আমার প্রিয় পোস্ট

প্রত্যাখ্যান

০১ লা জুলাই, ২০০৯ রাত ১০:৫০

শেয়ারঃ
0 159 0

০১.
গর্ত খুঁড়ে খুঁড়ে ঢুকে গেলো একটি বর্ষণধারা.
সাথে একটি খড়ও ভাসতে ভাসতে ঢুকে গেলেও
হায় আবার তৎক্ষণাত বের হয়ে লাফ দিয়ে পড়লো
পথের উপর, পথ বয়ে যাচ্ছিলো বাড়ির দিকে।

একটি সন্ধ্যা জলকাদা পায়ে ছুঁটতে ছুঁটতে পৌঁছে গেলো
তাহার প্রিয়তমা বাড়িটির দরোজায়,
অনেকক্ষণ একটানা হাঁকডাক করা চলতে থাকলো;
ঘরে ঘরে বাতি জ্বললো, জানালায় উঁকি দিলো
সারি সারি পরিচিত মুখ,
পড়শী জানালায় পরিচিত মুখগুলো দপ করে জ্বলে আর নেভে,
একসময় সব মুখ নিভে যায়, সব বাতি নেভে অবিরাম,
বাতাসের হাহাকার দুলতে থাকে ধুধু মাঠের
হঠাৎ একাকি ঝোপের ভেতর,
একটি রাত কাঁদতে কাঁদতে ফিরে এলো,
রাত গড়িয়ে যাচ্ছে সবগুলো ফেরার পথ মাড়িয়ে।

ঘাসের উপর সটান গড়িয়ে আছে খড়টি,
গর্তের অনেক গভিরে তলিয়ে গেছে বর্ষণধারা।

রাত্রি গভির, পায়ের নিচে মাটি দু'ভাগ ক'রে ঢুকে যায়
আঁধার তাঁবুতে,
অদুরে আঁধার গুহামুখ বাদুড় ডানায় উড়ে উড়ে উল্লাস করে।

জেদী শৈশবটা গাল ফুলিয়ে বসে থাকে চিত্রা নদীর ঘাটে,
সন্ধ্যা পেরিয়ে রাত গভির হলেও কেউ আর উদ্বিগ্ন হয় না।

মুক্ত বাজারের আধুনিকা বন্ধুর মুখে চপ্পল ছোঁড়ে,
ভিসা কার্ডের শিশ্ন চুষতে চুষতে পলিটিক্স চাই-না বলতে বলতে
বিবমিষা ছড়ায়, ডাষ্টবিন উপচে সারা শহর থৈ থৈ,
বিচি কাটা হুলো ঘুমায় সশস্ত্র গোবরে কীটের পাহারায়,
এখন আমাদের ঘাসের উপর সটান গড়িয়ে আছে খড়গুলো,

রাত গড়িয়ে যাচ্ছে সবগুলো ফেরার পথ মাড়িয়ে।

০২.
এক ঝাঁক গোবরে পোকার কালোরা সুপ্রিম কোর্টের ছাদ
থেকে লাফিয়ে পড়ে ছড়িয়ে যেতে লাগলো,
পুষ্প বর্ষণ করতে থাকলো জাতীয় স্মৃতিসৌধে, আর
শহীদ মিনার, আর তামাম মৃত আত্মাদের পায়ে পায়ে,
গোবরে পোকার কালো রঙের থোকা ছড়িয়ে
গেলো সবখানে, জীবিত কাকেদের রঙ আর
কালো রইলো না, শুধু মৃত কাকেদের রঙই কালো,
আর নিহত পুরুষদের রঙ কালো হতে লাগলো,
ফেরার সব পথ মাড়িয়ে এক একটি গভির রাত
গড়িয়ে চলে মৃত পুরুষদের প্রিয়তমা বাড়ির দরোজায়,
আর তখন নিহতদের বাড়িতে মেয়েদের গায়ের রঙ
কালো হতে থাকে, আর তখন আর তবুও
প্রসাধন কোম্পানীগুলো পর্ণনারীর উল্লাস ছড়াতে ছড়াতে
ঢুকে পড়ে বিশ্বমন্দার অথৈ পবনের ভেতর।

দলে দলে যুবকেরা পর্ণমুভির চিকুরে গোলাপ গুজিতেছে,
বোকা বোকা লোকেরা মহাযুদ্ধের প্রস্তুতি দেখিতেছে।

৩১.০৫.২০০৯, ঢাকা।

 

সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা জুলাই, ২০০৯ রাত ১০:৫৫
সরসিজ আলীম বলেছেন: কবিতাটি সাম্প্রতিক সময়ের........

