আমাকে নিয়ে এখন দারুন জল্পনা কল্পনা।
বদলেছি নাকি শরতের আকাশ সম,
যেখানে চলে রোদ বৃষ্টি আর মেঘেদের খেলা।
আর গুটি পোকার মত আবরণ ছেড়ে
মেলে ধরি ডানা,উড়ে যাওয়ার ইচ্ছায়।
আমাকে নিয়ে এখন দারুন জল্পনা কল্পনা।
আমার কণ্ঠে নাকি বাজে শুধু...
বিষধর নাগিনীর হিস হিস ধ্বনি,
যার অন্তরে বেদনার আর্তি,কিন্তু
বাহিরে শরীর দুলানো মিথ্যা আনন্দ।
আমাকে নিয়ে এখন দারুন জল্পনা কল্পনা।
আমার অন্তর নাকি ধূম্র কুয়াশায় ঢাকা।
যেখানে আলো আধারে মেঘ বরষার খেলা।
যা শুধু সিক্ত করে কিন্তু ভিজিয়ে দেয় না
আলোড়িত করে কিন্তু নন্দিত করে না।
আমাকে নিয়ে এখন দারুন জল্পনা কল্পনা।
আমার নাকি সংশয়ে ভরা মন,দুঃখ বিলাসী
প্রাচীরে ঘেরা আমি ...অকারণে নিজেকে দেই শাস্তি।
হিসেবের কাটাকাটিতে ভরেছি জীবন খাতা
মিলেনি হিসেব বেড়েছে শুধু শূন্যতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

