somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা: দেশের জন্য

২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন: কবি আকাশের তারাকে হাসিখুশি ভরা বলেছেন কেন?
উত্তর: কবি সৈয়দ আলী আহসান তাঁর ‘দেশের জন্য’ কবিতায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনুপম চিত্র তুলে ধরেছেন।
দিনশেষে সন্ধ্যা আসে। প্রকৃতিতে নেমে আসে অন্ধকার। তখন আকাশজুড়ে বসে তারার মেলা। অন্ধকার প্রকৃতিতে আকাশভরা তারার উপস্থিতি এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে। এই সৌন্দর্য যেন আনন্দের প্রতীক। দূর আকাশে ফুটফুটে তারার মিটিমিটি জ্বলা যেন রাতভর হাসিখুশির আলো জ্বালিয়ে রাখা। কবি তাই আকাশের তারাকে হাসিখুশি ভরা বলেছেন।
প্রশ্ন: আমরা কোথায় সবুজের ঢেউ আঁকা দেখি?
উত্তর: সবুজ শ্যামল প্রকৃতির দেশ আমাদের এই বাংলাদেশ। এ দেশের আকাশজুড়ে যেমন তারার মেলা, তেমনি প্রকৃতিজুড়ে রয়েছে সবুজের সমারোহ। কৃষিপ্রধান এ দেশের কৃষকেরা বারোমাসই মাঠে কোনো না কোনো ফসল ফলায়। এই ফসলের খেতে যখন বাতাস নেচে যায়, তখন মনে হয় যেন কোনো শিল্পী নিপুণ হাতে সবুজের ঢেউ এঁকে দিচ্ছে। এই ফসলের মাঠেই আমরা সবুজের ঢেউ আঁকা দেখি।
প্রশ্ন: কবি এ দেশকে সোনার ছবি বলেছেন কেন?
উত্তর: আমাদের দেশ অপরূপ সৌন্দর্যে ভরা। এ দেশের আকাশের দিকে তাকালে দেখা যায় ফুটফুটে তারার মেলা। নদীর দিকে তাকালে দেখা যায় ঢেউয়ের খেলা। আবার এ দেশেরই কোথাও রয়েছে পাহাড়, কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। এই সবকিছু মিলিয়ে এ দেশ রূপে ভরা একটি সুন্দর দেশ। তাই কবি এ দেশকে সোনার ছবি বলেছেন।
প্রশ্ন: এ দেশকে নিয়ে আমরা গর্ব করি কেন?
উত্তর: অপরূপ সৌন্দর্যে ভরা আমাদের এই দেশ। এ দেশের আকাশের দিকে আমরা যখন তাকাই, দেখি ফুটফুটে তারার মেলা। আবার নদীতে দেখি ঢেউয়ের খেলা। এ দেশের কোথাও রয়েছে পাহাড়, কোথাও বা মাঠভরা ঢেউ খেলানো সবুজ ফসল। এ দেশের গাছের ডালে ডালে পাখি গান করে। অনেক কবি তাঁদের কবিতা ও গানে তুলে ধরেছেন এ দেশের সৌন্দর্য ও সম্পদের কথা। তাই এ দেশকে নিয়ে আমরা গর্ব করি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নিজেরা নিজেরা নির্বাচন

লিখেছেন হাসান কালবৈশাখী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৬

বাংলাদেশের জামাতের সমর্থন কতটুকু?
এযাবৎ পাকিস্তান আমল থেকে ৭৫ বছরের ইতিহাসেএ দেশে বর্তমানে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামাত ৪ - ৫% এর বেশি ভোট পায়নি।
২০০৮ এর ফটো আইডি ভিত্তিক ভোটে... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×