বিজলীর খড়ির জন্যে
২৮ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬
[ মুক্তিযুদ্ধকে অপমান করে বিজলীর খড়ি একটি পোষ্ট লিখেছিলো। তার জবাব লিখে সাবমিট করতেই দেখি পোষ্টটি মুছে ফেলা হয়েছে। এজন্যে আলাদাভাবেই জবাবটি লিখলাম ]
বিজলীর খড়ির,
সব মানুষই বাঁচে, কিন্তু সবাই সঠিকভাবে বাঁচেনা।
স্বাধীনতার জন্যে কোন ভিত্তির দরকার নেই। স্বাধীনতা কোন আদর্শ আর স্লোগানের মুখাপেক্ষী নয়। মুক্তিযুদ্ধের কোন লক্ষ্য ছিলো না কথাটি রাজাকারদের চিত্কারের মতো শুনাচ্ছে।
মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় লক্ষ্য ছিলো স্বাধীনতা আর আত্নসম্মান পুনরুদ্ধার করা।
জাতিগত বিদ্বেষ বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন, ব্যাখ্যা করুন।
মীর জাফর ভেবেছিলো, ইংরেজদের সাথে থাকলে লাভ হবে তাই সে নিজেকে ইংরেজদের পালিত কুকুর বানিয়েছিলো। রাজাকার-আলবদররাও পাকিস্তানীদের পালিত কুকুরের ভূমিকা পালন করেছে। আপনার যদি শখ হয় পাকিস্তানীদের পালিত কুকুর হবার, পাকিস্তান চলে যান।
আত্নসম্মানহীন নির্বোধরাই স্বাধীনতার বিপক্ষে যুক্তি খোঁজে।
-যোদ্ধা
http://www.genocide71.com
এস্কিমো বলেছেন:
৫
পজিটিভ বলেছেন:
৫
রাশেদ বলেছেন:
৫
তীরন্দাজ বলেছেন:
সহমত! সহমত!সহমত!সহমত!সহমত!
হট্টগোল বলেছেন:
৫
১৯৭১র গণহত্যার উপরে তথ্য-প্রমানাদি, ছবি, রাজাকারদের নাম-ঠিকানা, জীবিতদের বর্তমান অবস্থান এবং মুক্তিযুদ্ধের উপরেলেখা সংগ্রহের কাজ চলছে। দেশপ্রেমিক সকলের কাছে ছবি, তথ্যও লেখা দিয়ে সহযোগিতার আহব্বান জানাচিছ।
তথ্য, ছবি ও লেখা পাঠাবার ঠিকানাঃ
ইমেইলঃ
ওয়েবসাইটঃ http://www.genocide71.com
লতিফ হোসাইন বলেছেন:
যোদ্বা আপনার সঙ্গে সহমত। এবং ৫।আমিও মন্তব্য দিতে গিয়ে দেখি বিজলীর খড়ির পোস্টটা মুছে ফেলা হয়েছে। এই লিখেছিলাম:
চাপিয়ে দেয়া একটা অন্য ভাষা। নিপীড়ন। এইসবের বিরুদ্ধে যুদ্ধ আপনার কাছে আদর্শ বিহীন যুদ্ধ? মুজিবের ৬দফার সাথে গণমানুষের আরো দফা আপনার নজরে পড়েনা। হ্যাঁ পাকিস্তানী, ভারতীয় আর পশ্চিমা গান আর ফ্যাশনের অনুসারীর অভাব নেই এই দেশে। অভাব নেই আপনার মত মানুষের যারা মনে করে মুক্তিযুদ্ধ আদর্শবিহীন একটি যুদ্ধ। যারা অর্থনৈতিক উন্নত দেশের কাছে নিজের পরিচয় বিক্রী করতে দিধা করবেনা। হয়তো বিকীয়ে দেবে তার মা'কেও। এ সব কিছুই মনে করিয়ে দেয় যুদ্ধ অসম্পূর্ণ রয়ে গেছে আজও। রয়ে গেছে সর্ষের ভূত।
আপনাকে গালাগালি করার ভাষা নাই আমার। যে কোন গালিই অপ্রতুল আপনার মত লোকের জন্যে। মানুষ মারার বুলেটও ব্যবহার করাও উচিতনা আপনাদের মারার জন্যে। আপনাদের অংশগ্রহণ বাড়ুক এই ব্লগে - বুঝতে পারবো কতগুলো কুলাঙ্গার রয়েছে এই দেশে।
সময় এসেছে রাজাকার-আলবদরদের চিহ্নিত করার।
জুবুথুবু বলেছেন:
বীজলির খড়ির পোস্ট টার শিরোনাম দেখেছিলাম কিন্তু ঘৃণায় পোস্ট টা পড়তে ইচ্ছে হয়নি। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য নিয়ে সংশয় হতে পারে যার সেতো হানাদার হায়েনার চেয়েও জঘন্য।
অমি রহমান পিয়াল বলেছেন:
৫
তাহসিন সাঈদা মুন বলেছেন:
আমার কমেন্টটাও তুলে রাখলাম। কারন যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে তাদের প্রতি আমারও কিছু বলার আছে।বিজলীর খড়ির লেখাটা ছিল বাস্তবতা বিবর্জিত। বাংলাদেশের সাধারন মানুষ তো যুদ্ধ চাই নি। কিন্তু তাদেরকে জানানোও হয় নি যুদ্ধ শুরু হচ্ছে। জানতেও পারে নি সাধারন মানুষেরা। কিন্তু ২৫শে অক্টোবরের কালো রাতে তাদের উপর হঠাৎ করে ঝাপিয়ে পড়ে পাকিস্তানি হানাদাররা তাদের হত্যা করেছে। তাদের এই যুদ্ধটা ছিল ঘৃণ্য এবং মানবতা বিবর্জিত। বিজলীর খড়িরা কি মনে করেন পাকিস্তানীদের এই বর্বরচিত হামলার প্রতিবাদ না করে নিজের ও আত্নীয়স্বজন দের জান তাদের হাতে তুলে দেওয়া উচিৎ ছিল।?
