somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা: তুলনা

২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন: পৃথিবীর চেয়ে ওজনে ভারী কী?
উত্তর: ‘তুলনা’ কবিতায় কবি শেখ ফজলল করীম ভারী জিনিস প্রসঙ্গে জ্ঞানী ব্যক্তির উক্তি চমৎকারভাবে উল্লেখ করেছেন। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মনে হয়, বিশাল আকারের এই পৃথিবী বুঝি ওজনে অনেক ভারী। কিন্তু জ্ঞানী লোকের বিশ্লেষণে, প্রকৃতপক্ষে পৃথিবীর চেয়ে ওজনে ভারী জিনিসও রয়েছে। তা হলো নিষ্পাপ মানুষকে মিথ্যা দোষারোপ করা। কারণ, নিষ্পাপ ব্যক্তি সমাজ ও দেশের গৌরব। অকারণে কাউকে কষ্ট দিলে, বিনা দোষে কাউকে দোষী করে শাস্তি দিলে যে পাপ হয়, সেই পাপের অপরাধ পৃথিবীর ওজনের চেয়ে অনেক বেশি ভারী হয়ে মানব সমাজকে কলুষিত করে। তাই নিষ্পাপ মানুষকে কখনো দোষ দেওয়া উচিত নয়।
প্রশ্ন: আগুনের চেয়ে কার উত্তাপ বেশি?
উত্তর: আগুন প্রচণ্ড তাপশক্তির অধিকারী। আগুনের উত্তাপ স্বাভাবিকভাবেই ভয়ংকর। আগুনের লেলিহান শিখায় সবকিছু মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু ঈর্ষার উত্তাপ, আগুনের তাপশক্তির চেয়েও বেশি। ঈর্ষার যন্ত্রণা আগুনে পুড়ে যাওয়ার চেয়েও কষ্টকর। ঈর্ষান্বিত ব্যক্তি মনে কখনো সুখ-শান্তি পায় না। অন্যের সুখে সে কষ্ট পায়। ঈর্ষা আগুনের চেয়ে ভয়ানক এবং ভয়ংকর। ঈর্ষার তীব্রতা মানুষের মানবিক গুণাবলি ধ্বংস করে দেয়। কাজেই আগুনের চেয়ে ঈর্ষার উত্তাপ বেশি।
প্রশ্ন: পাথরের চেয়ে শক্ত কী?
উত্তর: আমরা জানি, এই বিশ্বে পাথরের চেয়ে শক্ত আর কোনো কিছু নেই। কিন্তু ‘তুলনা’ কবিতায় শেখ ফজলল করীম জ্ঞানী ব্যক্তির উক্তির মধ্য দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন, পাথরের চেয়েও দৃঢ়, অটল ও শক্ত হলো সৃষ্টিকর্তার প্রতি অনুগত হূদয়। সর্ব শক্তিমান আল্লাহর প্রতি অনুগত ও ভক্ত ব্যক্তি কখনো অন্যায় কাজ করে না। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে তার হূদয় সব সময় দৃঢ়, অনঢ় ও অটল ভূমিকায় অবতীর্ণ হয়, যা পাথরের চেয়েও কঠিন। সময় বিশেষে পাথর ভাঙা যায়, কিন্তু স্রষ্টার প্রতি অনুগত হূদয় সর্বদাই অনঢ় ও অটল থাকে।
প্রশ্ন: বরফের চেয়ে শীতল কি কিছু আছে? সেটি কী?
উত্তর: জগতের সবচেয়ে শীতল বস্তু হলো বরফ। কিন্তু বরফের চেয়েও শীতল বস্তু আছে। কবি শেখ ফজলল করীম ‘তুলনা’ কবিতায় জ্ঞানী ব্যক্তির উক্তির মধ্য দিয়ে বরফের চেয়েও শীতল বস্তুর সন্ধান দিয়েছেন। সেটি হলো আত্মীয়স্বজনবিমুখ ব্যক্তির চরিত্র। যে মানুষ নিজের আত্মীয়স্বজনের প্রতি বিমুখ, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। সে কারও ভালোবাসা পায় না। আর ভালোবাসাহীন মানুষের হূদয় বরফের চেয়েও ঠান্ডা ও শীতল।
প্রশ্ন: সাগরের চেয়ে ধনবান কে?
উত্তর: অল্পে তুষ্ট ব্যক্তি সাগরের চেয়ে ধনবান। হাসিখুশি ও সন্তুষ্ট হূদয়ে যে মানুষ সবার সঙ্গে মেলামেশা করে সে সবার প্রিয়পাত্র হয়, সবাই তাকে শ্রদ্ধা করে। ভালোবাসে। সবার ভালোবাসা মানুষের অমূল্য সম্পদ। এই সম্পদ সাগরের মূল্যবান রত্ন-মুক্তার চেয়েও দামি। তাই অল্পতে তৃপ্ত ব্যক্তিই এই জগতে সাগরের চেয়ে ধনবান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নিজেরা নিজেরা নির্বাচন

লিখেছেন হাসান কালবৈশাখী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৬

বাংলাদেশের জামাতের সমর্থন কতটুকু?
এযাবৎ পাকিস্তান আমল থেকে ৭৫ বছরের ইতিহাসেএ দেশে বর্তমানে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামাত ৪ - ৫% এর বেশি ভোট পায়নি।
২০০৮ এর ফটো আইডি ভিত্তিক ভোটে... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×