আমার প্রিয় পোস্ট

তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি।

"কাকে ভোট দিব ?"

৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৬

শেয়ার করুন:                   Facebook

সিদ্ধান্ত নিয়েছি খুব ভেবে চিন্তে নাগরিক অধিকারটা কার্যকর করব । খুশি মনে যাকে যোগ্য মনে করব তাকেই ভোট দিব । কিন্তু যতোই ভাবছি ততই ভাবনার চোরাবারিতে নিমজ্জিত হচ্ছি ।

যখন যেই দল রাষ্ট্রপ্রধান হচ্ছেন তারা নিজেদের আর্থিক আখের গোছানোয় ব্যস্ত হয়ে আছেন । ভুলে যাচ্ছেন দেশের কথা দেশের জনগণের কথা । আর যিনি বিরোধী দলে থাকছেন তিনি আন্দোলন, হরতাল করে জন জীবন দূর্বিসহ করে তুলছেন । দোকান পাট ভাঙচুর করে দেশে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনছে । ক্ষোভ বিক্ষোভ করে গাড়ী ভাঙচুর করে ব্যবসায়ী জাহাঙ্গীরের মতো শত শত জাহাঙ্গীর কে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে তাদের পরিবার কে করছেন সর্বশান্ত ।

১৯৭১ সালে যারা প্রাণের বিনিময়ে সোনার বাংলাদেশ গড়ার পথ সুগম করেছিলেন তাদের অধিকাংশই আজ দৈন্যদশায় দিনযাপন করছেন । আর জাতীয় দুশমন, দেশের শত্রু, রাজাকার, আল বদর, আল শামস্ দের হাতে রক্তের বিনিময়ে অর্জিত পতাকা । যারা দেশ স্বাধীন করার প্রধান দায়ীত্বে ছিলেন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে । আজ ৩৩ বছর হতে চলল কিন্তু কোন সুষ্ঠু বিচার হল না ।

প্রতি বছর বাজেটের একটি বিরাট অংশ চিকিৎসাখাত উন্নয়নের জন্য ব্যয় হয় । তারপরেও কেন দেশের চিকিৎসার মান উন্নয়ন হয় না ? এবং এই মানের চিকিৎসার উপর বিগত বা চলমান রাষ্ট্র পরিচালনাকারীদের আস্থা নাই কেন ? আস্থাই যদি না থাকে তবে কেন এর পিছনে বাজেটের অংশ ব্যয় হয় ? আর অনাস্থার মধ্যে সাধারন জনগণকে ঠেলে দেয় । সামান্য বৃষ্টি হলেই রাজধানী সহ রড় রড় জেলা শহরগুলি তলিয়ে যাচ্ছে । রাস্তাঘাটের চরম র্দুদশা ।

বিগত বছর গুলিতে যারা দেশ মাত্রিকার ও সেই মাত্রিকার সন্তানদের দায়ীত্ব নিয়েছিলেন সেই সব রাজা, রানী, রাজপুত্রগণ কাঙালের গম, চাল, টিন চুরি করে তাদের হস্ত সমস্ত করেছিলেন । পরবর্তীতে যিনি সেই আসন গ্রহণ করবেন তিনি যে পূর্বসরীদের অনুসরণ করবেন না তার নিশ্চয়তা কতটুকু ?

কে হবেন আমাদের প্রতিনিধি ? কাকে আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি বানাব ?
রামকে?
নাহ্ ! রাম দূর্নীতিবাজ, চাঁদাবাজ, জাতীয় শত্রুদের পৃষ্ঠপোষক ।
সামকে ?
নাহ্ সেও দূর্নীতিবাজ ।
তাহলে যদু ?
ধুর ! ওতো মিথ্যাচারী, লম্পট, প্রতারক, স্বৈরাচারী বলে খ্যাত ।
অবশিষ্ট রইল তাহলে মধু । মধুকেই ভোট দাও ।
অসম্ভব ! মধু দেশের স্মরণকালের সবচেয়ে বেশি হরতাল ডেকেছে ।
যে প্রার্থী বা তার সমর্থনকারী হরতাল করে দোকানপাট, গাড়ী ভাঙচুর করে দেশের অবক্ষয় ডেকে এনেছে, সে তো প্রতিনিধি হওয়ার অযোগ্য বলে আমি মনে করি । তার নিজের সমর্থনকারীদের যে নিয়ন্ত্রণ করতে পারে না সে দেশের জনগণকে কি করে নিয়ন্ত্রণ করে দেশ পরিচালনা করবে ?

