শরতের মায়াভরা পড়ন্ত বিকেলে ,
বিলাসী রোদ্দুর আর উষ্ণ হিমেল মলয়
আলিঙ্গনের মধুমাখা মুহূর্তকে ভেবে,
উপেক্ষিত হয় আমার হিয়া আমার স্বপন ।
গাঢ় ঘন নিলাকাশের বুক জুড়ে ,
থোকা থোকা মেঘফুলেদের মেলা ,
ক্ষণিক হলেও বিমোহিত হয় , আমার
অত্যাচারিত নির্ঘুম লালচে নয়ন যুগল
অপলক তাকিয়ে দেখি দূর... বহুদূর
দিগন্ত সীমানায় আছড়ে পড়ে সূর্যালোক ,
অস্থিরতার সব আবেদন নিঃশেষ করে ,
আকাশ আর মাটির নির্মল সহবাস ।
এমন একটি দিগন্ত দেখার প্রত্যাশায়,
এমন একটি মিলনের বাসনায় ...
অনিদ্রিত জেগে থাকে আমার চোখ,
আড়মোড়া ভাঙ্গে আমার মন ।
কোন এক বাদামী সন্ধ্যায় ,
ভেসে উঠে মহিমা উজ্জল জীবনের ছবি।
শুভ্র সাদা আর নীলাভের মাঝে ,
ছড়িয়ে থাকে অধরা স্বপ্নের শবগুলো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

