পোখারা নেপালের অন্যতম সুন্দর একটি শহর । খুব ভাললাগা নিয়ে কাটমন্ডুর ফিরতি মাইক্রোবাস এ উঠলাম ৪টায় । কাটমন্ডু পৌছালাম রাত প্রায় ১০টা । মাইক্রোবাসের ড্রাইভারের সহায়তায় একটি হোটেল ঠিক করলাম । হোটেলে উঠার সময় মেসিয়ার বলল বাংলাদেশি একজন আছে দেখা করবো কিনা । স্বল্প সময়ের জন্য দেখা করলাম অল্প বয়সী এক ছেলের সাথে। ক্লান্ত থাকায় বেশি কথা হলো না । সকালে দেখি দরজায় নক । মেজাজ খারাপ করে দরজা খুলে দেখি সেই ছেলেটি দাড়িয়ে । অসহায় ভঙ্গিতে বলল ভাই আপনার সাথে কথা বলবো । ঠিক আছে ভিতরে আসতে বললাম । রুমে বসে সে বলে ভাই আমারে বাঁচান । আমি কিছুটা হতভম্ব ! বলে কি । আমি কিভাবে বাঁচাবো ? তাকে কি সমস্যা হয়েছে বলতে বললাম । সে জানালো সৌদিআরব যাবে বলে দালালকে ৩,৫০,০০০(তিন লক্ষ পঞ্চাশ ) হাজার টাকা দিয়েছে । দালাল তাকে প্রায় এক মাস যাবৎ এখানে এনে রেখেছে । কিশোরগঞ্জ জেলার হোসেনপুর গাঙগাটিয়া গ্রামে বাড়ি শাহজাহান নামের ছেলেটির । বড় ভাই গ্রামে কৃষি কাজ করে । মেঝ ভাই সৌদিআরব থাকে । তার পাঠানো টাকায় সে যেতে চেয়েছিল সৌদিআরব । কিন্তু মানুষ রুপী কিছু..........র কারনে সে আজ একটি বিপদে । যাই হোক তার সম্র্পকে সম্পূর্ন তথ্য নিয়ে হোটেল কতৃর্পক্ষর সাথে আলাপ করে ফোন করলাম এস আর পরিবহনে । এস আর পরিবহন কতৃর্পক্ষের কথা বলে নিশ্চিত মনে শাহজাহান নামে ছেলেটিকে জানালাম সে আমার সাথে যেতে পারবে ঢাকা (ইনশাআল্লাহ) । পূর্ব পরিচিত ভারতীয় মানি চেঞ্জার সহায়তা করবে ।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।