বন্ধুরা,
বইমেলার শুরুর দিন থেকে শেষদিন পর্যন্ত লিটলম্যাগ চত্বরে থাকবো।
আপনাদের সাথে আলাপ পরিচয় করতে চাই। আড্ডা দিতে চাই। আপনাদের থেকে জানতে বুঝতে চাই। শিখতে চাই। আসবেন তো?
আপাতত আমার গতবারের বইটা আর ভনে ম্যাগাজিনটা সাথে থাকবে।আর ১৫ তারিখের মধ্যে নতুন দুটি বই হাতে চলে আসবে আশা করছি। সুন্দর থাকুন।
"পাতাটি যতই মেজাজ দেখাক" বইটির ফ্ল্যাপ:
সরসিজ আলীম_এর কবিতায় পণ্ডিতী নেই, তথাকথিত যাদুবাস্তবতার খোলস নেই। কবিতায় আত্মরতি নয়, রাষ্ট্রতন্ত্রের ও সাম্রাজ্যবাদের আস্ফালনে আত্মরক্ষা নয়, বিচার বহির্ভূত হত্যাকারীদের তাক করা বন্দুকের সামনে দাঁড়ানো আর গোয়ানতানামো বে কারাগারে বসবাসকারী পৃথিবীর তাবৎ সাহসী মানুষকে সংগঠিত করে পাল্টা আঘাত হানতে চান। তার কবিতা আশা করে, পৃথিবীর একশ' সত্তরটি সামরিক ঘাঁটি ছেড়ে এসে ফিলিস্তিন, ইরাক ও আফগানিস্তানের শিশুদের সামনে স্যালুট করে দাঁড়াবে আমেরিকা। লাতিন আমেরিকা, আফ্রিকা আর এশিয়ার সামনে মাথা হেঁট করে দাঁড়াবে সাম্রাজ্যবাদ।
এই বইয়ের একটি কবিতা:
অশ্বডিম্ব ভেঙে বের হয়ে
বৃক্ষের তলে বাঁধিয়াছ বাস
আর চারদিক শুয়ে-ব’সে ঘাস
মুদ্রা রূপার জ্বলে চারপাশ
সারারাত হাঁটে শিশির-আকাশ
উড়িয়ে দিলাম অতিব প্রাতের
উড়িয়ে দিলাম দুপুরের গান
উড়িয়ে দিলাম ভর সন্ধের
উড়িয়ে দিলাম মধ্যেরাতের
গানের ভেতর পাখিদের ¯স্বর
গান গিয়ে বসে তোমাদের ঘর
তোমাদের ঘরে টানা টানা চোখ
চোখের মণিতে বসে সেই লোক
লোকটার আছে সবুজ জমিন
সে তোমার যদি তবে তাই হোক
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




