নির্দলীয় সরকার বিষয়ে একখানা লক্ষ্যভেদী প্রস্তাব
২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুক তো নানা কিসিমের পণ্ডিতে ভর্তি। কোথাও পান থেকে চুন খসিবার আগেই এখানে পাণ্ডিত্যের পাঠশালা বসিয়া যায়। পাঠশালার নাদান শিষ্যরা পণ্ডিতের পাণ্ডিত্যে বিমুগ্ধ হইয়া তাহাকে পাঞ্জেরি গণ্য করে। এখানকার পণ্ডিতরা মহাজ্ঞানী, দূরদর্শী ও জাতির বিবেক বলিয়া জ্ঞাত। যাবতীয় সমস্যার সমাধান তাহাদের নখদর্পণে। যাবতীয় উপদেশ তাহাদের ঠোঁটে ঝুলিয়া থাকে। আমি নিশ্চিত, দেশ পরিচালনায় তাহাদের চেয়ে যোগ্য জগতে আর কেহ নাই।
অতএব আমার অনুরোধ, ফেসবুক থেকে নির্দলীয় সরকারের প্রয়োজনীয় নবাব-উজির-গোমস্তা নিয়োগ করা হউক। এক্ষেত্রে যাহারা প্রতিদিন নিয়ম করিয়া অমিয় বাণী (স্ট্যাটাস) প্রসব করেন, সেইসব মেধাবী গর্ভবানদের থেকে সর্বাধিক অনুসারীওয়ালা (ফলোয়ার), দাক্ষিণ্যওয়ালা (লাইক) ও বন্টিত (শেয়ার) ফেসবুকিয়ানদেরকে নির্দলীয় সরকারের দায়িত্ব অর্পণ করা হউক। আমি নিশ্চিত, সর্বগুণী (ক্রিকেট টু রাজনীতি টু মুভি), সর্বজ্ঞানী (মারহাবা গুগল মামা) ও সর্বাধিক দ্রুতগতির (ধন্যবাদ লাইভ টকশো) এই ফেসবুক কেন্দ্রিক উপদেষ্টারা জাতির ক্রান্তিকালে ১৬ কোটি লাইক মূল্যমানের ভূমিকা রাখিতে পারিবেন।
মনে রাখবেন, অসম্ভবকে সম্ভব করাই ফেসবুক সরকারের কাজ।
_______
আরও পড়ুন:
ফেসবুক ভরিয়া গেছে ডিজিটাল পীরে!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন