somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিয়নদের দিয়ে খাতা দেখিয়ে

০২ রা আগস্ট, ২০১০ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও এসএসসি বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষার খাতা পরীক্ষা নিয়ন্ত্রক অথবা কোনো শিক্ষক নন, বরং তাদের পরিবর্তে তা নিরীক্ষণ করেন বোর্ডের সাধারণ কর্মচারী ও পিয়নরা। গতকাল রোববার শিক্ষা
বোর্ডের উপশহর অফিসে গিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের খাতা কর্মচারী ও পিয়নদের নিরীক্ষণ করতে দেখা গেছে। গত দুই বছর ধরে বিজ্ঞান বিভাগের ব্যবহারিক খাতা এভাবেই নিরীক্ষণ করা হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক কর্মচারী জানিয়েছেন।
তিনি জানান, নিরীক্ষণ বিলের টাকা উত্তোলন করেন পরীক্ষা নিয়ন্ত্রক। গত দুই বছরে
অনুষ্ঠিত ৪টি পরীক্ষায় নিরীক্ষণ বাবদ প্রায় দেড় লাখ টাকার বিল উত্তোলন করা হয়েছে বলে ওই কর্মচারী জানান। ওই টাকা বোর্ডের চেয়ারম্যান, সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেন। বাটোয়ারার একটি ছোট অংশ দেওয়া হয় নিরীক্ষণকারী কর্মচারী ও পিয়নদের। অথচ নিয়ম অনুযায়ী খাতা নিরীক্ষণ করতে কলেজ অধ্যাপক ও স্কুল শিক্ষক নিয়োগ করার বিধান রয়েছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, অতীতে সিলেট শিক্ষা বোর্ডের এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের খাতা নিরীক্ষণ করতেন কলেজ ও স্কুলের শিক্ষকরা। এ জন্য তারা এইচএসসির ব্যবহারিক প্রতি খাতার জন্য দেড় টাকা ও এসএসসির খাতা নিরীক্ষণের জন্য ১ টাকা করে পেতেন। কিন্তু গত দুই বছর ধরে পরীক্ষা নিয়ন্ত্রক মনির উদ্দিন কর্মচারী-পিয়নদের মাধ্যমে খাতা নিরীক্ষণ করে আসছেন।
সূত্র মতে, ২০০৮ সালে এসএসসিতে বিজ্ঞান শাখায় অংশ নেয় ৭৮০৩ জন পরীক্ষার্থী। ওই বছর ৪টি ব্যবহারিক খাতার নিরীক্ষণ বাবদ বিল উত্তোলন করা হয় প্রায় ৩১ হাজার টাকা। একই বছর এইচএসসিতে বিজ্ঞান শাখায় অংশ নেয় ৩ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থী। তাদের ৬টি ব্যবহারিক খাতার নিরীক্ষণ বাবদ বিল তোলা হয় প্রায় ৫০ হাজার টাকা। ইতিমধ্যে ২০০৯ সালের এসএসসি পরীক্ষার খাতা নিরীক্ষণ বাবদ প্রায় ৬০ হাজার টাকা বিল তোলা হয়েছে। এছাড়া চলতি বছরের এইচএসসি পরীক্ষার খাতা নিরীক্ষণ কাজ গতকাল রোববার সম্পন্ন করা হয়েছে। ৪/৫ দিনের মধ্যে খাতা অনুপাতে প্রায় ৫০ হাজার টাকার বিল উত্তোলন করা হবে বলে জানা গেছে। গতকাল শিক্ষা বোর্ডে গিয়ে দেখা গেছে, এইচএসসির বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষার খাতা নিরীক্ষণ করছেন কর্মচারী আজগর আলী কাজী, নুরুল ইসলাম ও এমএলএসএস রাজেন্দ্র দেবনাথ।
জানা গেছে, পরীক্ষা নিয়ন্ত্রক চাইলে শিক্ষক নিয়োগ না করে তিনি নিজে খাতা নিরীক্ষণ করতে পারেন। তবে শিক্ষকরা মনে করছেন, তার পক্ষে এত খাতা দেখা সম্ভব নয়। তাই ভুল এড়াতে শিক্ষক নিয়োগ করে খাতা নিরীক্ষণ করানো উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, কাজটি সাধারণ মনে হলেও তা অনেক গুরুত্ব বহন করে। কারণ নিরীক্ষণে ভুল হলে একজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হতে পারে। এ ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মনির উদ্দিন সমকালকে জানান, 'কর্মচারী নয় আমার সহকর্মীদের নিয়ে আমি নিজে নিরীক্ষণ করছি।' শিক্ষক নিয়োগ করে নিরীক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, 'শিক্ষক নিয়োগের বিধান থাকলেও নির্ভুলভাবে করতে নিরীক্ষণের কাজ আমরা নিজেরাই করে থাকি।'
সংগ্রহঃ দৈনিক সমকাল
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×