মোবাইলে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা আমার দীর্ঘদিনের। কয়েক মাস আগে হঠাত করেই আমরা সেট থেকে ওপেরা মিনি দিয়ে ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়ে যায়। একই সঙ্গে জাভার মাধ্যমে পরিচালিত সব প্রোগ্রাম নিস্ত্রিয় হয়ে যায়। বাধ্য হয়ে ফোন করলাম গ্রাহক সেবা নম্বর ১২১-এ। আমার অভিযোগ শোনার পর নিকটস্ত কাস্টমার কেয়ার পয়েন্টে যেতে বলা হল।
আজ বেলা ১.৩০ মিনিটে সমস্যাটি সমাধানে গেলাম জামালপুরের মেডিকেল কলেজ রোডে অবস্থিত গ্রামীনফোন কাস্টমার কেয়ার সেন্টারে। এসির ঠান্ডা বাতাস খেতে সেখানে মানুষের উপচে পড়া ভীড়। সেবা গ্রহীতার টোকেন চাইলে জানা যায় এখানে কোন টোকেন ব্যবস্থা নেই। পরে একজন এক্সিকিউটিভকে জিজ্ঞাম করে জানতে পারলাম এখানে যার ক্ষমতা যত বেশি সে আগে সেবা পায়। একটি চেয়ার খালি পেয়ে আমিও বসে পড়লাম।
এক্সিকিউটিভ কিছু কথা শোনার কোন সমস্যা না দেখেই জানালেন, আপনার ওপেরা মিনিতে সমস্যা। আপনি অপেরা মিনি কোম্পানীতে যোগাযোগ করুন। ভাইরে, ওই ছাগুরা কি জানে ওপেরা মিনির অফিস কোথায়। তারপরে বললেন, আপনি আপনার সেটের কাস্টমার কেয়ারে যান। আমি তাকে বললাম, ওপেরা দিয়ে ইন্টারনেট ব্যবহারের সময় আমার সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। আপনারদের হেল্প লাইন থেকে আমাকে কাস্টমার কেয়ার আসতে বলা হয়েছে। তাই আসলাম। একথা শোনার পর সে তেলে বেগুনে আগুন। আর কোন কথা না বাড়িয়ে সোজা কাস্টমার কেয়ারে যেতে বললেন। আর কি করা? কাস্টমার কেয়ার সেন্টারের সেবার এই নমুনা দেখে সত্যই হতভম্ব হয়ে গেলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


