আই অ্যাম এ ডিসকো ড্যান্সার...চাই তোমার রকেট ল্যাঞ্চার(চরিএ কি আছে আমাদের)
ছুটে এলেন ক্লাবের বেতনধারী বাউন্সাররা। কিন্তু হট্টগোলে সক্রিয় বেশি নানা জায়গা থেকে আসা মাস্তান আর দাগি সন্ত্রাসীরা। এদের মধ্যে গুলশানের স্থানীয় যারা তারা আরও বেশি উত্তেজিত। একেকজন তেড়ে যাচ্ছেন আরেকজনের দিকে। এদের মধ্যেও আছে বড় ভাই নেতা। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আবার শুরু হয় নাচ। রাত গভীর হতেই তরুণীর সংখ্যা কমতে থাকে। রহস্য কি? একজন ক্লাব কর্মচারী জানালেন, অনেক মেয়ে এখন প্রাইভেট ডিউটিতে চলে গেছে। জানা গেছে, ক্লাবেই বিশেষ কিছু শয়ন কক্ষ আছে। যেখানে পছন্দের তরুণীকে নিয়ে একান্তে কিছু সময় কাটানো যাবে। এ জন্য ক্লাব কর্তৃপক্ষকে দিতে হবে ঘণ্টায় ১৫ হাজার টাকা। আর তরুণীকে দিতে হবে চুক্তি অনুযায়ী টাকা।
দোতলার ডিসকোর পাশেই আয়োজন করা হয়েছে বিশেষ হট ডিজে পার্টির। নিচ তলায়ও চলছে হট ডিজে। সেখানে ঢুকতে হলে টিকিট কাটতে হবে। জনপ্রতি টিকিট ১ হাজার টাকা। টিকিট কেটে ডিজে পার্টিতে ঢোকার পর দেখা গেছে ভিন্ন এক চিত্র। এ ডিজে পার্টি আর ১০টা সাধারণ ডিজে পার্টি নয়। এখানে উঁচু মঞ্চের ওপর কয়েকজন পুরুষ ডিজে কান ফাটানো শব্দে মিউজিক বাজাচ্ছে। আর মঞ্চের সামনে যুবক-যুবতীরা একে অপরের বাহুবন্ধনে। কেউ কেউ তরুণীদের কোলে নাচছেন। এসব তরুণীকে নিয়ে নাচতে হলে নির্দিষ্ট অংকের টাকা দিতে হবে। আর চাহিদা মত টাকা দিলে বিশেষ বিশেষ অঙ্গও স্পর্শ করা যাবে। প্রতিটি পার্টিতেই মদ আর বিয়ারের ছড়াছড়ি। এক ক্যান বিয়ারের দাম এখানে ৫শ’ টাকা। মদ প্রতি পেগ ব্র্যান্ড ভেদে ৫শ’ থেকে ১ হাজার টাকা। পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও এখানকার নিয়মিত খদ্দের। ক্লাবের এক কর্মকর্তা জানান, প্রশাসনকে মোটা অংকের মাসোহারা দিয়েই চালানো হচ্ছে ব্যবসা। এর বাইরে ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের দিতে হয় মোটা অংকের টাকা। শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক বলেন, যদি ফুওয়াংয়ে অবৈধ কিছু চলে তবে সেখানে অবশ্যই অভিযান চালানো হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের গুলশান সার্কেলের ইন্সপেক্টর আবদুল আজিজ বলেন, আমরা মাঝে মাঝেই সেখানে অভিযান চালাই। অবৈধ মদ বিয়ারও উদ্ধার করা হয়।
যার কাছে এসব বন্ধের কথা বলবো সেই মন্ত্রীর হোটেলেও চলে দেহ ব্যবসা। আমরা এখন কার কাছে যাব??
ব্লগসুত্র- ম্যাজিক লাইট
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।