আমার প্রিয় পোস্ট

:: :: ওহে নৈঃশব্দ্য আমাকে আবিষ্কার করো! :: : ©2007 - 2012 **Do Not Copy!**

প্রথম আলো ব্লগের পেছনেও কি উলফার টাকা ব্যয় হচ্ছে?

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৩

শেয়ারঃ
0 11 0

একটি একক গোষ্ঠী যদি দেশের মিডিয়ার বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করে তবে তার ফলাফল ভয়ানক হতে পারে। বিভিন্নমুখী মিডিয়ার প্রভাব খাটিয়ে নিজেদের বা প্রভুদের কুমতলবগুলো হাসিল করা তাদের জন্যে সহজ হয়ে যায়। তাই একই হাউস যখন বাংলা/ইংরেজি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক, পাক্ষিক, এফএম রেডিও এমনকি 'মুক্ত মিডিয়া' ব্লগেরও মালিক বনে যায় তবে তা দুঃশ্চিন্তাদায়ক। কারণ তাদের পক্ষে কোন দেশকে অকার্যকর করা যেমন সম্ভব আবার সামরিক-সুশীল সরকার জন্ম দেয়ার কাজটি করাও সম্ভব। কারণ তারা জঢ়ঢ়ঢ়নমত ও জনগণের মনোজগত নিয়ন্ত্রণ করতে পারে। তারা ভয় করো না কিছুতেই, উল্টো হয়ে ওঠে ভয়ংকর!

হোয়েন দি মিডিয়া টার্নস ইনটু ইভিল বা গণমাধ্যম যখন শয়তানিতে মোড় নেয় শিরোনামের রিপোর্টে ইন্ডিয়ান রাইটার সুনিতা পাল বাংলাদেশের ট্রান্সকম গ্রুপের ডেইলি স্টার-প্রথম আলোর মুখোশটি আংশিক উন্মোচন করেছেন। তিনি প্রথমেই লিখেন, সাধারণত কোন মিডিয়া জাতি গঠনে ভূমিকা রাখে, কিন্তু এর ব্যতিক্রমও আছে। কোন দুষ্টচক্র বা স্বার্থান্বেষী মহল একে একটি জাতির ধ্বংসের কাজে ব্যবহার করে থাকে। তার পরই তিনি আসল বোমাটি ফাটান- বাংলাদেশের বিশেষ মিডিয়া প্রতিষ্ঠান ট্রান্সকম মিডিয়ায় তথা স্টার-আলো গ্রুপে ইন্ডিয়ার নিষিদ্ধ জঙ্গি সংগঠন উলফা ব্যাপকভাবে বিনিয়োগ করেছে! পরিহাস! যারা নিজেরাই জঙ্গিবাদ নিয়ে গর্গল করে তাদেরই অর্থের উৎস কিনা জঙ্গি সংগঠন! তার পুরো লেখাটি পড়লে হতভম্ব হয়ে যেতে হবে! পরে 'দি আসাম ট্রিবিউন' পত্রিকাতেও 'উলফা হ্যাজ স্টেকস ইন বাংলা মিডিয়া' শীর্ষক একটি রিপোর্ট প্রকাশিত হয়। সুনিতা পালের প্রতিবেদনটি গত জুনে গ্লোবাল পলিটিশিয়ান, আমেরিকান ক্রনিকল ইত্যাদি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হবার পর ব্যাপক আলোচিত হয়। লজ্জার মাথা কাটা যায় বাংলাদেশের।