আর তার কথায় ইসলামকে টেনে আনাটাকে আমি মুনাফিকির সাথে মিল পাচ্ছি। ইসলাম অবশ্যই প্রতিরক্ষার ও প্রতিরোধের অনুমতি দেয়।
বিজলীর খড়িকে একজন রাজাকার ছাড়া আর কিছু মনে হয় না। আর তার পোস্টের সাথে সাথেই আমি কোন সমস্যা বিভাগে তার বিরুদ্ধে অভিযোগ করেছি।
এই পোস্টে ৫ দিলাম।
মামু বলেছেন:
আত্নসম্মানহীন নির্বোধরাই স্বাধীনতার বিপক্ষে যুক্তি খোঁজে।
মুনের মন্তব্য থেকে কিছু লক্ষণীয় বিষয়:
১। "বাংলাদেশের সাধারন মানুষ তো যুদ্ধ চাই নি। কিন্তু তাদেরকে জানানোও হয় নি যুদ্ধ শুরু হচ্ছে। জানতেও পারে নি সাধারন মানুষেরা।"
- সাধারণ মানুষকে যুদ্ধ কে জানাবে? কেউ জানায় নি কি? যুদ্ধ = স্বাধীনতা?
২। "২৫শে অক্টোবরের কালো রাতে তাদের উপর হঠাৎ করে ঝাপিয়ে পড়ে পাকিস্তানি হানাদাররা তাদের হত্যা করেছে।"
- ২৫ শে অক্টোবর!??
৩। "তার কথায় ইসলামকে টেনে আনাটাকে আমি মুনাফিকির সাথে মিল পাচ্ছি। "
-
হাসিব বলেছেন:
রাজাকারদের স্ত্রিলিঙ্গ কি হবে ?
হাসিব, সুমিকে বাজেভাবে সম্বোধন করে লেখা আপনার মন্তব্যটি মুছে ফেলতে বাধ্য হলাম। একজন মেয়েকে গালি দেয়ার আগে ভেবে দেখুন, আপনার বোনকে যদি কেউ গালি দেয় তবে আপনার কেমন লাগবে।
রাজাকারের স্ত্রীলিঙ্গ কি হবে জানিনা। ৭১-এ এদেশের কোন নারী পাকিস্তানীদেরকে সহায়তা করেছে বলে এ পর্যন্ত কোন তথ্য পাইনি। বরং ৭১-এ তারাই ছিলো সর্বাধিক নির্যাতিতা। এদেশের মা-বোনেরাই সবচেয়ে বেশী ত্যাগ স্বীকার করেছে ৭১-এ। পাকিস্তানীদের দোসর কোন নারীর ব্যাপারে তথ্য আপনার জানা থাকলে আমাদেরকে জানান।
তথ্য পাঠাবার ঠিকানাঃ
ইমেইলঃ
ওয়েবসাইটঃ http://www.genocide71.com
তাহসিন সাঈদা মুন বলেছেন:
সরি ভাই, আমি এত্তো বেশি এক্সাইটেড ছিলাম, রাগের মাথায় ভুল করে ফেলেছি। ২৫শে মার্চ হবে।
আর আমি যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরও যারা পাকিস্তানীদের সাপোর্ট দিয়েছে তাদের কথা বলি নি।
আমি তাদের কথা বলেছি, যারা একদম সাধারন মানুষ, যারা রাজনীতি করে না, যারা আসলেই জানত না, প্রস্তুত ছিল না যুদ্ধের জন্য। যারা এখনও আমাদের চেয়ে অ-নে-ক বেশি কষ্টে আছে... তারা যুদ্ধ, হানাহানি এগুলো চায় নি, শুধু অধিকার চেয়েছিল, খাওয়া পড়ার অধিকার। যা তারা আজও পায় নি। কিন্তু যখন যুদ্ধ করতে হয়েছে... তাদেরই ছেলেমেয়েরা সহজেই যুদ্ধ করতে এসেছে... কিংবা মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছে। আমি বাংলাদেশের রাজনীতি এবং কোন রাজনৈতিক দলকেই সাপোর্ট করি না। কাউকেই না। আমাকে রাজাকার বলা হলে আমার খারাপ লাগে।
আমার নানা একজন মুক্তিযোদ্ধা ছিল।
যাই হোক! আমি সাধারন মানুষের জন্য ভাবি, তাদের জন্য কাজ করার স্বপ্ন দেখি কখনও। যারা সবসময় বঞ্চিত। আমি ভুল করেছিলাম কমেন্ট করার সময়। রাগের মাথায়। এজন্য আমি দু:খিত।
প্রশ্নোত্তর বলেছেন:
ব্যাটা বিজলী-খড়ি ফট করে পোষ্টটা সরিয়ে দিল! কমেন্ট করে একটি পরেই দেখি পোষ্টই নেই! প্রশ্নঃ আচ্ছা বিজলীর খড়ি মানে কি?
তাহসিন সাঈদা মুন বলেছেন:
আমার মনে হয় কর্তৃপক্ষ পোস্ট সরিয়েছে এবং বিজলীর খড়িকে ব্যান করেছে। আমরা সকলেই কর্তৃপক্ষের কাছে জানিয়েছিলাম। এজন্য আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিবো। ব্যান করে ভালো করেছে।

















