গত কয়েক মাস থেকে ঘুমের প্রচন্ড সমস্যা যাচ্ছে।ঘুম মাশাই একা একা নিজ ইচ্ছায় আমার কাছে আসতেই চায়না। হাজার সাধাসাধীর পরও ঘুমের দয়া মায়া কিচ্ছু হয়না আমার চোখের উপর আসন পেতে বসতে ।
এই দুশ্চিন্তা শুধু আমাকে না আমার পরিবারের সবার মধ্যে সংক্রমিত হয়েছে। আমার ঘুমের জন্য চারিদিক থেকে ঝাকে ঝাকে উপদেশ, পরামর্শ বা সমবেদনা তীরবেগে ছুটে আসছে। যে যার ইচ্ছা মতো যেখান থেকে পারছে উপদেশ বানী ছুড়ছে কারন উপদেশ দিতে তো আর পয়সা লাগে না। আর বাংগালী জাতী নাকি বিনা পয়সায় সব পারে
ঘুমের জন্য ডাক্তার কেই প্রথম পরম বন্ধু মানলাম। তার উপদেশ মাথা পেতে নিয়ে প্রতিদিন ঘুমাতে যাবার আগে একটি করে ঘুমের ট্যাবলেট খেয়ে অধীর আগ্রহের ঘুমের জন্য অপেক্ষায় থাকতাম । দয়াপরবশ হয়ে যদিও শেষ রাতে ঘুম বেটা আসত সেটাও বেশী দিন স্থায়ী হলো না। ডাক্তার বন্ধুর ট্যাবলেটের সংখ্যা বাড়ালেও ঘুমের পরিমান বাড়াতে পারলো না
অবস্থার অপরিবর্তন দেখে চাচাতো এক ভাবী এসে বললো, বেশী বেশী পান্তা ভাত খা আর পড়ে পড়ে মোষের মত ঘুমা ( মোষ কি খুব ঘুমায় নাকি ?? ) দেখ ঘুম তোর কাছ ছাড়বেনা। কথা মতো কাজ শুরু হলো । গরম ভাতে পানি ঢেলে গাধার মতো নাক ডুবিয়ে পান্তা ভাত খাওয়া শুরু করলাম। হায় কপালরে ।কপালের নাম গোপাল । নিজে ঠিকি গাধা হলাম কিন্তূ ঘুম বাছাধনের দেখা পেলাম না রে রে
প্রতিদিন রাতে বিছানায় গড়াগড়ি, মেঝের মাঝে পায়চারী,বারে বারে পানি খাওয়া আর ছোট ঘরে যাওয়াই আমার রাতের প্রধান কাজ হয়ে দাঁড়ালো। আমার এহেন করুন পরিনতি দেখে ভায়ের মেয়েটা বললো,তুমি এক কাজ করে দেখতে পারো ।
দেখনা ,ঘুম আমাকে কেমন তাড়িয়ে বেড়ায় , পড়ার টেবিলে আমাকে বসতেই দেয়না, বইয়ের পাতার মধ্যে ঘুমের সাগর,পড়তে বসলেই সে ঘুমের সাগরে আমি ভেসে যাই, সুতরাং তুমি আমার বই পড়তে পারো । আমি নিশ্চিত তোমার ঘুম চলে আসবে ।
যে যাই বলুক মেয়ের কথাটা আমার মনে ধরলে, চোখের সামনে বই মেলে বসে থাকি গোছা গোছা প্রশ্নের উত্তর বার বার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেল । কিন্ত কোথায় ঘুমের সাগর। আমি তো কিছুই দেখিনা। সাগর না হোক একটা ঘুমের ডোবার দেখা মিললেও তো মন কে সান্তনা দেওয়া যেত
টিভি তে সেদিন ঢাকা শহরের রাতের বাস্তুহারাদের জীবন যাপন দেখাচ্ছিল।ইট মাথার নিচে দিয়ে ছালা মুড়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে । আহারে কত শান্তি । ঘুম মানেই শান্তি । তাই দেখে পিচ্চি ভাগনেটাও পরামর্শ দিতে ছাড়লো না। রাতের বেলা ১টা ইট এনে বললো মাথার নিচে দিয়ে ঘুমাও।ঘুম যাদুর ইট।
প্রথমে একটু কপট রেগে গেলেও সবার অন্তরালে চুপি চুপি ইট মাথার নিচে দিয়ে ঘুমের কাছে করজোড়ে প্রার্থনা শুরু করলাম,কিন্ত নিষ্ঠুর নির্দয় পাষান ঘুম আমার করুন ডাকে সাড়া দেয়না। কাছে আসেনা । চোখে বসে না
এতো ভালোবাসার মর্ম অশিক্ষিত ববর্র ঘুম বুঝলো না। ঘুম তুমি আমার হলে না। বুঝলে না অভাগার মনের কষ্ট ।
উৎসর্গ :: রাতে যাদের ঘুম হয়না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

