আজ সকালে অফিসে আসার পথে একজন লোকের এইভাবে দুঃখ প্রকাশ শুনলাম । সে পানির গ্যালন টেনে নিচ্ছিল আর রাগ ঝাড়ছিল প্রধান উপদেষ্টার প্রতি । মগবাজারে কাল দুপুর থেকে পানি ছিল না । পাম্প নষ্ট । বিদ্যুৎ এর যন্ত্রণা তো আছেই । দ্রব্যমূল্যের উর্ধ্বগতি মানুষকে নিষ্পোষিত করছে ।
বর্তমানে আমরা যে পরিস্থিতিতে আছি এ থেকে পরিত্রাণের উপায় কি ? কে পারবে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে ?
আমি শুধু ভাবি । কিন্তু কোন নিরসন খুজেঁ পাই না । কারও জন্য কিছু করতে পারি না । মাঝে মাঝে মনে হয় আমরা এ কোন প্রকারের প্রতিবন্ধি ?
গ্যাসের সংকট, বিদ্যুৎ সরবরাহের সংকট, পানির সংকট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আরও আরও অনেক সংকটে আমরা জর্জরিত । সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আমাদের নীতির সংকট ।
কবে এইসব সংকট নিরসন হবে ?
( আমি তো সংরক্ষিত পানি দিয়ে সকাল পর্যন্ত কাজ চালিয়েছি । বাসায় গিয়ে কি করব ভেবে পাচ্ছি না )
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


