somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যরকম বন্ধুরা আমার।

০১ লা আগস্ট, ২০১০ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটাসময় ছিল যখন আমি বন্ধু হিসেবে কেমন এ প্রশ্ন করলে আমার বন্ধুরা ১০ এ ১০ দিত আমায়। এখন ব্যাস্ততার জন্য তাদের সাথে যোগাযোগ হয় না বললেই চলে।মার্ক দিতে বললে টেনেটুনে পাশ করি কিনা সন্দেহ আছে।তারপরও আজ প্রায় সবার সাথে ফোনে কথা হয়েছে। শুভেচ্ছা জানিয়েছি। কিন্তু আজকের দিনেও যাদের সাথে যোগাযোগ হয় নি তেমন কিছু বন্ধুদের নিয়ে লেখতে চাচ্ছি।

অচেনা ভুল চেনা ফল
ইমতি ছিল আমার কলেজ জীবনের সবচেয়ে ভাল ফ্রেন্ড।একদিন তার বাসায় নিয়ে গেল। পরিচয় হল ওর ছোট বোনের সাথে।তারপর প্রায়ই যেতাম। কিভাবে যে কি হয়েছিল বুঝিনি আমরা।ইমতি জানার পর রাগে আগুন হয়ে গিয়েছিল।সেই শেষ আর কোনোদিন আমার সাথে কথা বলেনি সে। এমনকি আমি অ্যাকসিডেন্ট করে ১৫ দিন যখন ঘরে ছিলাম তখনও খবর নেয়নি সে। তবুও রাগ হয় না আমার। ভুলটা ছিল আমার। বিশ্বাষটা আমিই ভেঙ্গেছিলাম।আজ তোকে আবারও শুভেচ্ছা জানায় ইমতি। ভাল থাকিস।

হারিয়ে খুজি তোমায়
জনির সাথে আমার পরিচয় ক্লাস ফাইভে পড়ার সময়। ওর বাবা ছিল সরকারি কর্মকর্তা।একসাথে আমরা খেলতাম গল্প করতাম ঝগড়া করতাম।বার্ষিক পরীক্ষার পরই ওর বাবা বদলি হয়ে চলে যায়।ওর বিস্তারিত ঠিকানা রাখা হয়নি আমার।শুধু জানতাম বাসা গাজীপুরে। ফেসবুকে প্রায়ই খুজি এমন কাউকে পাওয়া যায় কিনা। কোথাও নাই বন্ধু আমার।

কথা তাহলে সত্যি
টাকা পয়সা কোনোদিনই আমার হাতে থাকে না। মাসের ১৫ দিনেই উড়িয়ে ফেলি।বাকি দিনগুলো কোনোমতে চালাই।আমার ক্লোজ ফ্রেন্ড মিজান যখন টাকা ধার চাইল তখন মাসের প্রায় শেষ।টাকার পরিমানটাও বেশ মোটাসোটা।বাধ্য হয়ে আব্বার কাছ থেকে ধার করে থাকে দিলাম।তারপর দিন যায় মিজানের দেখা নাই। চাইলে আজ না কাল। শেষপর্যন্ত টাকা পেলাম ততদিনে আমাদের বন্ধুত্বই শেষ।মিস করি ওকে খুব কিন্তু সম্পর্কটা আর সহজ হল না।

মেয়ে তুমি কি আমার বন্ধু ছিলে?
ওর সাথে আমার পরিচয় এক বিয়ের অনুষ্টানে।মাথা ঘোরে যাওয়ার মত সুন্দরী।আমার ভাবীর আত্বীয় হত সে।ভাবীকে ধরে পরিচিত হলাম তার সাথে।মোবাইলে ইটিশপিঠিশ। কি দিনরাত তখন ছিল!সারাদিনরাত কানে মোবাইল।আমার চুমু না খেয়ে ঘুম হত না তার:|। আমার সাথে কথা না হলে পড়া হত না তার। কতকিছু।তার বদলানোটা আমি ঠির পাচ্ছিলাম অনেক দিন ধরেই।হঠাৎ এক রাতে তার মোবাইল পেলাম বিজি।কোনো সদুত্তর নাই ওর।আটকানো তাকে গেল না।খুব জানতে ইচ্ছে করে বন্ধু আমার এখন ঘুমায় কিভাবে? পড়ে কিভাবে? ঐ সময়টাতে কি সে আমায় ভুলে থাকতে পারে? আমি তো পারি না। তবে একটা মজার কথা বলি ছ্যাকা খাওয়ার পর থেকেই আমি যে গল্প লেখতে পারি তা ঠের পেলাম:P। ব্লগের পরিচয় আগে থেকে জানতাম। কিন্তু গল্প লেখাটা এরপর থেকেই।

ভার্চুয়াল বন্ধুরা আমার

তিনমাসের মত হয়েছে ব্লগে এসেছি আমি। এর মধ্যেই অনেকের সাথে ভাল পরিচয় হয়ে গেছে। নিয়মিত চ্যাট হয়। খোজখবর রাখে তারা।আমার মত সাধারন একটি ছেলের জন্য অনেক কিছু এ সম্পর্কটা।আমার নতুন এ বন্ধুদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
পরিশেষে আমার সকল বন্ধুদের জানায় বন্ধু দিবসের শুভেচ্ছা।


১০১টি মন্তব্য ১০০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×