somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালের সাক্ষ্যি মুসা খাঁর মসজিদ

২৬ শে জুন, ২০১০ ভোর ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৭৫৭ সাল পর্যন্ত যদি মুঘল আমল ধরি তাহলে বাংলার তিনটি রাজধানীর মধ্যে ঢাকা প্রাচীনতম। ১৬১০ সালে সম্রাট জাহাঙ্গীরের সুবেদার ইসলাম খাঁ বাংলার পরাক্রমশালী রাজাদের দমনের জন্য পদার্পণ করেন ঢাকায় এবং এখানেই স্থাপন করেন রজাধানী। সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে শহরের নামকরণ করেন তিনি 'জাহাঙ্গীর নগর'। তবে সাধারণ মানুষ ঢাকা নামটিই ব্যবহার করত সবচেয়ে বেশি। ঢাকা একটি প্রাচীন জনপদ। তবে রাজধানী হিসেবে মুঘল আমলেই জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে এবং নগর হিসেবে ঢাকার বিকাশ শুরু হয় তখন থেকেই। ঢাকার পুরনো ইতিহাস গৌরবময়। ঢাকার মধ্যেই ইতিহাসের সাক্ষী হয়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অনেক অট্টালিকা, মসজিদ, মন্দির, গির্জা, স্কুল-কলেজসহ অনেক কিছু।
বর্তমান শহীদুল্লাহ হল এলাকা পরিচিত ছিল বাগ-ই-মুসা খাঁ নামে। হাকিম হাবিবুর রহমান জানিয়েছেন, বাগানটিকে মুসলমানদের বাগান বলা হতো। মুসা খাঁ ছিলেন বাংলার বারো ভূঁইয়ার অন্যতম ঈসা খাঁর পুত্র। শুধু তাই নয়, ধারণা করা হয় ঈসা খাঁর পুত্র নবাবপুরের কাছে মুনওয়ার খাঁর বাজার বসিয়ে ছিলেন। সুবেদার ইসলাম খাঁর সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে বন্দি হয়েছিলেন মুসা খাঁ কিন্তু ইসলাম খাঁ সদয় ব্যবহার করেছিলেন তার সঙ্গে। বর্তমান শহীদুল্লাহ হলের পাশেই মুসা খাঁর মসজিদ। হাকিম হাবিবুর মনে করেন, এটি মুসা খাঁর তৈরি। কিন্তু মসজিদটির স্থাপত্যরীতি দেখে অনেকেই মনে করেন, শায়েস্তা খানী রীতিতে নির্মিত মসজিদটি আসলে নির্মাণ করেছিলেন মুসা খাঁর পুত্র দিওয়ান মুনওয়ার খান। এর বিশেষত্ব হচ্ছে, একটি উঁচু প্ল্যাটফর্মের ওপর মসজিদটি নির্মিত করা হয়েছে। মসজিদটির পাশেই সমাহিত আছে মুসা খাঁ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×