somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেদিন বসুন্ধরা সিটির সামনে....

২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত পরশু ২৬-১১-১১ এ বসুন্ধরা সিটি থেকে সন্ধ্যা ৭ টার দিকে এক কাজ শেষে বের হয়েছি কি বাইরে যেদিক দিয়ে গাড়ী বের হয় সেখানে বড় সড় জটলা দেখে দাঁড়িয়ে পড়লাম।কৌতুহল হল ঘটনা কি জানতে।এত বিশৃংখলা! সিকিউরিটি গার্ড চেষ্টা করেও সামাল দিতে পারছে না।আমি এগিয়ে গেলাম। এসব ভিড়ে গেলে পকেট সাবধান রাখতে হয়।আর নিজেও আপনি বিপদে জড়িয়ে পড়তে পারেন।তাছাড়া ইতিহাস জানার জন্যে কাউকে জিজ্ঞেস করতে হয়, এমন কাউকে যাকে দেখে ভদ্র মনে হয়।;)

যাই হোক কয়েক মিনিটেই সব পরিস্কার হয়ে যায়। যে মহাশয় কে উত্তম মধ্যম দেয়া হচ্ছিল তিনি বেশ কয়েক মাস যাবৎ এক বিবাহিতাকে মোবাইলে উত্যক্ত করে আসছিলেন। এতটাই যে মেয়েটির সংসার ভাঙ্গার উপক্রম, একথা মেয়েটির ভাই জানাল।পরে মেয়েটির মুখ থেকে এই ফোনে ডিস্টার্ব এর কথা শুনে তার ভাইদের প্ল্যান করা সাজানো নাটক এর ফল পাবলিক তখন দেখছিল।মেয়েটিকে দিয়ে বলানো হয়, বসুন্ধরা সিটির সামনে আস।ছেলেটি তো মহা খুশী হয়ে আসে দেখা করতে।বয়স ২৮-৩০, ছোটখাটো, এন জি ও কর্মী মনে হল।ছেলেটি আসতেই মেয়েটির ভাই ব্রাদার রা বের হয়ে আসে, মেয়েটি সরে পড়ে।শুরু হয় কিল থাপ্পড়।পাবলিক ডিমান্ড।গুণীদের মত। কয়েকজন টিন এজ ছেলে সাইড থেকে উত্যক্তকারীকে খেপাচ্ছিলঃ" এই চেহারা নিয়ে মেয়ের সাথে দেখা করতে আইছস, ব্যাটা"? ছেলেটির যে কি অসহায় অবস্থা।মেয়ের ভাই রা তখন মহা ক্ষ্যাপা।পাবলিকের হাতে ছেড়ে দিলে জানে মেরেই ফেলত। যা দিন পড়েছে।:|
পরে সবার হস্তক্ষেপে কান ধরিয়ে কয়েকটা কিল থাপ্পড় দিয়ে তাওবা করিয়ে বিদায় করা হয় তাকে।এদিকে তার বিদায়ের পর গুণীদের টক শো শুরু হয়ে গেল এখানে সেখানে। একজন বলে, "উচিত শিক্ষা হয়েছে তার, আর জীবনেও মেয়েদের ফোনে ডিস্টার্ব করবে না"। এরকমই কত কথা শুনা যায়।ভাব খানা এমন যে যারা এসব জ্ঞানের কথা বলছে তারা পাক পবিত্র।আমার তো মনে হয় এরকম অসংখ্য মানুষ আছে তফাৎটা এখানেই যে কেউ চরম ভাবে ধরা খায়, কেউ বেঁচে যায়।
তাই বলে কাহিনী করে হাজার মানুষের সামনে এমন ব্যবহার কতটুকু সমর্থনযোগ্য বলে আপনি মনে করেন? অবশ্যই ছেলেটি ভাল না। কিন্তু একটা ফোন নম্বর পাল্টাতে কত সময় আর টাকা লাগে? এভাবে রাস্তাঘাটে ড্রামা করার চাইতে তো ভাল?
আপনি হলে কি করতেন?জানতে ইচ্ছে করছে।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১১ রাত ১:০৩
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×