অনেক বিক্রয় কেন্দ্র থেকে ‘ফ্রি’তে দেয়া হচ্ছে কিউবি’র মডেম বিনিময়ে বিক্রি করছে এক হাজার টাকার রিচার্জ। খেলনা কিনলে ব্যাটরি ফ্রি পাওয়া যায় কিন্তু কিউবি’র ব্যাটারি কিনলে খেলনা ফ্রি দিচ্ছে।
একথা বলছিলেন কিউবি’র প্রতারিত এক গ্রাহক। ঝিগাতলার শফিউল বাংলানিউজকে বলেন, খেলনা বলছি এই কারণে যে কিউবি’র ওই ফ্রি মডেম খেলনার চেয়েও ঠুনকো। তা একমাসও টেকে না।
আর বাচ্চাদের খেলনা অকেজো হয়ে গেলে তা যেমন ফেরত নেয়া হয় না তেমনি কিউবি’র মডেম কাজ না করলেও তা ফেরত নেয় না কিউবি। সারিয়ে দেয়ার সার্ভিসের কোন বালাই নেই।
অনুসন্ধানে জানা গেছে, এই মডেম নেয়ার পর থেকেই কিউবি’র ফাঁদে পরছেন সাধারণ মানুষ। ভ্রাম্যমাণ বুথ বা ছোট দোকানগুলো থেকে নেয়া মডেমগুলোর সমস্যা হলে পরিবর্তন বা ফেরত দিতে পারছেন না গ্রাহকরা। অথচ কেনার সময় মেডমের ৩-৬ মাসের গ্যারান্টি দেয়া হচ্ছে।
কিউবি’র ওয়েবসাইটেও ১৪ দিনের মধ্যে কোন সমস্যা হলে ‘মানি ব্যাক গ্যারান্টি’র প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
পত্রিকার পাতায় চমকপ্রদ ও আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহক করার চেষ্টাও চলছে জোরেসোরে। গ্রাহক সেবার মান শূন্যের কোঠায় আর এভাবে কিউবি’র ডিজিটাল প্রতারণা দিন দিন বেড়েই চলছে।
বাংলানিউজ থেকে.... (এখানে ক্লিক করুন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