তাহলে কে হবেন আমাদের প্রতিনিধি ? কে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিনত করার জন্য আমাদের পথ দেখাবেন ? কাকে ভোট দিয়ে আমাদের রাজ আসনে বসিয়ে তুলে দিব তার হাতে আমাদের রক্তার্জিত সবুজ পতাকা ? কাকে ? কাকে ?

 

 

  • ১৩ টি মন্তব্য
  • ১২১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৪ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১১
comment by: নাঈম বলেছেন: দুর্নীতিবাজেরাই আবার ক্ষমতায় আসবে, আমরাই তাদেরকে ভোট দিয়ে আবার চেয়ারে বসাব, যেমনটি গত মেয়র নির্বাচনে করেছি।
২. ৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:১৮
comment by: জেনারেল বলেছেন: লুলকে ভোট দেন
৩. ৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২২
comment by: সিটিজি৪বিডি বলেছেন: আপনি নিজেই দাড়িয়ে যান। আমরা আপনাকে ভোট দিব।
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: ইনশাল্লাহ দাড়ামু । তয় খরচটা আপনি দিয়েন ।

৪. ৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ১১:২৪
comment by: আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: তোমার চিন্ত করিয়া কোন লাভ বরং চিন্তা করো কিভাবে নিজের খাদ্য জোগাড় করবে .... কিভাবে বেচেঁ থাকবে .........

দেশের রাজনীতি গোল্লায় যাক.. এদেশের কোনদিন উন্নতি হবে না করণ কি জানো ?? আমাদের মধ্যে স্বদেশ প্রেম নাই ... যে ক্ষমতায় আসে সেই লুটে-পুটে খায় .... দুর্নীতি করে পাড় পেয়ে যায়. .. এখন দেখো সবাই ছাড়া পেয়ে যাচ্ছে .......... আবার ঘুরে-ফুরে সেই দুর্নীতিবাজরাই ক্ষমতায় আসবে ..............
আর নতুন যদি কেউ আসেও তাও পুরানোর দের পথ ধরবেই এটাই চিরন্তর সত্যি কথা ..........................
৫. ৩০ শে আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৯
comment by: ভাস্কর চৌধুরী বলেছেন:

উত্তম চিন্তা ভাবনা।
৬. ৩০ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪১
comment by: রাতমজুর বলেছেন: জানি না :(
৭. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১০:৩৩
comment by: কাল্পনিক বলেছেন: আমাকে কেমন লাগে? আপনারা রাজি থাকলে আমি দাড়াতে পারি...
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: কল্পনা দিয়া কি আর দেশ চলে ? পাবলিক কল্পনা খায় না ।

৮. ৩০ শে আগস্ট, ২০০৮ রাত ১১:২১
comment by: চিকনমিয়া বলেছেন: আফসুস, লাব নাই
সবডিই এক, পাবলিকের চেইন্জ হইবোনা
০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: ঠিকই কইছ !

৯. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৪
comment by: কাল্পনিক বলেছেন: হেঃ হেঃ কি যে বলেন!

দুই নেত্রীতো আমাদের কাছে স্বপ্ন বেচে ১৫ বছর কাটিয়ে দিলেন! পাব্লিক স্বপ্ন ভালোই খায়। শুধু আপনাদের দোয়া থাকলে আমিও কথা দিলামঃ সামহোয়্যার ইন কে দৈনিক ব্লগ আমাকে পেপার হিসেবে পাব্লিশ করবো আর ফ্রী বিতরন করবো!!!
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১০

লেখক বলেছেন: তাইলে ঠিক আছে । আপনি বইসা না থাইকা দাড়ান ।

 



 


জাতীয় বেঈমান (রাজাকার, আলবদর, শান্তি কমিটির সদস্য) দের অথবা এদের সমর্থকদের এই ব্লগে প্রবেশ নিষেধ । ঢুকা তো দূরের কথা,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৪২০২