আজ বিদায়ের বিরহী সময়ে ,
বল্গাহীন অপ্রাপ্তদের বিব্রতকে মাড়িয়ে
সন্ধ্যাতারার ভেলায় বসিয়ে ,হে পুরাতন
তোমাকে বলি বিদায় ।
বিদায়ের ক্ষণ হতে শেষ পর্যন্ত
প্রশ্রয়ের তোষামদে বিগলিত প্রত্যাশা
হয়েছে প্রতারিত বঞ্চিত অহর্নিশ ,
তবু বুক বাধি… আশায় বুক বাধি ।
বিদায়ের গভীরে ভরে দিব
হতাশা,দুর্বলতা, রুগ্নতার ভর ।
ঘূর্ণিত অদৃশ্য রাহুর বহর,
পরিবর্তনের সংকল্পে মহিত মন ।
সকল অযোগ্যতার গ্লানি ধুয়ে
প্রজ্জলিত মশালের উত্তাপে উষ্ণ হোক জীবন ।
অনন্ত কালের প্রবাহিত ঝর্নায়
ভেসে যাক না পাওয়ার বিরোধ ।
পুরাতনকে স্বীকার করে নব সাজে সজ্জিত
স্বল্প এ জীবন সীমার পরিসরে ,
নতুন রুপে এনে দাও নতুনের বারতা ।
সবটুকু জরা জীর্ণ জলাঞ্জলি দিয়ে
নব চিহ্নের দাগ অক্ষত কর মনে ।
সকল না পাওয়া কে ভুলে পাওয়ার অদম্য ইচ্ছা কে
শিকল খুলে উড়িয়ে দি মুক্তাকাশে । শান্তিতে ভরিয়ে তুলি আমারদের চার পাশ । এই হোক আমাদের প্রত্যাশা ।
সবাই কে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

