মধুবাগ রাস্তায় দাড়িয়ে আছি আমি আর রুবেল । রিক্সার অপেক্ষায় আছি । কোন খালি রিক্সা নাই । দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যাথা হয়ে যাচ্ছে । মনে হচ্ছে ছোটবেলাতে পড়া না পাড়লে শিক্ষক কান ধরিয়ে দাড় করিয়ে রাখতেন, সেই রকমই কিছু । শুধু কানটা ধরা বাকি । রুবেল আমার মনের কথা বুঝতে পারছিল তাই চট করে বলে উঠলো " আপু আসো আমরা দুজনে কান ধরে দাড়িয়ে থাকি ।" যদিও হাসি পাচ্ছে তবুও চোখ গরম করে তাকাতেই চুপ হয়ে গেলো । সবাই রিক্সা পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত । আমি আর রুবেল এই প্রতিযোগিতায় প্রায় হারু পার্টি । ৩০ মিনিট দাড়িয়ে থাকার পর অবশেষে আল্লাহর কৃপায় রিক্সা একখান পাইছি । যে কিনা এত মানুষ ডাকার পরেও আমার ডাকে সাড়া দিছে । আমার মুখে জয়ের হাসি । রুবেল এড্রেস বলার পর রিক্সাওয়ালা যা ভাড়া বলল আমারতো মাথায় হাত । তার পরেও উঠলাম ।
রাস্তায় রুবেল প্রস্তাব করল " আপু চলো একটা কাজ করি । "
- কি কাজ ?
- তুমি অফিস থেকে ৪ মাসের ছুটি নাও ।
- তারপর
- তুমিতো ভাল আবৃত্তি করতে পার ।
- তো ?
- তুমি রিক্সা চালাইবা আর কবিতা আবৃত্তি করবা । আমি দেখি তোমার জন্য তিন চাক্কার আবৃত্তির ব্যবস্থার করতে পারি কিনা ।
( রিক্সা ওয়ালা সহাস্যবদনে আমাদের দিকে তাকিয়ে একঝলক হেসে নিল )
আবার রুবেলের দিকে চোখ রাঙিয়ে তাকালাম । ওর হাসি দেখে আমিও হেসে দিলাম ।
- দেখো আপু অনেক টাকা ইনকাম করতে পারবে ।
- ঠিকই বলেছিস । সবাই আমাকে রিক্সাওয়ালা আপা ডাকবে ।
- হ্যা আপু আজই অফিসে ছুটি চাও ।
- হুমম
" নতুন প্রজেক্ট হাতে নিমু, রিক্সাওয়ালা আপা হইমু, তিন চাক্কার আবৃত্তি করমু"
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


