আমির খানের ব্লকবাস্টার মুভি 'থ্রি ইডিয়টস' আইফা (IIFA) অ্যাওয়ার্ডস ২০১০ এর টেকনিকাল বিভাগের প্রধান পুরষ্কারগুলো জিতে নিল। রাজকুমার হিরানি পরিচালিত মুভিটি টেকনিকাল বিভাগে ১৪টি মনোনয়ন পেয়েছিল, যার আটটি এখন নিজেদের দখলে। থ্রি ইডিয়টস অন্য দুই প্রতিযোগী 'পা' ও 'লাভ আজকালকে' হারিয়ে এই বিজয় পেয়েছে। থ্রি ইডিয়টসের জয়ের তালিকায় আছে সেরা চিত্রনাট্য, সেরা সিনেমাটোগ্রাফি, সেরা সংলাপ, সেরা আবহ সংগীত, সেরা সম্পাদনা ও শব্দ বিভাগের তিনটি পুরষ্কার। অন্যদিকে, 'আলাদিন' ও 'লাভ আজকাল' দুটি করে পুরষ্কার জিতেছে। লাভ আজকালের ভাগ্যে জুটেছে সেরা কোরিওগ্রাফি ও সেরা কস্টিউম পুরষ্কার দুটি। 'আলাদিন' ঘরে তুলছে সেরা শিল্প নির্দেশনা ও সেরা ইস্পেশাল ইফেক্টসের পুরষ্কার। এছাড়া পরিচালক বিশাল ভরদ্বাজ ও অভিনেতা শাহিদ কাপুরের 'কামিনে' পাচ্ছে সেরা অ্যাকশনের পুরষ্কারটি। অমিতাভ বচ্চন অভিনীত ও আর বাল্কি পরিচালিত 'পা' পাচ্ছে সেরা মেকআপের পুরষ্কার। ৫ জুন শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিতব্য ১১তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) আসরে বিজয়ীদের মাঝে পুরষ্কারগুলো বিতরণ করা হবে।
________
সাইফ সামির/শোবিজ/বাংলাদেশ প্রতিদিন
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।