somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা-১(এক)/প্রামান্য ব্যখ্যা

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমরা জানি পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা অনেক বেশি। প্রধানতম ধর্মগুলো হল ইসলাম,হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান,ইহুদি। আসলেই কি পৃথিবীতে এত বেশি ধর্ম? গবেষণা করে দেখা গেছে পৃথিবীতে মাত্র একটি ধর্ম আছে।সেটা কিভাবে?প্রামান্য ব্যখ্যা নিম্নে দেয়া হল:

যেমন ধরুন যিনি বেদের অনুসারী তাকে হিন্দু ধর্মাবলম্বী বলা হয়। আসলেই কি বেদের অনুসারী হিন্দু বা যারা হিন্দু তারা আসলেই কি বেদের অনুসারী? এবার আপনি বাস্তব ময়দানে যান, ঘুরে ঘুরে দেখুন তাদের (হিন্দুদের মধ্যে) সকলেই একই রীতি-নীতি পালন করছে না। তাদের মধ্যে বিভিন্নতা রয়েছে।যিনি পৈত্রিক সুত্রে যে রীতি-নীতি পেয়েছেন তিনি সেটাই পালন করছেন। যদি তাকে প্রমান দেখানোও হয় যে বেদে বর্ণীত অমুক অমুক বানীর আলোকে আপনি হিন্দু নন, আপনার পালিত রীতি নীতি বেদ বিরোধী, দেখবেন তিনি তা পালন করতে অস্বীকার করবেন। যদিও তিনি বেদের অনুসারী হওয়ার দাবীদার, প্রকৃতপক্ষে তিনি বেদেরও অনুসারী নন। তাহলে তিনি কিসের অনুসারী? সেটা পরে বলছি।
যিনি কুরআনের অনুসারী তাকে ইসলাম ধর্মাবলম্বী বলা হয়।এবারও আপনি মুসলিমদের দেখবেন তারা হাজারও দল ও মতে বিভক্ত।আসলেই কি মুসলমানেরা কুরআনের অনুসারী? আসলেই কি তারা ইসলাম ধর্মের অনুসারী?
৮০% মুসলমান বলতে পারবে না যে তার পালিত আচার-অনুষ্ঠান আসলেই কি কুরআনে আছে? যিনি যতটুকু জানেন ও মানেন তা হুজুরদের থেকে শোনা ও কিছু বই থেকে শেখা। মুল কিতাব (কুরআন-হাদিস) এবং হুজুরদের বক্তব্য ও বইয়ের কথা-এতদুভয়ের মধ্যে কতটুকু মিল বা অমিল তা কখনও দেখেনি এবং দেখার প্রয়োজনও বোধ করেনি। যে মুসলমান যে ধরনের ইসলাম (শিয়া,সুন্নী,খারেজী,মারেফী,আহলে হাদিস এবং ---) দ্বারা প্রভাবিত তিনি সে ধরনের ইসলাম পালন করেন। যদি তাকে কুরআন হাদিস থেকে দেখানো হয় যে তার পালিত আচার-অনুষ্ঠান কুরআন অনুসারে সঠিক নয় তবুও সে মানতে অস্বীকার করে এবং আপনাকে ভূল ব্যখ্যাকারী সহ যে কোন কিছু বলতে পারে। আসলে আপনি ভূল না সঠিক তা নিজ চোখে একবারও তার কিতাব পড়ে দেখবেনা বা দেখার প্রয়োজন বোধ করবে না। সে বরং তার মতাবলম্বী গুরুর কাছে আপনার রেফারেন্সের ব্যখ্যা চাইবে। আর গুরু তার মনমত একটি ব্যখ্যা দিবে, তাতেই সে সন্তুষ্ট। তার মুল কিতাবের সাথে গুরুর কথা বা আপনার কথা মিলিয়ে দেখবে না যে তা কতটুকু সঠিক বা বেঠিক।
উপরে বর্ণিত চিত্র পৃথিবীর সকল ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এক।একটু গভীর ভাবে দেখলে আপনি দেখতে পাবেন যে পৃথিবীর সকল ধর্মাবলম্বী মুলত একটি ইউনিফর্ম ধর্ম পালন করে থাকে।সেটা হল-পৈত্রিক সুত্রে প্রাপ্ত রীতি-নীতি পালনের প্রতি সহজাতে দূর্বলতার পূজা/আনুগত্য। যিনি মুসলিম প্রকৃতপক্ষে তিনি ইসলামের অনুসারী নন,যিনি হিন্দু তিনি হিন্দুয়িজমের অনুসারী নন,যিনি খ্রিষ্টান তিনি খ্রিষ্ট ধর্মের অনুসারী নন।
সত্যিকার অর্থে তারা সবাই যে ধর্ম অনুসরন করে সেটার এক নাম দেয়া যেতে পারে সেটা হল-পৈত্রিক রীতি-নীতির প্রতি সহজাত দূর্বলতার পূজা নামক ধর্ম।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৮
২৬টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×