এক অফিসের এক চল্লিশোর্ধ্ব অবিবাহিত ডিরেক্টর । বড়ই ভোলাভালা । গোবেচারা টাইপের । কিন্তু কথো বলেন কান ফাটানো টাইপের । একদিন তার কিছু বন্ধু তার অফিসে এসেছেন । এম ডি অফিসে সেদিন আসেন নাই । তারা সবাই মিলে এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে পুরো বিল্ডিং ধরে কাপঁছে । ডিরেক্টরের রুমের দরজা খোলা এটা কোন এমপ্লয়ী খেয়াল করে নি । তাদের কথা অফিসের সব এমপ্লয়ী খুব ভালভাবে শুনতে পাচ্ছেন ।
তো তাদের কথা বলার অনেক বিষয় শেষে আসল ডিরেক্টরের বিয়ের ব্যাপারে । তার এক বন্ধু বলছে " তুমি আমাকে বলেছিলে তোমার অফিসের এক মেয়েকে তুমি খুব পছন্দ কর । তো তার ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব আমরা পাঠাই । বয়স তো আর কম হল না । আর কত কাল এভাবে থাকবে । " অফিসের প্রতিটা মানুষ কাজকর্ম ফেলে দিয়ে তাদের কথা শুনছে ।
একজন মহিলা কর্মকর্তা খেয়াল করলেন ডিরেক্টরের রুমের দরজা খোলা সে পিওন কে বকা লাগালেন । তাদের রুমের দরজা বন্ধ করে দিতে বললেন । ঘন্টা খানিক পর ডিরেক্টরের রুম থেকে তার সব বন্ধুরা বের হয়ে চলে গেলেন ।
ডিরেক্টর অফিসের প্রত্যেকের মুখ দেখে বুঝতে পারলেন যে তাদের কথা বাইরে শোনা গেছে । তো সে মেয়েটির টেবিলে গিয়ে লাজুক লাজুক ভাব নিয়ে বলল " সরি আপনি কিছু মনে করবেন না । আমার বন্ধুরা একটু বেপোরোয়া । ওদের মুখে কোন ব্যালেন্স নাই । "
মেয়েটি রাজ্য জয় করা একটি মিষ্টি হাসি দিল যা দেখে ডিরেক্টরের মন উড়ু উড়ু করতে লাগল । মেয়েটি বলল "স্যার আমি কিছুই মনে করি নি কেননা আমাদের অফিসে আমি একা মেয়ে না । আমাদের কাজের বুয়াও মেয়ে । "
ডিরেক্টর কিঞ্চিৎ চুপসে গেলেন এবং বললেন "সত্যি কিছু মনে করেননি তো । "

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


