somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা: জোনাকিরা

২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন: প্রকৃতির বুকে যখায় কেমন শব্দ শোনা যাচ্ছিল?
উত্তর: জমাটবাঁধা অন্ধকার রাতে জোনাকিরা ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এল। অন্ধকার রাতে ঝাউ বনের শাখায় শাখায় ঘুরে বেড়ানো জোনাকিদের পাখায় শনশন শব্দ শোনা যাচ্ছিল।
প্রশ্ন: ঝাউয়ের শাখা আর পাখিরা ভয়ে কেঁপে উঠছিল কেন?
উত্তর: জোনাকিরা আলো বয়ে বেড়ায়। রাতের বেলা যখন অন্ধকার চারদিক ঘিরে ফেলে, জোনাকিরা তখন ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। তাদের আলোয় ঝোপঝাড় আলোকিত হয়ে ওঠে। বৃষ্টিভেজা অন্ধকার রাতে উড়ে বেড়ানো অসংখ্য জোনাকির পাখায় শনশন শব্দ আর হঠাৎ আলোর ঝলক দেখে ঝাউয়ের শাখা আর পাখিরা ভয়ে কেঁপে উঠেছিল।
প্রশ্ন: জোনাকিরা পাখিদের কী বলল।
উত্তর: আলোর পাখি জোনাকিরা অন্ধকার রাতে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। দল বেঁধে ওদের হঠাৎ আগমন রাতের আধারকে রহস্যময় করে তোলে। ওদের পাখায় শনশন শব্দ আর আলোর ঝলক দেখে পাখিরা চমকে উঠে ভয় পায়। পাখিদের এই অসহায় অবস্থা দেখে জোনাকিরা পাখিদের বলল যে, ওদের আগমনে পখিরা ভয় পেয়েছে কি না।
প্রশ্ন: ‘ঝাউয়ের শাখায় পাখির পাখায় হীরে-মানিক জ্বলে।’ এই হীরে-মানিক কারা?
উত্তর: প্রখ্যাত কবি আহসান হাবীব জোনাকিরা কবিতার এই লাইনটিতে ‘হীরে-মানিক’ বলতে আলোর পাখি জোনাকিদের বুঝিয়েছেন। হীরে-মানিক অনেক মূল্যবান ধাতু। উজ্জ্বল আলো ছড়ানো হীরে-মানিকের সৌন্দর্যও অতুলনীয়। শীতের হাওয়ার অন্ধকার রাতে ঝাউ বনের শাখায় শাখায় পাতার আড়ালে লুকিয়ে থাকা পাখির পাখায় জোনাকিরা এসে যখন ভিড় জমায় আর আলো ছড়ায়, তখন মনে হয় যেন অসংখ্য হীরে-মানিক প্রকৃতির চারদিকে জ্বলজ্বল করছে। কবির কল্পনায় অনুভূতিতে অনুভূত এই হীরে-মানিক হলো আলোর পাখি জোনাকিরা।
প্রশ্ন: ‘তোমরা কি ভাই নীল আকাশের তারা?’ কথাটি কে কাকে বলেছে? কেন বলেছে?
উত্তর: প্রখ্যাত কবি আহসান হাবীব রচিত অপূর্ব ছন্দময় ‘জোনাকিরা’ কবিতায় ওই কথাটি শীতের হাওয়া-জোনাকিদের বলেছে।
অন্ধকার রাতে এলোমেলো শীতের হাওয়ায় জোনাকিরা ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। ঝাউয়ের শাখায় পাখির পাখায় ওরা আলো ছড়িয়ে বেড়ায়। এই আলো ছড়ানোর দৃশ্য অনেকটা নীল আকাশে তারার ঝলকের মতো। থেকে থেকে জ্বলে ওঠা জোনাকিদের এমন আলোর ঝলক দেখে শীতের হাওয়া চমকে ওঠে থমকে দাঁড়ায় এবং জানতে চায় যে ওরা নীল আকাশের তারা কি না, কারণ অন্ধকার রাতে এমন দৃশ্য কেবল নীল আকাশে দেখা যায়।
প্রশ্ন: প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা লেখো।
‘নিজকে জ্বেলে এই আমাদের/ ভালোবাসার খেলা।’
উত্তর: আলোচ্য অংশটুকু প্রখ্যাত কবি আহসান হাবীব রচিত ‘জোনাকিরা’ কবিতা থেকে নেওয়া হয়েছে।
অপূর্ব ভাষা ও ছন্দের মাধুর্যে এখানে জোনাকিদের পরোপকারের কথা ব্যক্ত করা হয়েছে।
জোনাকিরা আলো বয়ে বেড়ায়। রাতের বেলা যখন অন্ধকার চারদিক ঘিরে ফেলে, জোনাকিরা তখন ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে। তাদের আলোয় ঝোপঝাড় আলোকিত হয়ে ওঠে। এভাবে জোনাকিরা নিজের আলো দিয়ে অপরকে আলোকিত করে। অন্যের উপকার করার মধ্যেই জোনাকিদের আনন্দ। অন্যের উপকার করার মতো এ রকম গুণ আমাদেরও থাকা উচিত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×