সেই প্রথম আলো গোষ্ঠী গত ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চালু করেছে প্রথম আলো ব্লগ। এবার অনলাইন মিডিয়ায় প্রভাব সৃষ্টির তোড়জোড়। সাম্রাজ্যবাদী চেতনার দেশ বিরোধী এই গ্রুপটির নতুন উদ্যোগের পেছনেও কোন 'বৈদেশিক সাহায্য বা বিনিয়োগ' যেমন উলফার টাকা ব্যয় হচ্ছে কিনা তা জানার আগ্রহ প্রকাশ করছি আমরা সাধারণ ব্লগাররা। এখানে প্রথম আলোর কোন ভক্ত-দালাল থাকলে দয়া করে উত্তর দিয়ে আমাদের বাধিত করবেন। অবশ্য বিনিয়োগ একটি চলমান প্রক্রিয়া তাই হওয়াটাই স্বাভাবিক! তাই ওখানে যারা ব্লগিং করতে যাচ্ছেন তাদের নৈতিক স্বচ্ছতা থাকা প্রয়োজন। কিন্তু আত্নপ্রচারের লোভে যারা থোড়াই কেয়ার করবেন তাদের জেনে রাখা উচিত আমরা ও দেশমাতা ওদের জন্য লজ্জিত!

বি.দ্র. ভাল্‌গার কমেন্ট ও রেটিং করার আগে সুনিতা পালের রিপোর্টটি পড়ে নিন: Click This Link সঙ্গে একটি ফলোআপ: Click This Link

লোগো সৌজন্যে: জিরো ওয়ান

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রথম আলো ব্লগউলফাProthom Alo BlogUlFA ;
প্রকাশ করা হয়েছে: খুচরো গদ্য  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২২

লেখক বলেছেন: কি?

৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: ইয়ের কাজ ইয়ে করেছে...

২. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:১৬
স্টিংরে বলেছেন: ২য় দিতে চাইছিলাম, কিন্তু রেটিং কাম করে না। [কেমন আছেন?]
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২২

লেখক বলেছেন: স্পষ্ট করেন!

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩২

লেখক বলেছেন:

মারহাবা! মারহাবা!

কারণটা বইলা যান। পাবলিকের বুঝতে সুবিধা হয়।
নইতো অন্য কিছু ভাববো!

৪. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৮
লংকার রাজা বলেছেন: ভাল লেগেছে আপনার পোস্টটি।
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪১

লেখক বলেছেন:

ধন্যবাদ!

আর যাগো লাগতাছে না কিংবা লাগবো না তারা কারণটা কইয়া যাইয়েন। নতুবা বুঝব প্রথম আলোর কোন ভক্ত-দালাল আর কি!
সা. ইনের কিছু ছাগু আছে ঐ একটা কামই পারে- বাবা মাইনাস! ক্যান দিতাছে জানে না কিন্তু দিতে হইবো এইটা জানে! কিন্তু বাছাদনরা মাইনাসে কি হয়? একটা কামই হয় নিজের বিচ্ছিরি রূপটা প্রকাশ পায়!

৫. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩২
সাদা কাগজ বলেছেন: প্রথম আলো ব্লগের পেছনেও কি উলফার টাকা ব্যয় হচ্ছে?
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন:

কোটি টাকার প্রশ্ন!

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৮

লেখক বলেছেন:

ইন্ডিয়ার সিনিয়র লেখক।

৭. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪২
স্পষ্টভাষৗ বলেছেন: প্রথম আলোর ব্লগের পেছনে উলফার বিনিয়োগের দাবী ধাপ্পাবাজী ছাড়া আর কিছু নয়। ভারত সরকার বা ভারতের গোয়েন্দা সংস্থার সহায়তায় প্রথম আলো পত্রিকার জন্ম হয়েছে _ এমন কথাই বাজারে প্রচলিত। এছাড়া পত্রিকাটি রাখঢাক না করেই ভারতের স্বার্থ রক্ষা এবং বাংলাদেশে ভারত পন্থী মহলের সেবা দিয়ে যচ্ছে। কাজেই উলফার সাথে তাদের ব্লগের সর্ম্পকের কথা বিশ্বাসযোগ্য নয়
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন:

লতিফুর রহমানই ভালো জানেন!

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন:

ডাবল এজেন্টও হতে পারে!

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২০

লেখক বলেছেন:

উত্তম! যার যেমন রুচি!

