সোমবার থেকে ডাইভারশন বাঁধ উঠিয়ে তিতাসনদী মুক্ত করা হচ্ছে। ব্রাক্ষণবাড়িয়া বিশ্বরোড-আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সমস্ত ডাইভারশন সড়ক উঠিয়ে নেয়া হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে তিতাসনদীসহ সমস্ত খাল-বিলকে ডাইভারশন সড়কের বাঁধ থেকে মুক্ত করতে গতকাল সোমবার থেকে পুরোদমে কাজ চলছে। ওডিসির মালামাল পরিবহন শেষ হওয়ায় চুক্তি অনুযায়ী ডাইভারশন সড়ক বিলুপ্ত করছে বলে ভারতীয় এবিসি কোম্পানীর কর্তৃপক্ষ জানিয়েছেন।
ভারতীয় এবিসি কোম্পানী কর্তৃপক্ষ জানায়, ডাইভারশন সড়ক ব্যবহার করে ওডিসি পন্য নিয়ে গত বছর মার্চ থেকে ১০৭টি ট্রেইলর চলাচল করে। ৪ জানুয়ারী সর্বশেষ ট্রেইলরটি ত্রিপুরায় প্রবেশের মধ্যদিয়ে ওডিসিরি মালামাল পরিবহণ সমাপ্ত হয়। ট্রেইলর চলাচল শেষ হওয়ায় ভারতীয় এবিসি কোম্পানী গতকাল সোমবার চুক্তি অনুযায়ী সমস্ত ডাইভারশন সড়ক বিলুপ্ত করছে। সকাল ১০টায় আলোচিত তিতাসনদীর ডাইভারশন সড়ক উঠানোর কাজ দিয়ে শুরু হয়েছে তাদের এই কার্যক্রম। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতীয় ওডিসির মালামাল পরিবহনে ট্রেইলর চলাচল উপযোগী করতে ২০১০ সালের প্রথম দিকে ব্রাক্ষণবাড়িয়া সরাইল বিশ্বরোড থেকে সুলতানপুর হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়কে তিতাসনদীসহ সমস্ত ব্রীজকার্লভাটের নিচে ডাইভারশন সড়ক নির্মান শুরু হয়। ১৬টি ডাইভারশন সড়ক নির্মান শেষে গত বছর মার্চের শেষে দিকে ওডিসির মালামাল নিয়ে ১৩০ চাকার ট্রেইলর চলাচল শুরু হয়।
সরেজমিন খোজ নেয়ার সময় ডাইভারশন বিলুপ্তের ঠিকাদার মজনু ভূঁইয়া ও এবিসি কোম্পানীর সুপারভাইজর নিমিত সাহা জানান, সকাল ১০টা থেকে তিতাসনদীর ডাইভারশন বিলুপ্তের কাজ শুরু হলেও বার বার বৃষ্টি বাধা হয়ে দাড়াচ্ছে। প্রচন্ড শীত ও বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা কাজ করছে। ৩ দিনের ভেতর তিতাসনদীর ডাইভারশন সড়ক বিলুপ্তের কাজ শেষ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
ভারতীয় এবিসি কোম্পানীর প্রকৌশলী জিল হাফিজ জানায়, আগামী তিনদিনের মধ্যে তিতাসনদীর ডাইভারশন সড়ক বিলুপ্ত করা হচ্ছে এবং চুক্তি অনুযায়ী এক সপ্তাহের মধ্যে সমস্ত ডাইভারশন উঠিয়ে নেয়া হবে।
এ ব্যপারে ব্রাক্ষণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানায়, চুক্তি অনুযায়ী সমস্ত ডাইভারশন উঠিয়ে নিতে যেতে ভারতীয় এবিসি কোম্পানীকে বলা হয়েছে এবং তারা গতকাল সোমবার সকাল থেকে কাজ শুরু করেছে।
আলোচিত তিতাসনদীর ডাইভারশন সড়ক বিলুপ্তির কাজ শুরু ৭ দিনের ভেতর সমস্ত খাল-বিল ডাইভারশন মুক্ত হচ্ছে। ট্রেইলর চলাচল সমাপ্ত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।