আমি বইমেলাতে প্রতিদিন পুরো সময় ধরে থাকি, আছি, থাকবো বাকী দিনগুলোতে। কোথায় কোথায় বসি এ ঘোষণাটা আমার ফেসবুকের দুটো একাউন্টে ৪০০০ বন্ধুদের মধ্যে ছড়ানো আছে। ৫টা ব্লগে নিয়মিত লিখি, সেখানেও বারবার জানান দেয়া আছে। আমার ফেসবুকের প্রোফাইলে যে ফোন নাম্বারটা দেয়া আছে, ব্লগেও নাম্বারটা দিয়ে দিয়েছি, ওটাই আমার একমাত্র নাম্বার, বলে দিয়েছি যে কেউ এ নাম্বারে ফোন করতে পারেন। যাতে সবার সাথে যোগাযোগটা সহজ হয়। কিন্ত এ যাবৎ তেমন কোন সাড়া এসেছে বলে মনে করছি না। অনেকে আছে, যারা নিয়মিত মেলাতে যান, একথা তাদের লেখাতে পাওয়া যায়। অনেকেই মাঝে মাঝে যান। অনেকেই তাদের ব্লগার বন্ধুর বই কিনতে একাধিকবার গেছেন। কিন্ত আমার সাথে কোনভাবেই তাদের দেখা হয়নি। বন্ধুরা তোমাদের প্রতীক্ষায় থাকবো মেলার শেষদিন পর্যন্ত!
যাদের সাথে দেখা হলো:
তানভির আহমেদ , মিরপুরে থাকেন। ফেসবুক বন্ধু।
তানিয়া মুন, সামু ব্লগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
এমডি রতন, এলিফ্যান্ট রোডে অফিস, ওয়েব ডেভেলপার, ফেসবুক বন্ধু।
আব্দুল হালিম, ব্লগার, ছাত্র, উত্তরা থাকেন:
তার প্রোফাইলে দেয়া দাড়িসাজানো মুখ দেখে আমি নিজেই তার সাথে পরিচিত হয়েছিলাম। আমরা আলিঙ্গন করেছিলাম। আমরা বেশ কথা বলেছিলাম। পরে আরো একদিন আমরা কথা বলতেছিলাম, জানালো আমার প্রকাশনী তার একটা বই করতে চাই। এখনই করবে কিনা মতামত চাইলো। আমি বল্লাম যথেষ্ট প্রস্তুতি থাকলে করতে পারেন। তারপর অনুমতি নিয়ে সে দ্রুত আমারব্লগের স্টলের দিকে চলে গেলো তার সিদ্ধান্ত জানাতে। অভিনন্দন আব্দুল হালিম!
একলব্যের পুনর্জমের সাথে আমার গতবারের বইটার প্রকাশক ভাষাচিত্ররে স্টলের সামনে পরিচয় হয়েছিলো, শুধু নাম জানাজানি পরিচয়। মেলায় বারবার ঘুরে ঘুরে দেখা হয়, কিন্তু আর কথা হয়না। আমরা প্রত্যেকেই বুঝেছি যে, আমাদের কথা বলার দরকার নেই। মেয়েটাকে ব্লগারদের মধ্যে বেশ পরিচিত দেখা যায়। সে সেই মেজাজেই থাকে। তার ভালো হোক।
আন্না পুনম:
আমাদের বন্ধুত্ব ফেসবুক থেকে। অল্প দিনের মধ্যে আমরা ভালো বন্ধু হয়ে গেলাম। আমার সবগুলো ব্লগে প্রতিদিন আমার লেখা পড়া, তার মতামত দেয়া। ফেসবুকের সকল বক্তব্যে শেয়ার করা, বিতর্ক করা, সাপোর্টের প্রয়োজনে পাশে থাকা। তার কবিতার আমি একজন ভালো পাঠকও। তার শিশুতোষ বইয়ের অনুবাদ আছে একটা। এবার বের হচ্ছে তার প্রধম কাব্যগ্রন্থ।
গতকাল আমার স্টলে এসেছিলো বেশ মাঞ্জা ( তার ভাষায়) মেরে। আন্না এমনি বেশ সুইট দেখতে। বইমেলাতে এসেছিলো সানন্দার সাজে। আমার বই কিনলো। আমাদের স্টলে কবি হুমায়ূন আফতাবের দুটো কাব্যগ্রন্থ কিনলো। ম্যাগাজিন ' পানসি ' কিনলো। আমার অনেকগুলো ছবি তুললো। ফেসবুকে দিবে ছবিগুলো। তার বইটা শিগগির বের হচ্ছে, সে নিয়মিত মেলায় থাকবে। ভালোলাগা ছড়িয়ে রইলো সারা বইমেলা।
খবর:
লিটলম্যাগ ' পানসি ' মেলায় এসেছে বইমেলার ২য দিন থেকে। পানসিতে আমি শামীম নওরোজের ' শুচি জোছনার বাউল ' কাব্যগ্রন্থটি আলোচনা করেছি। বেশ সাজানো গোছানো, পরিপাটি সংখ্যাটি। মূল্য ৫০ টাকা। ভালো লাগার বেশকিছু উপাদান আছে এতে। সংগ্রহ করার মতো।
লিটলম্যাগ ' উতঙ্ক " এসে গেছে মেলাতে। রাশেদ রহমান এটি সম্পাদনা করেন। বের হয় টাঙ্গাইল থেকে। এতে আমার দুটো কবিতা ছাপা হয়েছে। এ সংখ্যাতে কবিতা রয়েছে বেশি বেশি। যারা কবিতা পছন্দ করেন, এটি অবশ্যই সংগ্রহ করবেন।
একটা ভালো সময়ের প্রতীক্ষায় আছি বন্ধুরা। তোমাদের জয় জয় হোক।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


