
আপনার বইয়ের বিজ্ঞাপন দিন
ভনের পক্ষ হতে সকল পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীদের নতুন বছরের শুভেচ্ছা। গত বছরে ভনে প্রকাশনার অনেক প্রতিকূল অবস্থায় যারা পাশে এসে দাঁড়িয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই। যে সব লেখক বন্ধুরা তাদের বইয়ের বিজ্ঞাপন দিয়েছেন ও যে প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিয়ে ভনে প্রকাশে সহায়তা করেছেন তাদের জন্য ভনের বিশেষ কৃতজ্ঞতা রইলো।
ভনে প্রকাশের ৩য় বর্ষে এসে জানুয়ারি ও ফেব্রুয়ারি ২টি সংখ্যাতে শুধুমাত্র লেখকদের বইয়ের জন্য ৫০% ছাড় দেয়া হচ্ছে। বইয়ের জন্য নির্দ্দিষ্ট সাইজের বিজ্ঞাপন দেয়া হয়। আর উন্নত কাগজে চার রঙে ছাপা পত্রিকাটিতে আপনার বইয়ের বিজ্ঞাপনমূল্য মাত্র ১০০০/= টাকা।
আপনার বই ও ম্যাগ আলোচনার জন্য ২ কপি করে ভনের ঠিকানায় পাঠিয়ে দিন আজই। লেখক ও লেখা সংক্রান্ত, প্রকাশনা সংক্রান্ত যে কোন খবরাখবর, আপনাদের যে কোন প্রকার সাহিত্যের আড্ডা, গল্প, কবিতা, আলোচনা, সমালোচনা, বই আলোচনা, ম্যাগ আলোচনা, আপনার প্রিয় বইয়ের পাঠ প্রতিক্রিয়া, প্রবন্ধ, নিবন্ধ এবং মতামত দিয়ে ভনের প্রকাশনাকে সমৃদ্ধ করুন। ভনে পাঠক-লেখক আর সবার কাগজ। ভনে বাংলাদেশে একমাত্র গ্রন্থচিন্তার কাগজ।
আপনার লেখাটি ওয়ার্ড ফাইলে সুতন্নি এমজি ও ছবি জেপিইজি ফাইল সংযুক্ত করে মেইল করুন: [email protected]
সম্পাদক, ভনে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