৯. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৯
আরিফ জেবতিক বলেছেন: জয় ভাইয়া থাকতে পারেন । মাহবুব মোরশেদ একবার কোথায় যেন বলেছিলেন যে আমারব্লগ এর পেছনে জয় ভাই আছেন ।
সুতরাং উনার সেই জয় ভাই উনার ব্লগেও সাহায্য করবেন বলে আশা করি ।
১০. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৩
সাইফ সামির বলেছেন:

আরিফ ভাই,
জয় ভাইটা কে?
১১. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৫
ম্যাকলাভিং বলেছেন: জয় ভাইয়া কি সব চুরির টাকা ব্লগেই ঢালবেন



১০ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: আপনার কি চুরির টাকার ভাগ চাই?

১২. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩২
আরিফুর রহমান বলেছেন: উল্পা না থাকলেও দাড়িয়ালগুলা আছে!

সপ্তম।
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন:

রাবিশ!

১৩. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪২
দুঃখবিলাস বলেছেন: ৮ নং আমার কনট্রিবিশান।
থ্যাংকু :)
১০ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন:

বড়ই সুন্দর! কি আর করবেন- যার নুন খান তার বে-গুণের বয়ান তো খারাপ লাগবেই!

১৪. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৪
বর্ণ. বলেছেন: ইহার নাম প্রথম আলো। তিলকে তাল- জামিনকে মৃত্যুদণ্ড।

প্লাস।
১০ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৬

লেখক বলেছেন:

ধন্যবাদ, সাহস করে প্লাস দেবার জন্য!

১৫. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৬
বিবর্তনবাদী বলেছেন: প্রথম আলোর পিছে উলফা থাকলে, প্রথমালো ব্লগের পিছে প্রথম আলো আছে। তার মানে প্রথমালো ব্লগের পেছনেও উলফা থাকবে।

এইটা তো ছুট অংক।
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০০

লেখক বলেছেন:

আসলেই তো!
গরু ঘাস খায়, আমরা গরু খাই, সুতরাং আমরা ঘাস খাই! :)

১৬. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৮
আরিফ জেবতিক বলেছেন: সাইফ সামির বলেছেন:

আরিফ ভাই,
জয় ভাইটা কে?



**** আমি চিনি না । মাহবুব মোরশেদ সাহেব বলতে পারবেন । উনিই জয় ভাইয়ের কথা ব্লগারদের অবগত করেছিলেন ।
১৭. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৫
আহসান হাবিব শিমুল বলেছেন: আপনার এই সুনীতা পালের রিপোর্টটি অনেক পুরাতন।এর আগে অনেকেই পোষ্ট করেছেন।সো এইটা পুরান মাল।

আরও সুনীতা পালের রিপোর্ট পড়ার আগে, তার ইন্টারেষ্ট সম্পর্কে জানা দরকার ।

আপনার বোধবুদ্ধির কাজে লাগবে বিবেচনায়
রাসেল ভাইয়ের এক পোষ্টের লিঙ্ক দিলাম।
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৯

লেখক বলেছেন:

কিছু কিছু 'মাল' পুরাতন হলেও স্বাদটা ঠিকই থাকে! একটাকে অসাড় করার জন্য ভিন্ন আরেকটার কান টানাটা চাতুর্যপূর্ণ! প্রতিটার ট্রিটমেন্ট পৃথক।

১৮. ১১ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২১
সুন্দর সমর বলেছেন: চমৎকার পোস্ট, মন্তব্য করতে দেরির জন্য দু:খিত।
১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন:

সুন্দর সমর ফুরিয়ে যায়নি!

১৯. ১২ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৩
ধীবর বলেছেন: সুনিতা পাল, সুনিল পাল, এদের সমন্ধে জানার জন্য লেখককে বিশেষভাবে অনুরোধ করছি।
২০. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৫
সাইফ সামির বলেছেন:

এ যদি অস্পৃশ্যও হয় কিছু কথা একেবারেই ফেলনা নয়- বাকিগুলোর কথা বলবো না- অন্তত এই ক্ষেত্রে নয়।
২১. ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ২:০৩
ইউনিটি বলেছেন: এ যদি অস্পৃশ্যও হয় কিছু কথা একেবারেই ফেলনা নয়
০৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: হুম...

