
আমি এক প্রতিকৃতি,
ভিসুভিয়াসের জ্বালামুখের মত
এক বুক বেদনা বয়ে চলাই আমার রীতি;
আষ্টেপৃষ্টে হেলানো ছবি দিয়ে শিল্পকে রাঙাতে নয়
নিশিথে অপ্সরী হয়ে আমি চাই ঘুরে বেড়াতে
শিল্পীর কাছে এ আমার করজোর আকুতি।।
শিল্পী তুমি সযতনে তুলির আঁচড়ে
করেছ প্রাণহীন সত্ত্বা আমায়,
দেখে আমাকে কত না দর্শক
তাদের ভালবাসা ঢেলে সাজায়।
নেই কেন তবে তোমাদের সাথে
আমার ভালবাসার সংহতি।।
পুরোনো দেয়ালে সেঁটে থাকতে নয়
করতে চাই আলিঙ্গন আমি সঙ্গীর উষ্ণতা,
শীতাংশুর আলোয় বিবসন স্নান করি'
পেতে চাই জীবনের পূর্ণতা।
বিবর্ণ আকাশে পারতাম যদি উড়তে
হয়ে লীলাবর্তী।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


