আমার প্রিয় পোস্ট
- মুছে ফেলুন - কেন লিখে রেখেছেন? - নাফিস ইফতেখার
- ভালোবাসা: ছেলেরা যেমন চায়, মেয়েরা যেমন হয়.... (শ্যাষ) - মাহবুবা আখতার
- মেহেদী রাতের সাজ (অবিবাহিতদের জন্য) - সিটিজি৪বিডি
- তুলি (মেহেদী রাতের সাজ) - সিটিজি৪বিডি
- VReel: নতুন প্রজন্মের HD ভিডিও সাইট - বিডি আইডল
- আজ বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর ১৫০তম জন্মবার্ষিকী - ইমন জুবায়ের
- আসুন একটি সামাজিক ব্যাধির বিরূদ্ধে রূখে দাড়াই ---- যুদ্ধ হোক শুরু - রাঙা মীয়া
- চিটি (হামিদা আখতার) আপার জন্য মহেশখালীর ছবি! - ক-খ-গ
- হুমায়ুন আহমেদ এর কিছু বই
- জটিল
- মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি (শিবির খেদাও পোষ্ট) - রাতমজুর
- মোবাইল নিয়ে কিছু জানা ও অজানা - দুঃখবিলাস
- একটি নির্লজ্জ আত্মপ্রচার মুলক পোস্ট - বৃত্তবন্দী
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- শুধু মাত্র বৃশ্চিক রাশির পোলা মাইয়াদের জন্য - জটিল
- আপনার পিসিকে ভাইরাস মুক্ত রাখতে চান? - নিউটন
- মাসুদ রানার অরিজিনাল বইসমূহ - কাকতারু্য়া
- সিনেমা বিষয়ক ওয়েবসাইট তালিকা - ইশতিয়াক জিকো
- চাচামিঞার জাবর কাটা!! - চাচামিঞা
- বিয়ে করার আগে নিজের কিছু যোগ্যতা যাচাই করে নিন। - আজনবী
- হাঁসের রোস্ট - জরিণা
- আপনার ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুনঃ টিপস - আহমাদ মুজতবা
- প্রকাশিত হল মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর - ব্রিগেড সিক্সটিন
- অন্ন - সবাক
- একজন সাবেক প্রধান বিচারপতির নসিহত / আসিফ আহমদ - ফকির ইলিয়াস
- জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের রাজাকারগুলো - ফকির ইলিয়াস
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ আপডেট (১০৮ জন ব্লগার তালিকাভুক্ত) - ভবঘুরে
- ই সংকলন :: লেখা দেয়ার শেষ দিন :: এক সপ্তাহের মধ্যে বের হবে - প্রত্যুৎপন্নমতিত্ব
- গ্রেট বৃটেন এবং আয়ারল্যান্ড-এর ইতিহাস (প্রথম খন্ড) - নিয়াজ মোর্শেদ চৌধুরী
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - জরিণা
- ফ্রি Web Hosting!! - মাহবুব (শাবিপ্রবি)
- পাক বাহিনী ও রাজাকাররা কিভাবে মানুষ মেরেছে আসুন সেটাই জানি-২ - শওকত হোসেন মাসুম
- কোন এক প্রেমিকের তরে তার মৃত প্রেমিকার চিঠি......... - শুকলা দাস
- ২০০৭-২০০৮ ফাইনান্সিয়াল জীবন-বর্ষের ব্যালান্স সিট Balance Sheet of Life - বাবুয়া
- বাবা দিবসের ইতিহাস ও বাবার জন্য ভালোবাসা - টাকাআনাপাই
- আমার শিবির বিষয়ক যত পোস্ট - সবাক
- আমার রাজাকার বিষয়ক যত পোস্ট - সবাক
- আসুন রাজাকার পৃষ্ঠপোষকদের চিনি-১ - আমি সাগর
- রাজাকার আলবদর পরিচিতি (পর্ব-১) - সবাক
- একটি নক্ষত্রের বিলুপ্তির মুহুর্তের আলোকপ্রভা ......... রয়টার্স - আবদাল্লাহ বিন মাহবুব
- সে হল বন্ধু আমার বন্ধু আমার। - মিসকল
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- বিশ্বের সকল মায়ের প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা। আমার মা, আমার জীবন। মা তোমাকে কখনও ভুলব না। এ হোক আমাদের অংগীকার। - মিসকল
- নীল আকাশ আমি বলে দিলাম........../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- ওরা সবাই বাই সাইকেল বালিকা......./ ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- রাহেলা হত্যার ঘাতকদের বিচারের দাবীতে সিলেটের শ্রীমঙ্গলে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে - শেখ রহিম
"এমন একজন ব্যক্তির নাম বলুন যখন আপনি খুব বিপদে পড়েন তখন তার মুখটি আপনার চোখে ভেসে উঠে ।"
০৪ ঠা আগস্ট, ২০০৮ সকাল ১০:১৭