২২. ০১ লা জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৩
রাজুঈ বলেছেন: এমন ও তো হতে 'পারে 'র' এর সম্পৃক্ততা নেই', এ কথা বিশ্বাস করানের জন্য তাদের পক্ষ থেকেই উলফা কে সামনে আনা হয়েছে
২৩. ০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৩
সাইফ সামির বলেছেন:

ওরা উলফাকে প্রমোট করেছে - এমন কেন করবে যদি র-এর এজেন্ট হয়? Anyway, সিআইএ বলেও একটা কিছু আছে!
২৪. ০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১০
গরম কফি বলেছেন: বাঙ্গালি চিলের পিছনে ছুটতে ভালবাসে। লেখক রঙ্গিন চিলের খবর দিয়েছেন আমজনতা দৌড়ের প্রস্তুতি নিন।
২৫. ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৫১
সাইফ সামির বলেছেন:

গরম কফির কাপটা রেখে প্রথম আলোর পিছনের দরজা দিয়ে পালান কারণ বদলে যাওয়া জনতা মুখোশধারীদের চিনতে শুরু করেছে- ওরা তেড়ে আসছে! ইয়ে, সঙ্গে মতি ভাইরে নিয়া যাইয়েন! :)
২৬. ০৯ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:২২
কাঙাল বলেছেন: আমি যতদূর জানি উত্তরা কেলেংকারীর নায়ক, আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমান সুনিতা পালকে ভাড়া করেছিল।
১০ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩০

লেখক বলেছেন:

আপনারে কে ভাড়া করছে- মতিউর রহমান, মাহফুজ আনাম না লতিফুর রহমান? প্রথম আলো গোষ্ঠীর বিজ্ঞাপনগুলো কি আপনাদের ফার্ম থেকেই করেন? তাই তো মনে হয়....

২৭. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৩
গরম কফি বলেছেন: সাইফ সামির @ ঠিক আছে আপনাকে কফির কাপ দিলাম কিন্তু অন্তত চোখ খুলুন !!!
মতি সাহেবের প্রতি আপনার দরদ বোধগম্য নয়!!!
ম্যাডমের রিপোর্ট পরলাম _ তথ্যপ্রমানের চেয়ে নিজ মম্তব্য বেশি প্রকাশ করেছেন! বাংলাদেশের প্রতি এই মাসির দরদ বড্ড বেশি !!!
আহসান হাবিব শিমুল@ আপনার পোষ্ট পরলাম ।
১০ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন:

আমার চোখ খোলা আছে। কফির ধোঁয়া দিয়াও তো আপনার চোখ খুলতাছে না! আফসুস! ব্রেইন ওয়াশ বড় খারাপ জিনিস...

২৮. ১০ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
গরম কফি বলেছেন: । আপনি আমার বক্তব্য বুঝতে ব্যর্থ হয়েছেন!
অতীপুরানো বিতর্কীত ভারতীয় এক মহিলার(সাংবাদিক!!!) ব্যাক্তিগত মতামত নিয়ে লম্ফ-ঝম্ফ নাকরে নতুন তথ্যনির্ভর কিছু লেখার চেষ্টা করবেন সেই আশায় রইলাম ।
পুনশ্চ: ইংরেজী ভাষায় বিদেসি পত্রিকায় যা ছাপা হয় তারসব ই সত্য নাওহতে পারে।
আরেক টা কথা আমি আপনাকে ব্যক্তি আক্রমন করিনি , আমি আপনার প্রদত্ত তথ্যের উৎসের নির্ভর যোগ্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছি মাত্র।

আপনার জবাবের বিপরীতে বলতে বাধ্যহলাম
ব্রইন ওয়াস খারাপ হতেপারে ফাকা মাথা তারচেযেও খারাপ ,আপনার জন্য সমবেদনা রইল
১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৮

লেখক বলেছেন:

আমি আপনাকে ওভাবে বলতে চাইনি, দুঃখিত।
কথাটা বলতে চেয়েছিলাম কাঙালকে। কারণ উনি ব্যক্তিগত আক্রমণ করেছিলেন যা মুছে দিয়েছি।

যা হোক আপনি যেহেতু ফাঁকা মাথার কথা বলেই ফেললেন তাই বলছি ফাঁকা মাথায় নতুন কিছু ঢুকতে পারে কিন্তু বদ্ধ মাথায় নতুন কিছু ঢুকেও না বেরও হয় না!

