somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফের্মার শেষ উপপাদ্য

২২ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফের্মার শেষ উপপাদ্যটি হলো:
যখন n > 2, তখন x^n +y ^n = z^n সমীকরণটি জন্য x, y ও z এর তিনটি পূর্ণ সাংখ্যিক মান পাওয়া যাবে না যা সমীকরণটিকে সিদ্ধ করে।

গাণিতিকভাবে, এই উপপাদ্যটি একটি Π1 বাক্য।

এ সমস্যাটি সর্বপ্রথম প্রস্তাব করেন ফের্মা, ১৬৩৭ সালে। ফের্মা তাঁর এই উপপাদ্যটি তৃতীয় শতাব্দীর গ্রিক গণিতবিদ দিয়োফান্তুসের লেখা অ্যারিথমেটিকার একটি কপির মার্জিনে লিখে রাখেন এবং আরো লেখেন, "আমি এই উপপাদ্যের একটি চমৎকার প্রমাণ খুঁজে পেয়েছি, কিন্তু মার্জিনে যথেষ্ট জায়গা না থাকায় লিখতে পারলাম না!" কিন্তু বহু বিখ্যাত গণিতবিদের চেষ্টা সত্ত্বেও উপপাদ্যটি ১৯৯৫ সালের পূর্ব পর্যন্ত সমাধান করা সম্ভব হয়নি। এ সমস্যাটর সমাধান করতে গিয়ে ঊনবিংশ শতাব্দীতে বীজগাণিতিক সংখ্যাতত্ত্বের উদ্ভব হয় এবং বিংশ শতাব্দীতে অনুসমতা তত্ত্বের প্রমাণ সম্পন্ন করা হয়। এটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গাণিতিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম।

ফের্মা তার উপপাদ্যের কোন সাধারণ প্রমাণ লিখে রেখে যাননি, তবে n = 4 - এ বিশেষ ক্ষেত্রটির জন্যে তার একটি প্রমাণ খুঁজে পাওয়া যায়। (যদিও এ ক্ষেত্রটি ১২২৫ সালে ইতালিয়ান গণিতবিদ ফিবোনাচ্চি প্রমাণ করেছিলেন।) এর ফলে কেবল বেজোড় মৌলিক সংখ্যা বিশিষ্ট ঘাতের জন্যে উপপাদ্যটি প্রমাণ করা বাকি থাকে। পরবর্তী দুই শতাব্দীতে (১৬৩৭ - ১৮৪৯) পর্যন্ত কেবল ৩, ৫ এবং ৭ - এ তিনটি মৌলিক সংখ্যার জন্যে উপপাদ্যটির সত্যতা যাচাই করা যায়, তবে সোফি জার্মেইন ১০০ এর ছোট সব মৌলিক সংখ্যার জন্যে উপপাদ্যটি প্রমাণ করেছিলেন। ১৯ শতকের মাঝামাঝি সময়ে আর্নস্ট কুমার মৌলিক সংখ্যাত একটি বড়সড় দলের জন্যে উপপাদ্যটি প্রমাণ করেন, যারা সাধারণ মৌলিক সংখ্যা নামে পরিচিত। কুমারের কাজের ওপর ভিত্তি করে এবং কম্পিউটার বিজ্ঞানের আধুনিক তত্ত্ব ব্যবহার করে গণিতবিদরা চল্লিশ লক্ষের চেয়ে ছোট সব মৌলিক সংখ্যার জন্যে উপপাদ্যের প্রমাণ সম্পন্ন করেন।

সকল n এর জন্যে উপপাদ্যটি প্রমাণ করা সম্ভব হয় বিশ শতাব্দীর শেষপ্রান্তে এসে। ১৯৮৪ সালে গেরহার্ড ফে এলিপটিক কার্ভের জন্যে অনুসমতা তত্ত্ব ব্যবহার করে উপপাদ্যটি প্রমাণ করা যেতে পারে বলে মত প্রকাশ করেন। কেন রিবেটের কাজের ওপর ভিত্তি করে ব্রিটিশ গণিতবিদ অ্যান্ড্রু ওয়াইল্‌স তার সহকারী রিচার্ড টেইলরের সহায়তায় ১৯৯৫ সালে উপপাদ্যটি সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হন। ওয়াইলসের এই কাজ তাকে বিপুল পরিমাণ খ্যাতি এনে দেয়।
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×