অধিকাংশ মানুষেরই তার মা / বাবা / ভাই / বোন / বন্ধু / অথবা তার মনের মানুষ যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে তার মুখটিই ভেসে উঠে । অথবা কারও এই ব্যাপারে কোন অনুভূতি নাই । আমার ক্ষেত্রেও তাই । পরিবারই হবে । কিন্তু এমন কিছু ব্যাপার থাকে যা পরিবারের কারও সাথে শেয়ার করলে তাদের অযথা দুশ্চিন্তায় ফেলার চিন্তা বাড়ে ।
আমি সহজে কিছু মা-বাবাকে জানাই না । ভাইয়াকে বলি কিন্তু আমার ভাইয়ার পেটে কথা খুব কম থাকে । তাই মাঝে মাঝে ওকেও এড়িয়ে যাই । আর বন্ধু-বান্ধব এর সাথে আমি নিজের কথা খুব কমই শেয়ার করি ।
তারপরেও এমন কিছু মুহুর্ত আসে যখন বন্ধুর সঙ্গতা বা বন্ধুত্ব জীবনে অনেক সহায়ক হয় যা সেই বন্ধুর অগোচরেই থেকে যায় ।
আমি কোন একসময় খুব নিরাপত্তাহীনতায় ভুগছিলাম । প্রতিটা মূহুর্ত খুব আতঙ্কে কাটছিল । জাগ্রত অবস্থায় তো ছিলই । তা আবার স্বপ্নে ও হানা দিত । দীর্ঘ ৪ মাস আমার নিজেকে নিরাপদ রাখার আপ্রান চেষ্টা চালাতাম ।
ঠিক সেই মূহুর্তেই আমার জীবনে এক বন্ধুর আগমন ঘটল । বন্ধুটি জানেও না সে আমাকে তার বন্ধুতা দিয়ে বিরাট উপকার করেছে । আমি ঠিকমত খাচ্ছি কিনা প্রতি খাবার বেলায় সে খোঁজ নিত । অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যেত । ভাল ভাল বই সংগ্রহ করে দিত পড়ার জন্য । ঠিকমত ঘুমাচ্ছি কিনা, নামাজ পড়ছি কিনা সব খোজঁ খবর সে নিত । সবচেয়ে বড় ব্যাপার যা আমাকে তার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা বাড়িয়ে দিয়েছিল তা হলো- আমার এমকম এর প্রতিটা পরীক্ষায় সে রোজা রাখত । আমার পড়াশোনার উৎসাহ বাড়িয়ে দিত । তার সাথে যে শুধু আমার সাথে সখ্যতা তা নয় আমার পরিবারের প্রতিটা মানুষের সাথে তার সখ্যতা গড়ে উঠে । বেশ ভালই কাটছিল আমার তখনকার দিনগুলি ।
কিন্তু আমার সেই সখ্যতা টিকল না । আমি শেষ পর্যন্ত জানতে পারলাম তার এই আচরণ সবটুকুই ছিল আমাকে, আমার অহংকার, আমার ব্যক্তিত্বকে পদদলিত করা । আমি বায়ু নির্গমনিত বেলুনের মতো চুপশে গেলাম । তাকে তার সঙ্গতাকে বর্জন করলাম ।
নিজেকে আমি এই বলে সান্ত্বনা দেই । সেই বন্ধুটাকে নিংড়ায়ে যেটুকু রইল সেটুকুই আমার গ্রহণযোগ্য । অর্তরালের কথা নাহয় বাদ দিলাম । প্রকাশ্যের য়েই ভালবাসা বন্ধুটার কাছে পেয়েছি তা তো অবশ্যই শ্রদ্ধার যোগ্য । তাই তার সেই আচরণটাকে আমি শ্রদ্ধা জানাই । আজ তার কথা খুব করে মনে পড়ছে ।
তাকে শুভকামনা জানাই । এবং আমার সকল বন্ধুকে স্বাগতম জানাই । সকলের মনের আশা পূরণ হোক ।
ঘাসফুল বলেছেন:
মা
নামহীনা বলেছেন:
মায়ের মুখ। সাথে আরো দু/একজনের ও।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
একসময় ছিলো আম্মু, এখনো তাই| আর একটু জটিল হলে আব্বু-আম্মুদুজনকে একসাথেই বলি|
কিন্তু এই জটিল সমীকরণের দিনগুলোতে সব তাদের বলা যায় না, বলে তো
তাদের দুশ্চিন্তাই বাড়বে তাই না?
বন্ধুত্ব এর ব্যাপারটা খুব অসংজ্ঞনীয়, ইদানীংকালে মনে হচ্ছে বন্ধুরা
'কমিউনিকেশন'ই করছে 'রিলেশন' না| আমরা দু একজন ফাউল
ছেলেপেলেই মনে হচ্ছে 'রিলেশন' নিয়ে হাউকাউ করছি|
অন্যমনস্ক শরৎ বলেছেন:
অজস্র অচেনা মানুষের মুখ।
আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন:
হুঁ বুঝলাম ... কিন্তু যাকে নিয়ে লিখলে তার নামটা প্রকাশ করে দাও ...আর তোমার পোষ্টটা অনেক সুন্দর হয়েছে ...........
আচ্ছা তোমার সেই বন্ধুটা চলে যাওয়ার পর কি আর কেউ আসছে ?? এই ভাবে কেউ কেয়ার করে ??
মানব মানিক বলেছেন:
বন্ধু মীতু ,একটি মুখ ছিল আজ আর নেই। আর বিপদে পড়লে তেমন কারো সাহায্য আমি পাইনি বা এখন পর্যন্ত কাউকে আমি ভাবি না।
আপনাকে শুভেচ্ছা জানিয়ে গেলাম এখানে। সেই সাথে ক্ষমাও চাচ্ছি দেরীতে উত্তর দেবার জন্য।
ভালো থাকবেন।
শিরোনামহীন বলেছেন:
কাউকে না / মা ছাড়া। একজন ছিলো। এখন নেই।
আরিফ থেকে আনা বলেছেন:
বিপদটা কিরকম সেটার উপর নির্ভর করে


