সুনিতা পালকে যদি একপাশে সড়িয়েও রাখি তার মানে কিন্তু এই নয় যে প্রথম আলো সাধু হয়ে গেল! অন্যদের বদলে যেতে বলা P.aluর চরিত্র কিন্তু এতোটুকু বদলায়নি!

২৯. ১১ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৯
গরম কফি বলেছেন: ময়ের চেয়ে বেশি দরদি সুনিতা মসিকে একপাসে সরিয়ে নিলে আপনার ব্লগে আর থাকল কি? তথ্য সূত্র তো এই একটাই!
আপনার মত পুরানো ব্লগারের দুর্বল অনুসন্ধানি ব্লগ, প্রথম আলোর, আলোর ব্যবসা কে বরং আরও সাহায্য করবে।প্রথম আলো ও আপনার মতি ভাই এর একশ-একটা কেলেংকারির খবর এই সামু ব্লগেই ছড়িয়ে আছে কি দরকার মাসি পিশির গল্প বলার।

বাইদ্যাওয়ে , মাথা থেকে কিছু বেরহয় বলেই ব্লগের সৃজনশীল জগতে আসার আগ্রহ বোধকরি অতএব বদ্ধ মাথা টাইপের আপবাদ অন্যকোথাও ব্যবহার করুন।




১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:০৮

লেখক বলেছেন:

এটা কোন অনুসন্ধানি পোস্ট নয়। তাই দূর্বল-সবলের প্রশ্ন আসে না। এটা সুনিতা পালের রিপোর্ট নিয়ে আলোচনা। তাই অন্য কোন সূত্র এখানে থাকতেই হবে কেন? আপনি তো জানেনই প্রথম আলো গোষ্ঠীর আরও একশ-একটা কেলেংকারির খবর এই সামু ব্লগেই ছড়িয়ে আছে! উলফার সঙ্গে প্রথম আলোর কানেকশনের কথা প্রকাশ হলে আপনার সমস্যাটা কোথায়? এই পোস্ট কিভাবে প্রথম আলুর ব্যবসাকে বরং আরও সাহায্য করবে? এখানে কি তাহাদের গুণগান গাহিয়া বিজ্ঞাপন করা হইয়াছে? বরং আমি জানি এতে প্রথম আলু ব্লগের ভাবমূর্তি ক্ষুন্ন হইয়াছে। পরবর্তীতে প্রথম আলু ব্লগের প্রথম মডারেটর ৬ মাসেই অনত্র গমন করিয়াছেন। (এই পোস্টের দোষে নয়!!)

এ্যানিওয়ে, মাথা থেকে কি বের হয় তা দেখলাম। আর দেখতে চাই না! :)

৩০. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১৫
াহো বলেছেন: ULFA Money?

Raw money?
ISI money?
CIS Money?

Razakar money?
Albader money ?
Alshams money ?
Golam Azam money?
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৬

লেখক বলেছেন: Latifur Rahman's Money!

৩১. ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১৭
াহো বলেছেন: I am not agree with the all view of Prothom Alo.

But Prothoma Alo is better than Daily Sangram /Dinkal/Amaerdesh
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২১

লেখক বলেছেন:

Yah! Better than Sangram & Dinkal.
Their agenda is clear for all to see.
But what about Prothom Alo?

৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: ইয়ের কাজ ইয়ে করেছে...

৩৩. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১:১১
আহমদ শরীফ বলেছেন: বদলে যাও, বদলে দাও

ভালকে খারাপ আর খারাপকে ভাল করে উপসহাপন করতে প্রথম আলোর
জুড়ি নেই |
৩৪. ১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১২
বল্টু মিয়া বলেছেন: বাংলাদেশে যেমন মামুডুর রহমান, ইন্দিয়ার তেমন সুনিতা পাল । :D

 

মোট সময় লেগেছে ১.০১০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
*******************
Saif Samir's Movie Blog
moviecriticblog.co.cc
No.1 Movie Blog in Bengali
Inspiration for moviegoers
******************...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