন্ধুর বাড়ি চইলা আইসলাম! এবার অপারেসন সাক্সেস্ফুল! রাতে সেই মুরগী দিয়া খিচুড়ি খাইয়া –পরেরে দিন সকালে ঘরে ঢুইকা অমনি পড়তে বসলাম যাতে কেউ কোনো সন্দেহো কইরতে না পারে!
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


