অফিস টাইমের পরে বা আগে অফিস কলিগের বা বসের বা অফিসের নাম্বার থেকে ফোন রিসিভ করা দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর কাজের একটা ।
রাত ৯.৪৬ । তারাবীহ পড়ার পরেই বিছানা ডাকে "আয় খুকু আয় ............" । এই সময় হঠাৎ বসের ফোন ।
কি আর করার ভদ্রভাবে সালাম দিয়ে ফোন রিসিভ করা
-আপনার পিসির পাসওয়ার্ড কত ?
-(এই সেড়েছে ! পিসি অন করলেই তো অটোমেটিক মেসেন্জার সাইন ইন হয়ে যাবে । ) কেন স্যার ?
-আপনার পিসিতে আমি একটু কাজ করব । কিছু ফাইল দেখব । পিসির পসিওয়ার্ড বলেন আর ............ফাইলগুলোর ডেস্টিনেশন বলেন ।
-গাধা স্যার ! ই ড্রাইভ ।
- কি ? কি বলছেন আপনি?
-GADHA স্যার । ইংলিশ ক্যাপিটাল লেটার এ "জি এ ডি এইচ এ" কি বোর্ড দিয়ে চাপেন স্যার ।
- ও আচ্ছা । আপনার মাথায় কি গন্ডগোল আছে ? দুনিয়াতে আর কোথাও, আর কোন পাসওয়ার্ড খুজেঁ পান নি । ওকে পরে আবার ফোন দিচ্ছি ।
-( মনে মনে বলি জ্বি স্যার মারাত্মক ভাল রকমের গন্ডগোল আছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

