হরতালে সাইক্লিং
ঠিক আছে বলে ফোন দিলাম কয়েকজনকে । সাড়া দিল রঞ্জু ভাই আর আবুবকর । মুন বলল জয়েন করবে পরে ।
সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম সকাল সকাল । বাসাবো বৌদ্ধ মন্দিরের সামনে থাকতে বলেছিলাম আবুবকর আর রঞ্জু ভাইকে । তারা রেডি ছিল । আমি লালবাগ আর মুজাক্কির নাজিমউদ্দিন রোড থেকে রওনা দিলাম । সময়মত রওনাও দিলাম বাসাবো থেকে ।
ডিম, প্রমান সাইজ পরটা গাভীর দুধের চা দিয়ে নাস্তা সারলাম । এরপর গেলাম রঞ্জু ভাইয়ের জমি দেখতে । কি ছোট ছোট রাস্তা । কোন পরিকল্পনা নেই এই রাস্তা তৈরিতে । কিভাবে বাঁচবে আগুন লাগলে তা চিন্তা করতে করতে বের হলাম আমাদের গন্তব্যর দিকে ।
সালাম ডেইরি ফার্মের সামনে দিয়ে কাঁচা-পাকা রাস্তা ধরে এগুতে থাকলাম দক্ষিনগাওয়ের দিকে । বিভিন্ন হাউজিং কোম্পানির সাইন বোর্ড দেখলাম যেখানে গড়ে উঠবে সবার স্বপ্নের বসতী ।
কাচাঁ রাস্তা ধরে আমরা আগালাম এবার আমুলিয়ার দিকে । কিন্তু পথ ভুল করে কিছুটা দূরে মাদারটেক এর দিকে চলে গিয়েছিলাম । সেখানে তালের সাশ দেখে বিরতী দিলাম । খেলাম মজার সাশ । এবার সঠিক পথে ফেরার পালা ।
আমুলিয়া হয়ে চনপাড়া,পূর্বগ্রাম,বাউনাপাড়া, বড় আলু, মাঝিনা নদীর পাড়, রুপগঞ্জ । রপগঞ্জে নির্বাচন চলছে । কত মানুষ আর পুলিশ । উৎসবের আমেজ । সাইকেলে হাওয়া দিলাম । বিভিন্ন দৃশ্য দেখতে রওনা দিলাম মুশুরীর দিকে । পথে নদী আর খাল দেখে গোসলের ইচ্ছা পোষন করছিল আবুবকর আর রঞ্জু ভাই । সহ্য করতে না পেরে এক সময় তারা বলল ভাই থামান এবার গোসল করবো । কি আর করা অগত্যা থামতেই হল ।
ছোট পুকুরে গোসলের পাশাপাশি সাঁতার প্রতিযোগীতা করলো আবুবকর আর রঞ্জু ভাই । ফাষ্ট হল কে বলেন তো ?
ও একটা মজার কথা একটা ছেলে হিন্দিতে কথা বলা শুরু করলো আমার সাথে । আমি কিছুটা কথা বলার ফাঁকে রঞ্জু ভাই যোগ দিল আমাদের সাথে সে দেখি হঠাৎ সে আরবী বলা শুরু করলো । তখন সেই ছেলেঠি পালালো ।
মুভিপাগল আমার তখন থানেদার ছবির " কেয়সা ফুটায়া -কামালকা ডারায়া " ডায়লগটি মনে পড়লো ।
আবার শুরু পালা । নির্বাচনের হিংসার শিকার দেখলাম এক দোকানদার । নির্বাচন সুষ্ঠু হচ্ছে না বলে মিছিল করতে করতে দেখলাম যে যার মত জিনিস নিচ্ছে দোকান থেকে ।
টান মুশুরী, দক্ষিনবাগ, বাগদেব, গোয়ালপাড়া । গোয়ালপাড়া পৌছে আম কিনলো আবুবকর । ছোট কিন্তু মিষ্টি আম । দারুন সুস্বাদু । আম খেতে খেতে সাইকেল চালাছছিল রঞ্জু ভাই । হঠাৎ একটি স্পিড ব্রেকার দেখতে দেরি করাতে সে ব্রেক করলো ঠিকই কিন্তু ততখনে সাইকেল তার উপরে । সাইকেলের নিচে থাকা অবস্থায় সে আম খাচ্ছিল । যা দেখে ঐখানে থাকা সবাই হেসে উঠল । হাত ছিলে রক্ত বের হচ্ছিল । ঠিক পাশেই ছিল ডিসপেন্সারি । ডেটল , তুলা, ব্যান্ডেজ কিনলাম । আবুবকর ধুয়ে তাতে ব্যান্ডেজ লাগিয়ে দিল ।
এবার মুন ফোন দিল বলল কই আপনারা ? অবস্থান জানালাম আমাদের । সে আমাদের জয়েন করলো । আম দিলাম মুনকে । আম খেতে খেতে দেখি আমরা যেই জায়গাটাতে দাড়িয়ে সেখানে গত বৎসর এসেছিলাম নৌকা ভ্রমনে । আবার আসার কথা বললাম সবাইকে । মজাই হয়ে ছিল সেই নৌকা ভ্রমনটি ।
এবার ইছাপুরা হয়ে মুনের বাড়ি । খিলক্ষেতে মুনের বাসা । মজার রান্না করেছে খাল্লামা আমাদের জন্য । খেলাম মজা করে । মুনের বাসাতে বার-বি-কিউয়ের আদর্শ জায়গা । প্লান করলাম কোন এক পূর্নিমাতে করবো বার-বি-কিউ ।
এবার বাসায় ফেরার পালা । মুনকে ভালবাসা জানিয়ে বিদায় নিলাম ।
ফাঁকা রাস্তাতে সাইকেল চালালাম ইচ্ছে মত । এর মধ্যে ফেইবুক দেখে আমাদের ফোন করলো গুলশান থেকে এই আপু । তার সাথে দেখা করে আমাদের ক্লাব সর্ম্পকে জানালাম । সে আমাদের সাথে পড়ে জয়েন করার ইচ্ছা পোষন করলো । তাকে স্বাগত জানিয়ে বিদায় নিলাম ।
চলে আসলাম শাহবাগে রুমা আপা, টুটু ভাই মাসুদ, কামরুল সহ সবার সাথে শেয়ার করলাম আমাদের দিনের অভিঞ্জতা ।
(ছবি তোলা হয়নি । )
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।