somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি পৃথিবীর শ্রেষ্ঠতম মুল্যবোধ,কৃষ্টি-কালচারের অধিকারী। আপনিও কি?

২১ শে জুন, ২০১৬ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রত্যেক জাতীরই স্বকীয়তা, মুল্যবোধ ও নিজস্ব কৃষ্টি-কালচার আছে ।উক্ত জাতীর কোন নেতা উক্ত জাতীকে যখন আহ্বান করেন যে আমরা আমাদের স্বকীয়তা, মুল্যবোধ ও নিজস্ব কৃষ্টি-কালচার রক্ষায় প্রয়োজনে জীবনের সবকিছু বিলিয়ে দেব, তখন কথাগুলো অত্যান্ত মধুর মনে হয় এবং আবেগপ্লুত হই ।নিজস্ব কৃষ্টি-কালচার রক্ষায় কে না শরীক হতে চাই? আপনিও কি তাদের দলে?
সকল জাতীর সকল কৃষ্টি-কালচারই কি শ্রেষ্ঠ ও মানবতার জন্য কল্যাণকর? যদিও প্রত্যেক জাতী নিজস্ব কৃষ্টি-কালচারের শ্রেষ্ঠত্ব প্রমানে প্রাণাপন লড়ে চলছে, আপনিও হয়ত তাদের দলে নাম লিখিয়ে থাকবেন। প্রকৃতপক্ষে কোন জাতীর কৃষ্টি-কালচারের ৮০% ভাল, আবার কারো ৭০% আবার কোন কোনটির ৫০% ভাল।আপনি জাতীয় কৃষ্টি-কালচারের সংকীর্ণতার মধ্যে পড়ে থাকলেও আমি কিন্তু নই।
মানবতার জন্য যা কিছু ভাল ও কল্যাণকর তাইই আমার স্বকীয়তা, কৃষ্টি-কালচার। আপনার কৃষ্টি-কালচারের যতটুকু ভাল সেটুকু আমারও কালচার ।আজ আমি যেটাকে ভাল বলে মনে করছি আগামিকাল যদি তা প্রমাণীত হয় ভূল হিসাবে, তা আমি সাথে সাথে প্রত্যাখ্যান করি । ভূল প্রমাণিত হওয়ার পর থেকে সেটা আর আমার কালচার নয়। সুতরাং আমার স্বকীয়তা, কৃষ্টি-কালচার হল সকল জাতী, ধর্ম ও বর্ণের লোকদের মধ্যে লালিত-পালীত কৃষ্টি-কালচারের মধ্যে যেটুকু ভাল ও যা কল্যাণকর সেটুকুই আমার স্বকীয়তা ও আমার কৃষ্টি-কালচার।অর্থাৎ ’ক’ জাতীর কালচারের ৮০% ভাল হলে উক্ত ৮০% আমার কালচার বাকি ২০% আমার নয়, ’খ’ জাতীর ’৭০%’ ভাল ও শ্রেষ্ঠ থাকলে উক্ত ’৭০%’ ও আমার কালচার।
কোন জাতীর শ্রেষ্ঠ কোন কিছু গ্রহণ করলে আমার স্বকীয়তা হারানোর কোন লজ্জা বা ভয় নেই । কারন আমি আগেই বলেছি যে যা ভাল ও কল্যণকর তাইই আমার কৃষ্টি-কালচার। তাই আমি জাতীয় বা ধর্মীয় সংকীর্ণতার মধ্যে থেকে নিজের খারাপটুকুকেই শ্রেষ্ঠ প্রমানের জন্য লজ্জাজর প্রচেষ্টা করতে হয় না ।অতএব আমার কৃষ্টি-কালচারই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম।
স্বকীয়তা, মুল্যবোধ ও কৃষ্টি-কালচার বলতে কি বোঝায়?
স্বকীয়তা: স্বকীয়তা মানে নিজস্বতা।একটু সহজ করে বললে বলতে হয়- আপনি যদি মোল্লা হন তাহলে আপনার এই মোল্রাগিরি আর চৌধুরী হন আপনার চৌধুরীত্ব হল আপনার স্বকীয়তা। আপনার কৃষ্টি-কালচারও আপনার স্বকীয়তার মধ্যে পড়ে ।ফকীরের স্বকীয়তা তারা যে পদ্ধতিতে ভিক্ষা-বৃত্তি করে থাকে।
মুল্যবোধ: মুল্যবোধ বলতে মুল্য সম্পর্কে বোধ থাকা । যে জিনিস যতটুকু মুল্যবান ততটুকু মুল্যে বুঝতে পারা বা মুল্য দেয়া।এটিও জাতীভেদে বিভিন্ন হয়ে থাকে ।যে জাতীর কালচার যেটি সে জাতীর লালিত কালচারকে মুল্য দেয়াই সাধারণত মুল্যবোধ বোঝায়।
কৃষ্টি-কালচার: দীর্ঘদিন ধরে লালিত অভ্যাস,রীতি-নীতি ইত্যাদি কৃষ্টি-কালচার বলে পরিচিত।কৃষ্টি-কালচার একটি জাতী-গোষ্ঠির পরিচয় বহন করে।মনে রাখবেন সতীদাহ প্রথাও কৃষ্টি-কালচারের অন্তর্ভূক্ত ।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ রাত ১২:৫৪
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×