somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠানোর আগে নিচের বিষয়গুলো বিবেচনা করুন

০৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরব বিশ্বের ধনী দেশগুলো কর্মক্ষেত্র হিসেবে আমাদের শ্রমশক্তির জন্য লোভনীয়। এমনকি দেশের উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়াররাও সৌদী আরবে যায় কাজ করার জন্য। আর দরিদ্র জনগোষ্ঠী তো রয়েছেই।

সৌদী আরব বিশ্বের একটি অনন্য দেশ। এই দেশটি অর্থনীতি পুরোপুরি দাঁড়িয়ে আছে তেল বেচার টাকার ওপর। আর নৈতিকতা, মানবিকতা, মানবাধিকারের দিক থেকে দেশটি পার্শ্ববর্তী দেশসমূহ, এমনকি যুদ্ধবিদ্ধ্বস্ত ফিলিস্তিনের চেয়েও হাজার বছর পিছিয়ে। আমার সহপাঠী ইঞ্জিনিয়াররা যারা সৌদী আরবের স্বেতহস্তী প্রকল্পগুলোতে কাজ করতে গিয়েছিল, তারা প্রায় সকলেই সৌদীদের বর্ণবাদী আচরণের শিকার। একই পদে কর্মরত ইউরোপীয় বা আরবদের তুলনায় দক্ষিণ এশীয় মিসকিনদের বেতন-ভাতা-সম্মান সবই কম।

সৌদী আরবে কর্মরত বাংলাদেশী, ইন্দোনেশীয় বা ফিলিপিনো নারীদের জন্য বৈষম্যের চেয়েও বড় সমস্যা যৌন নির্যাতন। সৌদী সমাজ ঘোরতরভাবে পুরুষতান্ত্রিক। তাদের পরিবারে এমনকি প্রতিদিন কি রান্না হবে সেই সিদ্ধান্তও দেয় পুরুষেরা। নারীদের জন্য চিন্তা করাই নিষিদ্ধ। আর গৃহকর্মী ধর্ষণ সৌদি সমাজে গ্রহনযোগ্য বিষয়। তারা মনে করে গৃহকর্মীরা চুক্তিবদ্ধ সময়ের জন্য তাদের দাসী এবং তাদের সাথে যা খুশি করার অধিকার গৃহকর্তার রয়েছে। আইন ব্যাপারটি সমর্থন না করলেও আইনের আশ্রয় পাওয়া আরো দুরুহ ব্যাপার। নারীরা ধর্ষিত হয়ে আইনের আশ্রয় চাইলে তাকে চারজন পুরুষ সাক্ষী যোগাড় করতে হবে যে সে বাঁধা দিয়েছিল, যেটা কার্যত অসম্ভব একটা ব্যাপার। আর তা করতে না পারলে ব্যাভিচারের অভিযোগে বেত্রাঘাত, আর পুরুষ গৃহকর্তা জরিমানা দিয়েই খালাস। তাদের এই মানসিকতার পেছনে রয়েছে তাদের শিক্ষাব্যবস্থা।

সৌদী আরবে নারী গৃহকর্মী পাঠানোর আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাচ্ছি। জেনেশুনে তাদের বর্বর অত্যাচারের দিকে ঠেলে দেয়ার কোন মানে হয় না।
১৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×