দি ট্রুথ ইজ আউট দেয়ার..

সুতা কাটা ঘুড্ডি বয়স

১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৪৮

শেয়ার করুন:                   Facebook




এক একটা বয়স আছে যখন কোন কিছু ভাবার সুযোগ থাকেনা। আবেগ, চাওয়া সবকিছু খুব স্বল্প সময়ে তাড়িত করে, ফলাফল কোন সময় ভালো হলেও অনেক সময়ই বেগতিক হয়ে যায়। একটা কাজ করে সেটা নিয়ে বিচার করার বুদ্ধি থাকেনা।

ক্লাস ফাইভে পড়ার সময় কেন যেন গ্যাবডিনের চকচকে একরকম প্যান্টের খুব ঝোঁক উঠলো। সকল মানা ডিংগিয়ে তখন কার দিনে নিউমার্কেট থেকে ৫০০ টাকা দিয়ে সেটা ঈদের সময় কেনাও হলো। এতোই প্রিয় প্যান্ট সেটা খুব বেশি হলে ৫ দিন পরা হয়েছে। কিন্তু ১ বছর পেরুতেই প্যান্ট গোড়ালি ডিংগিয়ে হাটু ছুঁই ছুঁই। আর পরা হলোনা। মনটা খারাপ লাগলো। তারও কিছুদিন পর ওটা কেটে সুন্দর বাজারের থলে বানানো হয়েছিলো।:)

একটা কোম্পানিতে আমি টাকা জমা দেবো, দশজনের নামে অল্প অল্প পাঠাবো, পালা ঘুরে আমারও টাকা হবে, বড়লোক হওয়ার এরকম কি একটা খেলায় একবার মন মজলো। কাছের বন্ধুকে পটিয়ে রাজি করালাম, নিলাম ৩০০ টাকা, আমিও দিলাম ৩০০। দুই একমাসের ভিতর সব শখ গোল্লায়। সাইকেল আর পুরা হলোনা। বন্ধুটিকে আর টাকাটা ফেরত দেয়া হয়নি। :|

বাসায় এক পরিচিত সৌদি ফেরত ভদ্রলোক অনেকদিন কেন যেন একটা ওয়াশিং মেশিন আরেকটা কি যেন রেখে দিয়েছিলো। সিড়ির এক কোনায় ওটা পড়ে থাকতো। অনেক দিন হয়ে যায় লোকটা ওটা নিয়ে যেতোনা, কেন রেখেছিলো তাও জানিনা। লোকটাকে আমার মোটেও ভালো লাগতোনা। একদিন রাগ করে একগাদা লবন ঢেলে দিলাম প্যাকেটের কোনা দিয়ে যেন ওটা নষ্ট হয়ে যায়। জানিনা কি হয়েছিলো। মনে হয় নষ্ট করতে পারিনি, আফসুস।:P

খালাতো ভাইয়ের ছেলে, আমার বয়সী, মাঝে মাঝে বেড়াতে আসতো। খুব বেশী না অবশ্য। ছেলেটার খুব চুরি স্বভাব ছিলো, টুকটাক জিনিস মেরে দিতো সুযোগ পেলেই। অনেকবার অনেক জায়গায় ধরাও খেয়েছিলো। সেবার তার কাছে অনেক টাকা, বাবার ঘেরের মাছ বেচা কিংবা এরকম কিছু। চুরি করতো বলে অনেক রাগ ছিলো আমার। ১৫/২০ টা ৫০০ টাকার নোট থেকে একটা নিয়ে ছিড়ে কুচি কুচি করে দূরে কোথায় যেন ফেলে দিয়েছিলাম। মনটা কেন যেন অনেক শান্ত হয়েছিলো।:D

ছবি সূত্র




 

 

  • ১৪ টি মন্তব্য
  • ১০৩ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫১
comment by: চাঙ্কু বলেছেন: নাডা আছিলেন দেখি ;)
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৩

লেখক বলেছেন: আপনের মতো না মনে হয়.... ;)

২. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৩
comment by: চোরকাঁটা বলেছেন: উস্তাদ দেখি মারফতি লাইনের লোক!!
খেক খেক!!! +
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৫

লেখক বলেছেন: মারফতি লাইনের গুরু।

৩. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৪
comment by: পূর্ব বলেছেন: সুন্দর লেগেছে।
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৫

লেখক বলেছেন: আপনার যৌনতা শিক্ষার কতদূর............

৪. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৭
comment by: মেহরাব শাহরিয়ার বলেছেন: গ্যাভার্ডিন প্যান্টের একটা স্মৃতি হঠাৎ গায়ে কাঁটা দিল ।

ভালো লেগেছে
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: সেটা জানাবেন আশা করি।
ধন্যবাদ আপনাকে।

৫. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৭
comment by: চাঙ্কু বলেছেন: চাঙ্কু বলেছেন: নাডা আছিলেন দেখি ;)


লেখক বলেছেন: আপনের মতো না মনে হয়.... ;)



কিতা কন ?? আমি হইলাম ভিছিষ্ট ছান্ত পুলা ;)
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন: সেটা তো ব্লগবাসী জানে ;)

৬. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৩
comment by: লিপিকার বলেছেন: ১৫ থেকে ২০ টা ৫০০ টাকার মধ্যে মাত্র একটা ছিড়েছেন!! সবগুলা ছিড়লেই ভালো হতো।
১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৪

লেখক বলেছেন: তাহলে তো চট করে বুঝে যাবে ;(
ও চুরি করতো তো তাই জরিমানা স্বরূপ কাজটা করেছিলাম আরকি :)

৭. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৯
comment by: সূর্য পুত্র ও চাঁদ কন্যা বলেছেন: মনটা খারাপ লাগলো। তারও কিছুদিন পর ওটা কেটে সুন্দর বাজারের থলে বানানো হয়েছিলো।

হাহাহা । খুবি ভালো হয়েছিলো ।

চাঁদকন্যা
১৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ চাঁদকন্যা।

 



 


xfilesblog@yahoo.com

মনের অতল থেকে খুঁড়ে আনি মনি রত্ন।
পেশা ভাব বিনিময়।
নেশা অলস সময়ে অতীত চারণ।
সুযোগ চাই সৎ থাকার।
ভালোবাসি সাদামাটা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৭৬০৮