ডাকবাক্স গ
ও পুতুল ও সবুজ শাড়ি যাচ্ছো
লুটোপুটি সবুজপাতাও খাচ্ছো
ও ছলাৎছল বেশ ভোরে যাচ্ছো
সময় ক’রে গড়িয়ে বেশ যাচ্ছো
রাত জাগা চোখ ফোলা ফোলা যাচ্ছো
বিছেন ও বালিশ গোছানো তবে যাচ্ছো
ঘর থই থই ও বাসন ঝনঝন যাচ্ছো
সাওয়ারে খোসছেই জল যাচ্ছো
গলা ডুবতে কতক্ষণ গো যাচ্ছো
চুল জল ঝরছে ফোঁটারা যাচ্ছো
উনুনে ভাত টগবগাচ্ছো যাচ্ছো
মুখে তুলে ভাত দিচ্ছো আর যাচ্ছো
আরো মায়া কুড়াতে কুড়াতে যাচ্ছো
এমন ক’রে যাচ্ছো, কেউ কি যাচ্ছো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