কবিতাটি পড়ুন.....
মন্তব্য করুন.....

ভালো থাকবেন.....
২. ০২ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
ভবদহ বলেছেন: a vai kom kharaf na ভালোই লিখছেন
৩. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১:৪৭
সরসিজ আলীম বলেছেন: আপনাকে ধন্যবাদ ভবদহ.....
আমার লিঙ্ক খুঁজে পেয়ে লেখা পড়ার জন্য.....
৪. ০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ২:৪৪
যশোর০০৭ বলেছেন: কবিতাটি ভালো লেগেছে। চালিয়ে জান। আর আজ ৩২ এ আসেন।
৫. ০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ২:৫৮
সরসিজ আলীম বলেছেন: ধন্যবাদ কবি..
আমার কবিতা পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ..

ভালো থাকবেন....
৬. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫৭
সুরঞ্জনা বলেছেন: ভাল লাগার মত কবিতা। অনেক ধন্ন্যবাদ।
৭. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:২৫
সরসিজ আলীম বলেছেন: সুরঞ্জনা আপনাকে ও ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য..
আপনার ব্লগ ভিজিট করেছি, পড়া হয়নি... জানাবো...

ভালো থাকবেন.......
৮. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১২:০৬
ফকির ইলিয়াস বলেছেন: আর নিহত পুরুষদের রঙ কালো হতে লাগলো,
ফেরার সব পথ মাড়িয়ে এক একটি গভির রাত
গড়িয়ে চলে মৃত পুরুষদের প্রিয়তমা বাড়ির দরোজায়,

খুবই চমৎকার কবি।

ব্লগে স্বাগতম।
৯. ২৩ শে আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৪
সরসিজ আলীম বলেছেন: ধন্যবাদ কবি....

ভালো থাকবেন.....
১১. ১২ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:০০
সরসিজ আলীম বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
১৩. ১২ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৩০
সরসিজ আলীম বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকেবন।
১৪. ১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১৭
কৃষ্ণ তরুণ বলেছেন: 'পড়শী জানালায় পরিচিত মুখগুলো দপ করে জ্বলে আর নেভে'

সুন্দর কবিতা।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৫. ২৩ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭
আফসার নিজাম বলেছেন: আসসালাম।

প্রথমে বুঝতে পারছিলাম না এটি অনুবাদ কবিতা না কবির নিজের কবিতা। তবে ১.-এর শেষ পেরায় এসে বুঝতে পারছিলাম। অনুবাদের ভাষা ছেড়ে বাংলার শ্বাশ্বত রূপ নিয়ে আর্বিভাব হতে দেখে। কবিতাটি ধারালো। বলা যায় কিরিচের মতো। একটি সভ্যতা বিনষ্ট করার যে কলা কৌশল এটেঁছে মানুষ তার ভেতরকার বিষয়টাকে ধরার চেষ্টা অসাধারণ। কবিতা যে সমাজ সচেতনতা। এখানে রাজনীতি বলা চলে। তা ছিলো বরাবরই টান টান। আমি বরাবর-ই বন্ধুদের বলতাম যারা রাজনীতি বুঝে না তারা পশুর সমান। আর যারা রাজনীতি বুঝে তারা রাখালের সমান। আমার এই বোধ আর আপনার এই কবিতা সমান্তরাল। সমান্তরাল মনইতো পাঠক চায়। কবির মন যখন পাঠকের মন হয় আর পাঠকের মন যখন কবির মন হয় তখনই একটি কথামালাকে আমরা কবিতা বলি।


ভালো থাকবেন-








মা'আসসালাম।
১৬. ২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৫
সরসিজ আলীম বলেছেন: আফসার নিজাম, আপনাকে ধন্যবাদ। খুবই আগ্রহ নিয়ে পড়েছেন, খুব ভালো মন্তব্য করেছেন । ভালো লাগলো । ভালো থাকবেন।
১৭. ০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৮
মুক্তি মণ্ডল বলেছেন: কবিতা ভাল লাগলো। ভাল থাকবেন।
০৪ ঠা জানুয়ারি, ২০১০ রাত ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন।

 

মোট সময় লেগেছে ০.৯৮৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সম্পাদনা: ভনে। প্রকাশনী: ভনে প্রকাশ।
বিভাগীয় সম্পাদক: চিলেকোঠা, নিউজ আওয়ার্স বিডি

কাব্যগ্রন্থ:
পাতাটি যতই মেজাজ দেখাক। ২০০৯
একঝাঁক পাখি ডাকাডাকি। ২০১০
বাঙালি আর বাউল...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