somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিভির টকশো নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা

২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভিন্নমতের সাংবাদিক ও বুদ্ধিজীবীদের টেলিভিশন টকশোতে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। সম্প্রতি সরকার এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরি করে নির্দেশনা দিয়েছে, ভিন্নমতের কাউকে আপাতত টকশোতে আনা যাবে না। ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘টকশোগুলো অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীনভাবে প্রচারিত হওয়ায় দেশের আর্থ-সামাজিক অবস্থার ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করেছে। এজন্য চ্যানেলগুলোকে নির্দেশনাদানকারী কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং টেলিভিশন কর্তৃপক্ষকে গাইড লাইন মেনেই টকশো চালানোর অঙ্গীকার করতে হবে।
খসড়া গাইড লাইনে কোনো ধরনের ‘উস্কানিমূলক’ বক্তব্য, অন্ধ ও পক্ষপাতদুষ্ট মতামত এবং বাংলাদেশের আইনসিদ্ধ ও নির্বাচিত সরকারের প্রতি অসন্তোষ সৃষ্টি করতে পারে, এমন কোনো বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে হবে বলে উল্লেখ রয়েছে। এছাড়াও যেসব নির্দেশনা রয়েছে সেগুলো হচ্ছে : টকশোর আলোচনায় বক্তাকে নির্ধারিত লক্ষ্যে ধাবিত করার জন্য উদ্দেশ্যমূলক প্রশ্ন পরিহার করতে হবে, আলোচনার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে অভ্যাগত অতিথিদের বেশি কথা বলার সুযোগ দিতে হবে। টকশোতে সব ধরনের উন্নয়নমূলক, গঠনমূলক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শিক্ষামূলক বিষয় প্রাধান্য দিতে হবে, অতিথি নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, একই অতিথিকে বারবার আমন্ত্রণ জানানো নিরুত্সাহিত করতে হবে, টকশো অবশ্যই সংকলিত হতে হবে, একটি টেলিভিশন চ্যানেল একদিনে সর্বোচ্চ একটি টকশো আয়োজন করতে পারবে এবং টকশোগুলোয় কোনো ধরনের ইন্টারঅ্যাকটিভ আলোচনা অথবা লাইভ এসএমএস/টেলিফোন কল সংযোজন করা যাবে না।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও বিভিন্ন সংস্থা টকশো নিয়ন্ত্রণে ক্ষমতা প্রয়োগ করে। যারা তত্কালীন সরকারের বিভিন্ন অগণতান্ত্রিক কার্যকলাপের সমালোচনা করত তাদের কালো তালিকাভুক্ত করে টিভি চ্যানেলগুলোকে নির্দেশ দেয়া হয়েছিল যেন সংশ্লিষ্ট আলোচকদের টকশোতে ডাকা না হয়। এবার নীতিমালা করে সরকারের সমালোচনা নিষিদ্ধ করা হচ্ছে। বিগত তদারকি সরকারের সময় সংবাদ মাধ্যম ও সংবাদ কর্মীদের ওপর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণতান্ত্রিক নীতিনিষ্ঠ বিশ্লেষণের ব্যাপারে যেসব বিধিনিষেধ জারি ছিল, বর্তমান সরকারের সময়ও তা বহাল রয়েছে। বিভিন্ন সংস্থার চোখরাঙানির পাশাপাশি এখন যুক্ত হয়েছে সরকারি দলের মন্ত্রী, এমপি ও নেতাদের নির্মম নিপীড়ন ও মামলা দিয়ে হয়রানি। তত্ত্বাবধায়ক সরকারের সময়ের মতো এখনও সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অস্বাক্ষরিত নির্দেশমালা ধরিয়ে দেয়া হচ্ছে। কীভাবে টকশো চালাতে হবে, কী ধরনের কথাবার্তা সেখানে বলা হবে, কী পদ্ধতিতে টকশো রেকর্ড হবে—সবই বলে দেয়া হচ্ছে নির্দেশনামালায়।

Click This Link
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×