somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবৈধ মানব ব্যবসায়ী দালাল বা আদম ব্যপারীদের বিচার কে করবে?? কিছু প্রশ্ন..।

২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






অবৈধ মানব পাচারের কাহিনী নিয়ে কিছু দিন পর পরই বিশ্ব মিড়িয়াই তোলপাড় করা খবর হয় বাংলাদেশের। কিছু লোভী নির্দয় মানব পশুর প্রতারনার শিকার হয়ে কেউ ফাড়ি দিচ্ছে পায়ে হেটে মরু সাহারা আবার কেউ ছোট্র নৌকায় ফাড়ি দিচ্ছে ভারত মহা সাগর, ভূ-মধ্যো সাগর! জেনে শুনে অসহায় মানুষদের সব সহায় সম্বল নিয়ে নিষ্টুর ভাবে তাদের কে হত্যা করা হচ্ছে। হয়তো কেউ বলবেন যে মানুষ কেন তাতে সাড়া দেয়? সে প্রশ্ন আমার ও কেন? আমাদের রাষ্ট বা সরকার কে তার উত্তর দেয়া উচিত। যে দেশের প্রতিটি স্তরেই সাধারন মানুষ বৈষম্যের শিকার হয়, সে দেশের সেই মানুষদের বেঁচে থাকার জন্য কি বা করার আছে?? উন্নায়নের জোয়ারে কিভাবে দেশের মানুষ ভেসে যাচ্ছে?
এই ধরনের মানব হত্যা কে কিভাবে মেনে নেয়া যায় তাও আবার যুগ কে যুগ? আজ পর্যন্ত একজন আদম ব্যপারীর ও ন্যায় বিচার হয়নি!! তারা এত শক্তিশালী যে রাষ্টীয় আইন পর্যন্ত তাদের কাছে অসহায়? এই মাস কয়েক আগে বাংলাদেশের কিছু নাগরিক মরক্কো থেকে সমুদ্র পথে ইউরোপে যেতে গিয়ে সাগরে সমাধিত হয় ! যাদের সুক্ষ প্রতারনার কারনে দেশের সহজ সরল মানুষ নির্মম ভাবে জীবন দিচ্ছে তাদের শাস্তি কি হওয়া উচিত?

গত কিছু দিন ধরে বিশ্ব মিড়িয়াই বাংলাদেশের কিছু খবরের মধ্য একমাত্র তোলপাড় করা খবর হলো.... (গত ১/২ মাসে) হাজার খানেক রোহিঙ্গা এবং বাংলাদেশী ছোট ইন্জিন চালিত নৌকায় করে মালয়শিয়া যাত্রা কালে থাইল্যান্ডে আটক এবং সে দেশের নৌ বাহিনীকৃত নির্মম নির্যাতনের পর বিনা খাদ্য পানি ছাড়া ইন্জিন বিহীন নষ্ট নৌকায় তুলে দিয়ে থাইল্যান্ড ত্যাগে বাদ্য করা হয়! তারপর সে মানব সন্তানদের শ'কয়েক রাত কে দিন সাগরের ঢেউর সাথে যুদ্ধ করে ইন্দোনিশিয়ার আচে প্রদেশের উপকূলে এবং ইন্ডিয়ার আনন্দোমান দ্বীপে আশ্রয় পায়। বাকীরা নিখোজ অথবা সাগরে সমাধিত
হয়েছে।

এখন আমার প্রশ্ন

১.বাংলাদেশের কোস্টগার্ড , নৌ বাহিনীর চোখ কিভাবে পাকি দিলো হাজার খানেক মানুষ? স্হানীয় পুলিশ বা অন্যান গোয়ান্দারা কি কোন খবরই জানতো না?

২. বাংলাদেশ সরকার কি থাইল্যান্ড সরকার কে কিছু বলেছে বা সে দেশের রাষ্টদূত
কে এ বিষয়ে কিছু জিগ্গাসা করেছে?

৩. যে সব আদম ব্যবসায়ীর কারনে দেশের মানুষ নির্মম ভাবে জীবন দিচ্ছে মরু ভূমিতে, মহাসাগরে, গহীন জঙ্গলে তাদের বিচার কি হবে? আর যারা বেঁচে গিয়ে ও নরপশুদের নির্মম নির্যাতনে দিন পার করছে কোন পতিতালয়ে অথবা মরুভূমির মেষ পালক হিসেবে। একটা স্বাধীন রাষ্টের সন্তান হিসেবে তারা কি নুন্যতম অধিকারের ছায়াটুকু ও পাবে না ? নাকি এখানে ও স্বজন প্রীতি করা হবে? গভীর ষরযন্ত্রের গন্ধ খুজে যাইতে হইবে?
এই সব নরপশুরা কোন দিক দিয়ে রাজাকারের থেকে ও বড় অপরাধী নয় আমি জানতে চাই?

৪. কিভাবে মানুষ কে আর্ন্তজাতিক বন্দর দিয়ে পাচার করা হয়!! এই অবৈধ মানব পাচারের সাথ দেশের প্রতিটি স্তরের নরপশুরা জড়িত। যারা টাকার বিনিময়ে দেশের
অসহায় ভাই মা বোন অবুঝ শিশুদের কে অতল অন্ধকারে নিক্ষেপ করে, তাদের শাস্তি
কেমন হওয়া উচিত?


অথচ ক্ষমতাবান রাষ্টীয় সম্পদ লুটপাটকারী বা রাষ্টীয় অপরাধীরা হাইকোর্ট সুপ্রিমকোটের মহব্বতী কায়দায় রাষ্টীয় টাকা দিয়ে সেই সব দেশে (সিংগাপুর,লন্ডন, মালয়শিয়া, ব্যংকক, আমেরিকা) চিকিৎসা দেয়ার নির্দেশ জারি করে!! কোটি কোটি টাকার কারবারী চিকিৎসা চলে.... আর অন্য দিকে শুধু বেঁচে থাকার জন্য বা মাসে হাজার কয়েক টাকার জন্য সে সব দেশে যেতে প্রাণ দিচ্ছে!!! তারা সেখানে চিকিৎসা তো দূরে থাক এক গ্লাস জল ও পায় না! হায় হায় কবে জানি এ সব অসহায় মানুষদের জন্য জনস্বার্থের রুল জারি করবে আমাদের ঈশ্বর! যদি ও ঈশ্বর কে ঈশ্বরবিধেরা লাথি উষ্ঠা মারে তবু ও তারা সভ্য প্রানী! তারা ঈশ্বরের থেইকা ও ক্ষমতাবান....!

একটা গনতান্ত্রিক দেশের উচ্চ আদালত হচ্ছে ঈশ্বরের মতো ক্ষমতাবান, তবে সে ঈশ্বর নয়।

স্বাধিনতার পর থেকে সময় তো কম হয় নাই অনেকে এলো গেলো কিন্তু এমন একটা হাসপাতাল বানাইতে পারলো না যেটার মধ্যে শুধু তারাই চিকিৎসা নিতে পারে!!! আবার এরাই আমাদের স্বপ্ন দেখায়!! বিদেশ থেকে প্রবাসীরা ডলার পাউন্ড পাঠায় আর তারা( রাজনীতিবিদেরা) ডলার পাউন্ড দিয়ে চিকিৎসা নেয় অবকাশ যাপন করে, সে সব দেশের ব্যংকে ডলার জমা করে, বাড়ি কিনে!! একই দেশের নাগরিক আমরা..!! হায় বৈষম্য......
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৩:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×